কিউবা
রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রের দুটি বিমান ভূপাতিত করার ঘটনায় কিউবার রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিচার বিভাগের তথ্যমতে, একটি গ্র্যান্ড জুরির অনুমোদন সাপেক্ষে এই পদক্ষেপ নেয়া হবে। এছাড়াও কিউবা বিপ্লবের পর দ্বিতীয়বারের মতো হাভানায় বৈঠক করেছেন সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ। কিউবার প্রেসিডেন্ট দিয়াজ-কানেল জানিয়েছেন, হাভানা ওয়াশিংটনের ১০০ মিলিয়ন ডলারের সাহায্য প্রস্তাব গ্রহণের বিষয়টি বিবেচনা করছে।

কিউবার শাসকদের বিদায় চান মার্কো রুবিও, বিনিময়ে ১০ কোটি ডলারের প্রস্তাব

কিউবার শাসকদের বিদায় চান মার্কো রুবিও, বিনিময়ে ১০ কোটি ডলারের প্রস্তাব

কিউবার চরম অর্থনৈতিক সংকটের মুখে দেশটির নেতৃত্বের পরিবর্তন দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। কমিউনিস্ট শাসিত দেশটি যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে রাজি হয়, তবে ১০ কোটি ডলারের সহায়তা দেয়ার প্রস্তাব পুনর্ব্যক্ত করেছে ওয়াশিংটন। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জ্বালানিহীন কিউবায় হাহাকার, দিনে ২০ ঘণ্টা বিদ্যুৎ নেই

জ্বালানিহীন কিউবায় হাহাকার, দিনে ২০ ঘণ্টা বিদ্যুৎ নেই

জ্বালানি তেলের মজুত পুরোপুরি ফুরিয়ে যাওয়ায় নজিরবিহীন সংকটে পড়েছে কিউবা। দেশটির বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয় গতকাল (বুধবার, ১৩ মে) জানিয়েছে, ডিজেল ও ফার্নেস অয়েলের অভাবে জাতীয় গ্রিড এখন ‘বিপর্যয়কর’ অবস্থায় রয়েছে। রাজধানী হাভানাসহ সারা দেশে দিনে ২০ থেকে ২২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। এনটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কিউবা সাহায্য চাইছে; আলোচনার ইঙ্গিত ট্রাম্পের

কিউবা সাহায্য চাইছে; আলোচনার ইঙ্গিত ট্রাম্পের

কিউবা যুক্তরাষ্ট্রের কাছে সাহায্য চাইছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ (মঙ্গলবার, ১২ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান। তুরকিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন তেল অবরোধে কিউবায় সংকট; টিকে থাকাই এখন ছোট ব্যবসার জন্য বড় লড়াই

মার্কিন তেল অবরোধে কিউবায় সংকট; টিকে থাকাই এখন ছোট ব্যবসার জন্য বড় লড়াই

কিউবার রাজধানী হাভানার প্রাণকেন্দ্রে অবস্থিত প্যাবেলোন কিউবা প্রদর্শনকেন্দ্রের একটি ছোট্ট খাবারের দোকান ‘ওশি’। গত শুক্রবার (১০ মে) দোকানটির সামনের সবগুলো টেবিলেই পিৎজা আর বার্গার খেতে ভিড় জমিয়েছিলেন গ্রাহকেরা। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক ও জমজমাট মনে হলেও, ৪৬ বছর বয়সী দোকানমালিক মিগুয়েল সালভার চোখেমুখের অস্থিরতা বলছিল ভিন্ন কথা। ফোনে কথা বলা শেষে এক বুক হতাশা নিয়ে তিনি বলেন, ‘জ্বালানি সংকট আমাদের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে।’ আল জাজিরার বিশ্লেষণী প্রতিবেদনে কিউবার এমন চিত্র ফুটে উঠেছে।

কিউবার ওপর অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে ট্রাম্প; সামরিক হুমকির ইঙ্গিত

কিউবার ওপর অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে ট্রাম্প; সামরিক হুমকির ইঙ্গিত

কিউবার অর্থনীতির ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নতুন নিষেধাজ্ঞাকে ‘সমষ্টিগত শাস্তি’ হিসেবে অভিহিত করেছে দেশটির সরকার। শুক্রবার এক নির্বাহী আদেশে ট্রাম্প কিউবার জ্বালানি, প্রতিরক্ষা, খনি ও আর্থিক খাতের মতো গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর এই কঠোর নিষেধাজ্ঞা জারি করেন। ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর এবার হাভানার ওপর চাপ বাড়াতে এই পদক্ষেপ নিলেন তিনি। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

একদা রপ্তানির শীর্ষে, আজ আমদানিনির্ভর: কিউবার চিনি শিল্পের উত্থান-পতন

একদা রপ্তানির শীর্ষে, আজ আমদানিনির্ভর: কিউবার চিনি শিল্পের উত্থান-পতন

একসময় বিশ্বের বৃহত্তম চিনি রপ্তানিকারক দেশগুলোর একটি ছিলো কিউবা। ১৯৮৯ সালে বৈশ্বিক বাজারে আধিপত্য বিস্তার করা এ শিল্পই ছিলো দেশটির অর্থনীতির মেরুদণ্ড। কিন্তু আজ সেই কিউবাকেই নিজস্ব চাহিদা মেটাতে আমদানি করতে হচ্ছে চিনি। তবে বিদেশি বিনিয়োগ পেলে আবারো দেশটির চিনিশিল্প ঘুরো দাড়াতে পারে বলে আশা অর্থনীতিবিদদের।

‘কিউবা নেক্সট’, কিউবার বিরুদ্ধে সম্ভাব্য পরবর্তী পদক্ষেপের ইঙ্গিত ট্রাম্পের

‘কিউবা নেক্সট’, কিউবার বিরুদ্ধে সম্ভাব্য পরবর্তী পদক্ষেপের ইঙ্গিত ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার বিরুদ্ধে সম্ভাব্য পরবর্তী পদক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। মায়ামিতে সৌদি-সমর্থিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই) প্রাইঅরিটি সামিটে দেয়া বক্তব্যে তিনি বলেন, ‘কিউবা নেক্সট—তবে ধরে নিন আমি এটা বলিনি।’ ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এক সপ্তাহে দ্বিতীয়বার ‘ব্ল্যাকআউট’ কিউবা

এক সপ্তাহে দ্বিতীয়বার ‘ব্ল্যাকআউট’ কিউবা

সপ্তাহ ব্যবধানে দ্বিতীয়বারের মতো বিকল কিউবার জাতীয় বিদ্যুৎ গ্রিড। এতে কোটির বেশি বাসিন্দা বিদ্যুৎহীন। দেশটিতে যুক্তরাষ্ট্র তেল অবরোধ শুরুর পর থেকে জ্বালানি সংকট আরও তীব্র আকার ধারণ করে।

জ্বালানি সংকটে বিশ্বজুড়ে বিপর্যস্ত দৈনন্দিন জীবন

জ্বালানি সংকটে বিশ্বজুড়ে বিপর্যস্ত দৈনন্দিন জীবন

বিশ্বজুড়ে জ্বালানি সংকট এখন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে। ভারতে রান্নার গ্যাসের তীব্র সংকটে কাজ হারাচ্ছেন শ্রমিকরা। আর কিউবায় বিদ্যুৎ সংকটের কারণে দেখা দিয়েছে পানির সমস্যা।

কিউবা দখলের খেতাব আমার ঝুলিতে পুড়বো: ট্রাম্প

কিউবা দখলের খেতাব আমার ঝুলিতে পুড়বো: ট্রাম্প

ফের কিউবা দখলে নিজের ইচ্ছার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল (সোমবার, ১৬ মার্চ) হোয়াইট হাউজে জোর দিয়ে জানান, তার শাসনামলেই ক্যারিবিয়ান দ্বীপের দেশটির দখল নেবে যুক্তরাষ্ট্র। এদিকে জাতীয় গ্রিডে বিপর্যয়ের জেরে বিদ্যুৎ না থাকায় অন্ধকার আর ভূতুড়ে রাষ্ট্রে পরিণত হয়েছে কিউবা।

ভেনেজুয়েলার পর এবার কলম্বিয়ায় সামরিক অভিযানের হুমকি ট্রাম্পের

ভেনেজুয়েলার পর এবার কলম্বিয়ায় সামরিক অভিযানের হুমকি ট্রাম্পের

মাদক পাচারের অভিযোগে ভেনেজুয়েলার পর এবার কলম্বিয়াতে সামরিক পদক্ষেপের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি কিউবার বর্তমান সরকারও পতনের দ্বারপ্রান্তে রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। আঙুল তুলেছেন মেক্সিকোর দিকেও।