
শুরু হলো ‘বৈশাখী শোভাযাত্রা’
বাংলা সন ১৪৩৩ এর শুরু। নতুন এ বছরটিকে বরণ করে নিতে ‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হলো ‘বৈশাখী শোভাযাত্রা’। এবারের শোভাযাত্রায় রয়েছে পাঁচটি মোটিফ। মোটিফগুলো বাংলার লোক-ঐতিহ্য ও সাংস্কৃতিক চেতনার গভীর অনুষঙ্গ। আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) সকাল ৯টায় জাতীয় সংগীতের পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় এ শোভাযাত্রা।

রমনার বটমূলে ছায়ানটের পরিবেশনায় শুরু নতুন বছরের যাত্রা
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ। বাংলা সন ১৪৩২কে বিদায় জানিয়ে ১৪৩৩কে বরণ করে নিলো সর্বস্তরের বাঙালিরা। নতুন বছরকে বরণ করে নিতে রমনার বটমূলে শুরু হয়েছে ছায়ানটের পরিবেশনা।

আজ পহেলা বৈশাখ, ১৪৩৩
পহেলা বৈশাখ-বাংলা নববর্ষ আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল)। বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হলো নতুন বাংলা বর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ। এটি বাঙালির একটি সার্বজনীন লোকউৎসব। একসময় ছিল খাজনা আর হিসাব মেটানোর দিন, আজ তা পরিণত হয়েছে বাঙালির সবচেয়ে বড় অসাম্প্রদায়িক সাংস্কৃতিক উৎসবে।

পহেলা বৈশাখ: গ্লানি মুছে নতুন সূচনার অপেক্ষায় বাঙালি
সব গ্লানি-জরা মুছে, অগ্নিস্নানে সূচনা হতে যাচ্ছে বাংলা নতুন বর্ষের। পুরনো দিনপঞ্জিকা ফেলে নতুনের সঙ্গে এগিয়ে যেতে প্রস্তুত বাঙালি জাতি। ভেদাভেদ ও মতাদর্শ ভুলে রমনার বটমূল ও বৈশাখী শোভাযাত্রায় এক জাতিসত্তায় পরিচিত হতে চান সবাই।

বর্ষবরণে চারুকলায় চলছে বর্ণাঢ্য প্রস্তুতি
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১৪৩৩ বঙ্গাব্দ বরণে সারা দেশে চলছে নানামুখী প্রস্তুতি। পুরনো সব জীর্ণতা ও গ্লানি মুছে চৈত্রের দাবদাহ ও রুক্ষতা পেরিয়ে প্রকৃতিতে এখন নতুন বছরের আগমনী বার্তা। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে এখন চলছে অন্যরকম উৎসবমুখর পরিবেশ। বৈশাখের প্রথম সকালকে বর্ণিল রূপ দিতে সেখানে দিনরাত এক করে কাজ করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

পহেলা বৈশাখ: পুরনোকে বিদায়, নতুনকে স্বাগত জানাতে চলছে প্রস্তুতি
বর্ষবরণের উৎসব মানেই নতুনের আবাহন। পুরোনোকে বিদায় জানিয়ে বাঙালির প্রাণে জেগে ওঠে পহেলা বৈশাখের আনন্দ। আর সেই আনন্দকে ঘিরে চৈত্র সংক্রান্তি থেকেই শুরু হয় প্রস্তুতি। নাচ, গান আর লোকজ পরিবেশনায় নতুন বছরকে বরণে ব্যস্ত শিল্পীরা।

সিংগাইরে ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। আজ (মঙ্গলবার, ১০ জুন) সকালে উপজেলার দক্ষিণ জামশা গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ স্লোগানে চারুকলায় শেষ হলো আনন্দ শোভাযাত্রা
বর্ণিল আয়োজন আর ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ স্লোগানে শেষ হয়েছে পহেলা বৈশাখের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। আজ (সোমবার, ১৪ এপ্রিল) সকাল ৯টায় শুরু হয়ে সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় এসে শেষ হয়েছে শোভাযাত্রা। এতে অংশ নেন সকল ধর্ম-বর্ণ ও পেশার হাজারো মানুষ।

পুনর্নির্মাণ করা হবে পুড়ে যাওয়া ফ্যাসিস্টের মুখাকৃতি
দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া ফ্যাসিস্টের মুখাকৃতি পুনর্নির্মাণ করা হবে। আজ (শনিবার, ১২ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে এ কথা জানানো হয়েছে। এর আগে একইদিন ভোর ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে দুর্বৃত্তরা মুখাকৃতিতে অগ্নিসংযোগ করে বলে জানা যায়। অল্পের জন্য রেহাই পায় আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি ৩৬ জুলাইয়ের মোটিফ। পুড়ে গেছে পাখির মোটিফেরও ৯০ ভাগ।

দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই ‘ফ্যাসিস্টের মুখাকৃতি’
চলতি বছরের আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা হয়েছিল ফ্যাসিস্টের প্রতিকৃতি। তবে দুর্বৃত্তদের দেয়া আগুনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে থাকা মূল মোটিফটি পুড়ে ছাই হয়ে গেছে। আজ (শনিবার, ১২ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

পহেলা বৈশাখে শোভাযাত্রার নাম হবে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’
পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ উদযাপনে এবার মঙ্গল শোভাযাত্রার নামে এসেছে পরিবর্তন ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। ঢাকা বিশ্ববিদ্যালয় বলছে, পরিবর্তন নয় বরং পুরানো ঐতিহ্যতে ফিরছে শোভাযাত্রা। এবারের শোভাযাত্রায় থাকছে ছোট বড় মাঝারি মোট ২১টি মোটিফ। এছাড়াও ফিলিস্তিনের পতাকার সাথে মিল রেখে থাকবে তরমুজ। নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী। বলা হচ্ছে, এবারের বর্ষবরণ শোভাযাত্রা হবে এ যাবৎকালের সবচেয়ে বড় ও বর্ণাঢ্য।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভবন নির্মাণ নিয়ে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি অবস্থান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের ভবন নির্মাণ নিয়ে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে শিক্ষার্থীদের দু’পক্ষ। চারুকলার শিক্ষার্থীরা বলছেন, ক্লাসরুম সংকটসহ নানা কারণে ভবন নির্মাণ অপরিহার্য হয়ে পড়েছে। আর আরেক পক্ষের দাবি, নির্ধারিত জায়গায় ভবন নির্মাণ করলে ধ্বংস হবে প্রাণ প্রকৃতি।