নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) মামলার ধারাবাহিক শুনানি শেষে বিজ্ঞ আদালত (বিশুদ্ধ খাদ্য আদালত) ‘নিরাপদ খাদ্য আইন-২০১৩’ এর দুটি ধারায় এ জরিমানা ও দণ্ড প্রদান করেন।
জানা গেছে, গত ২৮ আগস্ট বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মৌলভীবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক দীপঙ্কর ব্রহ্মচারী বাদী হয়ে ‘বেঙ্গল সুইট ফুড’ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালত, মৌলভীবাজার এ মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে গত ২৩ ফেব্রুয়ারি এর রায় প্রদান করেন আদালত।
আরও পড়ুন:
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মৌলভীবাজার জেলা কার্যালয়ের অফিসার মো. শাকিব হোসাইন সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হাইড্রোজ একটি বিষাক্ত রাসায়নিক দ্রব্য, যা খাদ্য উৎপাদনে ব্যবহার “খাদ্য-সংযোজন দ্রব্য ব্যবহার প্রবিধিমালা-২০১৭” অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ এবং “নিরাপদ খাদ্য আইন-২০১৩” অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। হাইড্রোজ যুক্ত খাবার গ্রহণের ফলে শরীরের বিভিন্ন অঙ্গ বিশেষ করে কিডনী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও পাকস্থলীর ক্যান্সার, পেটের পীড়া ও আলসার, মানব দেহের বিভিন্ন হরমোনের কার্যক্রমে ব্যাঘাত ঘটায়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বদ্ধপরিকর। ভেজাল ও ক্ষতিকারক উপাদান ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।’
জনসাধারণকে নিরাপদ খাদ্য সংক্রান্ত যেকোনো অভিযোগ (১৬১৫৫) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য তিনি অনুরোধ জানান।





