গণপরিবহন
ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে কুসিকের উদ্যোগ; প্রাথমিকভাবে নিবন্ধিত হবে ৮ হাজার অটোরিকশা

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে কুসিকের উদ্যোগ; প্রাথমিকভাবে নিবন্ধিত হবে ৮ হাজার অটোরিকশা

কুমিল্লা নগরীতে ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশার দৌরাত্ম্য নিয়ন্ত্রণে উদ্যোগ নিয়েছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)। নগরজুড়ে চলাচলকারী অর্ধলক্ষাধিক অটোরিকশার মধ্যে প্রাথমিক পর্যায়ে ৮ হাজারকে নিবন্ধনের আওতায় এনে চলাচলের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। পাশাপাশি গণপরিবহন নিশ্চিতকরণ, সৌন্দর্যবর্ধন, অবকাঠামো উন্নয়ন এবং সড়ক-ফুটপাত ঢেলে সাজিয়ে কুমিল্লাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।

বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় পাশে থাকার আশ্বাস জাইকার

বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় পাশে থাকার আশ্বাস জাইকার

বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো। তিনি বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় জাইকা নির্ভরযোগ্য অংশীদার হিসেবে ভবিষ্যতেও পাশে থাকবে এবং চলমান প্রকল্পসমূহের সফল বাস্তবায়নের পাশাপাশি নতুন সম্ভাবনাময় খাতেও সহযোগিতা অব্যাহত রাখবে।

গণপরিবহনের ফিটনেস সনদ ইস্যু ও নবায়নের জিপিএস সংযুক্তি বাধ্যতামূলক

গণপরিবহনের ফিটনেস সনদ ইস্যু ও নবায়নের জিপিএস সংযুক্তি বাধ্যতামূলক

দেশের সড়ক পরিবহন ব্যবস্থাকে আরও নিরাপদ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে গণপরিবহনের ফিটনেস সনদ ইস্যু ও নবায়নে জিপিএস সংযুক্তি বাধ্যতামূলক করেছে সরকার। এ লক্ষ্যে আগামী ১ আগস্ট থেকে সব ধরনের গণপরিবহনে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) সংযুক্তি বাধ্যতামূলক করেছে সরকার।

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

দেশের সব গণপরিবহনে আগামী ১ আগস্ট থেকে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস সংযুক্ত করা এবং তা সচল রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ৮৯ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ৮৯ হাজার টাকা জরিমানা

ঈদের ছুটি শেষে কর্মস্থল ঢাকায় ফেরা যাত্রীদের থেকে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সিরাজগঞ্জে টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। আজ (শনিবার, ৬ জুন) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সড়ক পরিবহন আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ৮৯ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে নেয়া অতিরিক্ত ভাড়াও ফেরত দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

মহাসড়কে গণপরিবহন সংকট; ঝুঁকি নিয়ে খোলা ট্রাকে ঘরমুখো মানুষ

মহাসড়কে গণপরিবহন সংকট; ঝুঁকি নিয়ে খোলা ট্রাকে ঘরমুখো মানুষ

ঈদযাত্রাকে ঘিরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে দ্বিগুণ। এতে মহাসড়কে বাসসহ গণপরিবহন সংকট দেখা দেয়ায় জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে উত্তরাঞ্চলের হাজার হাজার মানুষ। এছাড়াও ভাড়া নৈরাজ্যের অভিযোগ রয়েছে। এ দিকে সোমবার ভোরে মহাসড়কের সরাতৈল এলাকায় রডবাহী ট্রাক উল্টে খাদে পড়ে ১৫ জন নিহত হয়েছে।

জ্বালানির দাম বাড়ার অজুহাতে গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, বিপাকে যাত্রীরা

জ্বালানির দাম বাড়ার অজুহাতে গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, বিপাকে যাত্রীরা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রতি কিলোমিটারে বাসের ভাড়া ১১ পয়সা বাড়ানো হলেও বাস্তবে চিত্রটি অনেকটাই ভিন্ন। ভাড়া বৃদ্ধির ঘোষণার পর থেকেই রাজধানীর অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বাসগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। আন্তঃজেলা লোকাল বাসগুলোও নিচ্ছে অতিরিক্ত ভাড়া।

জ্বালানি সংকটে নাজেহাল রাজধানীবাসী, পাম্প খোলার আগেই দীর্ঘ লাইন

জ্বালানি সংকটে নাজেহাল রাজধানীবাসী, পাম্প খোলার আগেই দীর্ঘ লাইন

দিন যত যাচ্ছে জ্বালানি তেলের সংকটে নাজেহাল অবস্থায় পড়ছেন রাজধানীবাসী। তেল সংগ্রহের জন্য ফুয়েল পাম্পগুলো খোলার আগেই ভিড় করছেন চালকরা।

৩০ দিনের জন্য বিনামূল্যে গণপরিবহন চালু ইসলামাবাদে

৩০ দিনের জন্য বিনামূল্যে গণপরিবহন চালু ইসলামাবাদে

মূল্যস্ফীতির চাপ কমাতে পাকিস্তানের ফেডারেল সরকার ইসলামাবাদে এক মাসের জন্য বিনামূল্যে গণপরিবহন সেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে। দেশটির সংবাদমাধ্যম দ্য নেশনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নিরাপদ ঈদযাত্রা: বাড়ি ফেরার পথে যেসব বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকা জরুরি

নিরাপদ ঈদযাত্রা: বাড়ি ফেরার পথে যেসব বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকা জরুরি

ঈদের ছুটিতে রাজধানী ছেড়ে গ্রামের বাড়িতে ফেরার প্রস্তুতি শুরু হয়েছে। নাড়ির টানে বাড়ি ফেরা যেমন আনন্দের, তেমনি মহাসড়ক ও গণপরিবহনের অতিরিক্ত ভিড়ে এই সময়টি কিছুটা ঝুঁকিপূর্ণও (Risky)। একটু সচেতনতা এবং সঠিক পরিকল্পনা (Planning) আপনার ঈদযাত্রাকে করতে পারে নিরাপদ ও স্বস্তিদায়ক। যাত্রাপথে অনাকাঙ্ক্ষিত বিপদ এড়াতে নিচের বিষয়গুলোতে বিশেষ নজর দিন:

ঈদযাত্রায় বাসে বা গাড়িতে কোন সিটটি সবচেয়ে নিরাপদ? দুর্ঘটনার ঝুঁকি কমাতে যা বলছেন বিশেষজ্ঞরা

ঈদযাত্রায় বাসে বা গাড়িতে কোন সিটটি সবচেয়ে নিরাপদ? দুর্ঘটনার ঝুঁকি কমাতে যা বলছেন বিশেষজ্ঞরা

পবিত্র ঈদ (Eid-ul-Fitr) উপলক্ষে ঢাকা ছাড়ছে লাখো মানুষ। বাস টার্মিনাল ও মহাসড়কগুলোতে এখন ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। তবে ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা (Road Accident) ও নিরাপত্তার বিষয়টি সবসময়ই উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। বিশেষজ্ঞরা বলছেন, বাস বা ব্যক্তিগত গাড়িতে বসার ক্ষেত্রে সঠিক আসন বা সিট নির্বাচন (Seat Selection) করলে দুর্ঘটনার সময় আঘাতের ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

স্বস্তির নিরাপদ ঈদযাত্রা পেতে চলেছে মানুষ: সড়কমন্ত্রী

স্বস্তির নিরাপদ ঈদযাত্রা পেতে চলেছে মানুষ: সড়কমন্ত্রী

স্বস্তির নিরাপদ ঈদযাত্রা এবার পেতে চলেছে মানুষ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। আজ (সোমবার, ১৬ মার্চ) মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান।