খেলাপি ঋণ
নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশ

ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যোগের কারণে গত নয় মাসে দেশে খেলাপি ঋণের (এনপিএল) পরিমাণ প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট কমেছে। ২০২৫ সালের সেপ্টেম্বরের ৩৫ দশমিক ৭৩ শতাংশ থেকে ২০২৬ সালের জুনে এনপিএল অনুপাত কমে ৩২ দশমিক ৭৮ শতাংশে নেমেছে।

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১২শ কোটি টাকার প্রকল্প

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১২শ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ টাকার একটি কারিগরি সহায়তা প্রকল্প নেওয়া হয়েছে। আর্থিক খাতের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার আধুনিকায়ন এবং চলমান ব্যাংক সংস্কারে সহায়তা দেওয়াই এ প্রকল্পের মূল লক্ষ্য।

রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা

জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ প্রায় দেড় লাখ কোটি টাকা। রাষ্ট্র-মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০ জুনের হিসাবে এ তথ্য জানিয়েছেন মন্ত্রী।

ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ছাড়ালো ৬ লাখ কোটি টাকা

ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ছাড়ালো ৬ লাখ কোটি টাকা

দেশের ব্যাংকিং খাতে প্রথমবারের মতো ৬ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে খেলাপি ঋণ। মাত্র তিন মাসের ব্যবধানে নতুন করে খেলাপি হয়েছে প্রায় ১৮ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিতরণ করা ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আজ (বুধবার, ২ সেপ্টেম্বর) দুুপরে বাংলাদেশ ব্যাংকের এক সভায় এসব তথ্য দেয়া হয়।

ব্যাংকিং খাতে বড় সমস্যা খেলাপি ঋণ

ব্যাংকিং খাতে বড় সমস্যা খেলাপি ঋণ

বাংলাদেশ ব্যাংকিং খাতে ৩৫ শতাংশ খেলাপি ঋণ বড় সমস্যা। সেই সঙ্গে আরেকটি বড় সমস্যা মূলধনের হার। আন্তর্জাতিকভাবে ব্যাংকগুলোতে ১০ শতাংশ মূলধন থাকলেও বাংলাদেশে মূলধনের হার ৩ থেকে ৪ শতাংশ ওঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের গবেষণায়। আজ (সোমবার, ১৮ মে) দুপুরে বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সেমিনারে এ তথ্য ওঠে আসে।

দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ

দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নবম দিনে খেলাপি ঋণের শীর্ষ ২০ প্রতিষ্ঠানের তালিকা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর স্থিতি ভিত্তিক ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ ৪৪ হাজার ৮ শত ৩১ কোটি ৮৮ লাখ টাকা।

খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতাকারী নিয়োগে নির্দেশনা জারি বাংলাদেশ ব্যাংকের

খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতাকারী নিয়োগে নির্দেশনা জারি বাংলাদেশ ব্যাংকের

খেলাপি ঋণ সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি দ্রুত করতে এবং আদালতে মামলা দায়েরের আগেই ‘প্রাক মামলা মধ্যস্থতা’ পদ্ধতিতে সমাধানের জন্য তফসিলি ব্যাংকগুলোকে দক্ষ মধ্যস্থতাকারী নিয়োগের নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

‘বাংলাদেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের হার গোটা বিশ্বে সর্বোচ্চ’

‘বাংলাদেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের হার গোটা বিশ্বে সর্বোচ্চ’

বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ও প্রভাবশালী গবেষণা সংস্থার তথ্য বলছে, বাংলাদেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের হার গোটা বিশ্বে সর্বোচ্চ। এমনকি গত কয়েক বছর যুদ্ধবিধ্বস্ত, উচ্চ মূল্যস্ফীতি, অর্থনৈতিক মন্দায় থাকা দেশগুলোর খেলাপি ঋণের হারও বাংলাদেশের তুলনায় অনেক কম। তথ্য-উপাত্ত বলছে, দেশের ব্যাংক খাতের এমন নাজুক পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজনৈতিক প্রভাবেই৷

একদল চাঁদাবাজি থেকে সরে গেলেও, দখল করছে আরেক দল: গভর্নর

একদল চাঁদাবাজি থেকে সরে গেলেও, দখল করছে আরেক দল: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, একদল চাঁদাবাজি থেকে সরে গেলেও আরেক দল দখল করেছে এবং এখান থেকে সরে আসতে হবে। আজ (বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে, দেশে বিনিয়োগ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বিডিএ এবং ইউএনডিপির যৌথ আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

খেলাপি ঋণে অচল ইউনিয়ন ব্যাংক; একীভূতকরণে আপত্তি নেই পরিচালনা পর্ষদের

খেলাপি ঋণে অচল ইউনিয়ন ব্যাংক; একীভূতকরণে আপত্তি নেই পরিচালনা পর্ষদের

এস আলমের নিয়ন্ত্রণে থাকা ইউনিয়ন ব্যাংকের মোট বিতরণকৃত ঋণের প্রায় ৯৮ শতাংশই খেলাপি। নামে-বেনামে ঋণ দেয়া প্রতিষ্ঠানগুলোর হদিসও মিলছে না। এমন পরিস্থিতিতে ব্যাংকিং খাত সংস্কারের অংশ হিসেবে শরিয়াভিত্তিক দুর্বল পাঁচ ব্যাংককে একীভূতকরণে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে আপত্তি নেই বলে জানিয়েছে ব্যাংকটি। ব্যাংকটির চেয়ারম্যান মু. ফরীদ উদ্দিন আহমদ জানান, কেন্দ্রীয় ব্যাংক ইউনিয়ন ব্যাংককে নিয়ে করা পর্যালোচনার সঙ্গে একমত তারা।

অগ্রণী ব্যাংকের ঋণ কেলেঙ্কারি: ২০ খেলাপির কাছে আটকা ১৩ হাজার কোটি টাকা

অগ্রণী ব্যাংকের ঋণ কেলেঙ্কারি: ২০ খেলাপির কাছে আটকা ১৩ হাজার কোটি টাকা

ব্যাংকিং নিয়ম না মেনে ঋণ কেলেঙ্কারিতে ধুঁকছে রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংক। জজ ভূইয়া, তানাকা, ম্যাগপাই নিটওয়্যার, ঢাকা হাইড অ্যান্ড স্কিন ও বসুন্ধরার দুই প্রতিষ্ঠানসহ শীর্ষ ২০ খেলাপির কাছে ব্যাংকটির আটকে আছে ১৩ হাজার কোটি টাকা। চলতি বছরের প্রথম প্রান্তিকে ডেফারেল সুবিধা পেয়েও অগ্রণী ব্যাংকেরে ঘাটতি বেড়ে হয়েছে পাঁচ হাজার ৮২২ কোটি টাকা। অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকের দেয়া তথ্য বলছে, মূলধন সংরক্ষণে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে খারাপ অবস্থানে বাংলাদেশ।

খেলাপি ঋণে জর্জরিত জনতা ব্যাংক, গ্রাহকদের আস্থা ফেরাতে ১০০ উপশাখা খোলার উদ্যোগ

খেলাপি ঋণে জর্জরিত জনতা ব্যাংক, গ্রাহকদের আস্থা ফেরাতে ১০০ উপশাখা খোলার উদ্যোগ

দেশের অন্যতম রাষ্ট্রয়াত্ত জনতা ব্যাংক এখন খেলাপি ঋণ আর প্রভাবশালী গ্রুপের কাছে একরকম জিম্মি হয়ে আছে। দেশের শীর্ষ ৯টি ব্যবসায়ীক গ্রুপের কাছে ব্যাংকটির আটকে আছে প্রায় ৫৪ হাজার কোটি টাকা। এসব খেলাপি ঋণ আদায়ে কঠোর হওয়ার কথা জানালেন সংশ্লিষ্টরা। অন্যদিকে নতুন বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে এবং প্রান্তিক পর্যায়ে সেবা পৌঁছে দিতে ব্যাংকটির খোলা হচ্ছে নতুন ১০০ উপশাখা। বিশেষজ্ঞদের মত, অনিয়মে জড়িয়ে পড়া এজেন্ট ব্যাংকিং-এ না গিয়ে উপশাখা খোলার সিদ্ধান্ত যুগান্তকারী।