ক্রিকেট বোর্ড
বোর্ডে পরিবর্তন এলেও দলের মানসিকতা একই থাকবে: ফিল সিমন্স

বোর্ডে পরিবর্তন এলেও দলের মানসিকতা একই থাকবে: ফিল সিমন্স

ক্রিকেট বোর্ডে পরিবর্তন এলেও খেলার মাঠে দলের মানসিকতা একই থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স। নিউজিল্যান্ড তুলনামূলক খর্ব শক্তির দল নিয়ে এলেও প্রতিপক্ষকে দুর্বল ভাবতে নারাজ তিনি। অন্যদিকে তরুণদের জন্য এই সিরিজকে বড় সুযোগ হিসেবে দেখছেন কিউই কোচ রব ওয়াল্টার।

আগের ক্রিকেট বোর্ড অবৈধ হলে এ বোর্ড তাহলে কী—প্রশ্ন সাবেক ক্রিকেটারের

আগের ক্রিকেট বোর্ড অবৈধ হলে এ বোর্ড তাহলে কী—প্রশ্ন সাবেক ক্রিকেটারের

ক্রিকেট বোর্ডের দায়িত্ব পাওয়া অ্যাডহক কমিটির সদস্যরা নির্বাচনে অংশ নিলে সেটা পরিষ্কার ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’ বলে মন্তব্য করেছেন ইসতিয়াক আহমেদ। এখন টিভিকে সাক্ষাৎকারে সাবেক এ ক্রিকেটার জানিয়েছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনই হবে এ কমিটির মূল চ্যালেঞ্জ। সফলতা পেতে তামিমের পাশাপাশি কমিটির বাকিদেরও স্বচ্ছতা বজায় রাখার ওপর জোর দিয়েছেন তিনি। তাছাড়া এভাবে আগের বোর্ডকে সরিয়ে নতুন বোর্ড গঠনের সমালোচনাও করে তিনি প্রশ্ন রাখেন, ‘আগের বোর্ড অবৈধ হলে এ বোর্ড তাহলে কী?’

কিউই বধের মিশনে টাইগারদের প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা

কিউই বধের মিশনে টাইগারদের প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা

আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবি পরিচালকের পদত্যাগ: বোর্ডে স্বজনপ্রীতিকেই দুষছেন ফায়াজুর রহমান

বিসিবি পরিচালকের পদত্যাগ: বোর্ডে স্বজনপ্রীতিকেই দুষছেন ফায়াজুর রহমান

একের পর এক পরিচালকের পদত্যাগে এমনিতেই নড়বড়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত রোববার বিসিবির সবশেষ নির্বাচনে কারচুপির অভিযোগে করা তদন্ত কমিটির রিপোর্টও জমা পড়ে গেছে জাতীয় ক্রীড়া কাউন্সিলের কাছে। এ ব্যাপারে মুখ খুলেছেন শনিবার পদত্যাগ করা বিসিবি পরিচালক ফায়াজুর রহমান মিতু। তিনি জানেন, বোর্ডে স্বজনপ্রীতির পাশাপাশি রয়েছে আরও অনেক দ্বন্দ্ব।

আইপিএল থেকে মোস্তাফিজের বাদ পড়া ‘দুর্ভাগ্যজনক’: আইপিএল চেয়ারম্যান

আইপিএল থেকে মোস্তাফিজের বাদ পড়া ‘দুর্ভাগ্যজনক’: আইপিএল চেয়ারম্যান

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে মোস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেয়া নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে, বিতর্কের মুখে পড়েছে আইসিসি ও বিসিসিআই। বিতর্কিত সেই ঘটনাটি নিয়ে এবার মুখ খুলেছেন আইপিএলের চেয়ারম্যান আরুন সিং ধুমাল। তিনি বলেছেন, বাংলাদেশের বাঁহাতি এ পেসারের বাদ পড়া ছিল ‘দুর্ভাগ্যজনক’।

বোর্ডের বিরুদ্ধে এনএসসির তদন্ত, ক্রীড়া প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি— অনিশ্চয়তায় বিসিবির ভবিষ্যৎ

বোর্ডের বিরুদ্ধে এনএসসির তদন্ত, ক্রীড়া প্রতিমন্ত্রীর হুঁশিয়ারি— অনিশ্চয়তায় বিসিবির ভবিষ্যৎ

সব জল্পনা-কল্পনাকে দূরে সরিয়ে দেশে ফিরেই মিরপুরে হাজির হয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) বুলবুলের বোর্ডের বিরুদ্ধে চলছে তদন্ত। এদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও হুঁশিয়ারি দিয়েছেন অবৈধ নিয়োগপ্রাপ্তদের। এর মধ্যেই আসন্ন নিউজল্যান্ড সিরিজের জন্য প্রস্তুত হচ্ছে টাইগাররা।

পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা বিসিবির

পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা বিসিবির

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত বছরের অক্টোবরে হওয়া সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের সিরিজের দল থেকে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, জাকের আলি ও শামিম হোসেন।

ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কটে উদ্বিগ্ন শ্রীলঙ্কা, অবস্থান পুনর্বিবেচনার আহ্বান

ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কটে উদ্বিগ্ন শ্রীলঙ্কা, অবস্থান পুনর্বিবেচনার আহ্বান

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়ার প্রতিবাদে ১৫ ফেব্রুয়ারির গ্রুপ পর্বের ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। এমন সিদ্ধান্তে উদ্বিগ্ন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড পাকিস্তানকে অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।

বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্ত আগামী শুক্র বা সোমবার

বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্ত আগামী শুক্র বা সোমবার

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে আগামী শুক্রবার অথবা সোমবার। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বৈঠক শেষে এ কথা জানান বোর্ডের চেয়ারম্যান মহসীন নাকভী।

ব্যর্থতা ঢাকতেই সাকিবকে ফেরানোর প্রসঙ্গ টেনেছে বিসিবি: সাবেক পরিচালক রফিকুল

ব্যর্থতা ঢাকতেই সাকিবকে ফেরানোর প্রসঙ্গ টেনেছে বিসিবি: সাবেক পরিচালক রফিকুল

ভারতের মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের না খেলার সিদ্ধান্ত যৌক্তিক। তবে এ সিদ্ধান্তকে ঘিরে বিসিবির কূটনৈতিক দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক বিসিবি পরিচালক রফিকুল ইসলাম বাবু। তার মতে, ব্যর্থতা ঢাকতেই হঠাৎ করে সাকিব আল হাসানকে ফেরানোর প্রসঙ্গ তুলেছে বোর্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করলো পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করলো পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চলমান ইস্যুর মধ্যেই নিজেদের স্কোয়াড ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষিত স্কোয়াডে আছে একাধিক চমক, বাদ পড়েছেন হারিস রউফ।

ব্যাটারদের অফ-ফর্ম ও নিরাপত্তা ইস্যু: বিশ্বকাপের আগে বাংলাদেশের চ্যালেঞ্জ

ব্যাটারদের অফ-ফর্ম ও নিরাপত্তা ইস্যু: বিশ্বকাপের আগে বাংলাদেশের চ্যালেঞ্জ

বিশ্বকাপের মাত্র এক মাস আগে বড় রকমের রানখরায় ভুগছেন ক্রিকেটাররা। নিরাপত্তা ইস্যুতে বিশ্বকাপে খেলা প্রসঙ্গে অনিশ্চয়তা থাকলেও ক্রিকেট বোর্ডের ভাষ্য, বৈশ্বিক আসরে খেলতে প্রস্তুত আছে বাংলাদেশ। যদিও স্কোয়াডে থাকা ক্রিকেটারদের বর্তমান পারফর্ম বলছে ভিন্ন কথা।