
এনসিএলে খেলোয়াড়দের মূল্যায়ন, দেশি কোচদের নিয়ে বিসিবির ভাবনা কতদূর?
আভিজাত্য আর আধুনিকতার মোড়কে এনসিএলের শুরু হলেও ঘরোয়া ক্রিকেটে কোচদের গল্পটা এখনও বিবর্ণ। খেলোয়াড়দের ম্যাচ ফি বাড়িয়ে এনসিএল আর ঘরোয়া ক্রিকেট মৌসুমের উদ্বোধন ঘটেছে। তবে, মাঠের গুরুদের জন্য আসেনি নতুন ঘোষণা। দেশি কোচদের এখন পর্যন্ত যথাযথ মূল্যায়ন করতে পারছে কি না বিসিবি, সেটাও এখন এক প্রশ্ন।

তিন ফরম্যাট এক কাঠামোয়; বিসিবির ‘ডি-থ্রি’ টুর্নামেন্টের যাত্রা শুরু
ঘরোয়া ক্রিকেটে নতুন মাত্রা যোগ করতে বিসিবির উদ্যোগে যাত্রা শুরু করছে ডি-থ্রি টুর্নামেন্ট। তিন ফরম্যাটকে একই কাঠামোয় এনে ছয় দলের এ টুর্নামেন্ট চলবে ছয় মাস। আগামী ১৫ ডিসেম্বর বরিশালে টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে আসর। নতুন এই আয়োজনে ঘরোয়া ক্রিকেটে ফিরবে প্রতিদ্বন্দ্বিতা ও উৎসবের আমেজ এমনটাই প্রত্যাশা বিসিবির।

নিউজিল্যান্ড সিরিজ ঘিরে ক্রিকেটারদের বিশেষ ক্যাম্প
নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে দেশের ক্রিকেটে। বিশেষ ক্যাম্পে যোগ দিয়েছেন তিন ফরম্যাটের খেলোয়াড়সহ ঘরোয়া ক্রিকেটের একঝাঁক উঠতি তারকা। বিশেষ নজর দেয়া হচ্ছে ফিটনেস ও ফিল্ডিংয়ের ওপর।

আমি যদি ইনডিভিজ্যুয়ালি দাঁড়াইতাম, ইজিলি পাস করতাম: তামিম
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে একা দাঁড়ালে তিনি সহজেই পাস করতেন। আজ (বুধবার, ৮ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ক্লাব অর্গানাইজার অ্যাসোসিয়েশন আয়োজিত সংবাদ সম্মেলনে বিসিবি নির্বাচন নিয়ে এ মন্তব্য করেন। সমঝোতায় রাজি না হওয়ায় বিসিবি নির্বাচন থেকে সরে যেতে হয়েছিল বলেও এ সময় দাবি করেন।

ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটের ফারাক বোঝাচ্ছেন এনামুল!
ঘরোয়া ক্রিকেট আর আন্তজার্তিক ক্রিকেটে বিস্তর ফারাক। দীর্ঘদিন পর জাতীয় দলে সুযোগ পাওয়া এনামুল হক বিজয়ের সর্বশেষ তিন ইনিংসের পারফরম্যান্স ইঙ্গিত দিচ্ছে সেদিকেই। এদিকে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকেই এই সমস্যায় জর্জরিত ক্রিকেটে এবার গোড়া থেকে কাজ করেতে চায় বিসিবি। সারা দেশে ক্রিকেটার ছাড়াও কোচ ডেভলমপেন্টের ক্ষেত্রেও এবার মনোযোগী হচ্ছে ক্রিকেট বোর্ড। এ ছাড়াও খেলার মাঠ সংস্কারের দিকেও দৃষ্টি আছে বোর্ডের।

ম্যাচ হারার চেয়ে ড্রকে ‘মন্দের ভালো’ হিসেবেই দেখছেন সাবেকরা
গল টেস্টে ড্র করেও খুশি সাবেক নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার। আগ্রাসী ব্যাটিং করলে হারতেও পারত বাংলাদেশ, এমনটাই মনে করেন তারা। পাশাপাশি দুই সাবেক নির্বাচক জানিয়েছেন, জাতীয় দল নির্বাচনের ক্ষেত্রে প্রভাব ফেলে না জনপ্রিয়তা। আর ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়নের লক্ষ্যে নতুন পরিকল্পনার খোঁজে বিসিবি।

খেলোয়াড়দের পারিশ্রমিক জটিলতায় পারটেক্সের কালকের ম্যাচ ঘিরে অনিশ্চয়তা
পারিশ্রমিক জটিলতায় আবারও উত্তপ্ত দেশের ঘরোয়া ক্রিকেট। বিপিএলের পর এবার ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) ক্রিকেটারদের পেমেন্ট নিয়ে টালবাহানার অভিযোগ উঠেছে। এরইমধ্যে অনুশীলন বর্জন করেছেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। টাকা না পেলে আগামীকালের (বৃহস্পতিবার, ১০ এপ্রিল) ম্যাচ বর্জনেরও হুমকি দিয়েছেন তারা।

পারিশ্রমিক জটিলতায় পারটেক্স স্পোর্টিংয়ের অনুশীলন বর্জন
পারিশ্রমিক জটিলতায় আবারও উত্তপ্ত দেশের ঘরোয়া ক্রিকেট। টাকা না পেয়ে এবার অনুশীলন বর্জন করেছেন ঢাকা প্রিমিয়ার লিগের দল পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা।

ঘরোয়া ক্রিকেটে প্রথমবারের মতো গোলাপি বলে খেলবে ক্রিকেটাররা
দেশের ঘরোয়া ক্রিকেটে প্রথমবারের মতো গোলাপি বলে খেলবে ক্রিকেটাররা। মে মাসে অনুষ্ঠাতব্য বিসিএলের আসরে চারদিনের ম্যাচকে ঘিরে বিসিবির রয়েছে নতুন কিছু পরিকল্পনা।

আন্তর্জাতিক ক্রিকেটে দুঃসময় কাটাচ্ছেন রোহিত
আন্তর্জাতিক ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না ভারতের অধিনায়ক রোহিত শর্মার। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের শেষ ম্যাচে নিজেকে রেখেছিলেন একাদশের বাহিরে। এবার হারানো ফর্ম ফিরে পেতে মনোযোগ দিয়েছেন ঘরোয়া ক্রিকেটে।

বোর্ডার-গাভাস্কার সিরিজে ডাক পেলেন ১৯ বছর বয়সী স্যাম কনস্টাস
চলমান বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ দুই টেস্টের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলে ডাক পেয়েছেন স্যাম কনস্টাস। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে ১৯ বছর বয়সী ওপেনার এবার সুযোগ পেলেন জাতীয় দলেও।

ম্যাচ ফিক্সিংয়ে গ্রেপ্তার দক্ষিণ আফ্রিকার তিন ক্রিকেটার
২০১৫-১৬ টি-টোয়েন্টি র্যাম স্লাম চ্যালেঞ্জ টুর্নামেন্টে ম্যাচ ফিক্সিং কান্ডে গ্রেপ্তার করা হয়েছে দক্ষিণ আফ্রিকার তিন ক্রিকেটারকে।