
শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ
শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বিজিবি। আজ (রোববার, ১৩ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি)।

ঝিনাইদহে অবৈধ ভারতীয় ওষুধসহ দম্পতি গ্রেপ্তার
ঝিনাইদহের মহেশপুরে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ ওষুধসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

টাঙ্গাইলে পিকআপ ভর্তি মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধসহ আটক ১
টাঙ্গাইলের ভূঞাপুরের গোবিন্দাসী এলাকায় পিকআপ ভর্তি মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলতে গিয়ে পিকআপসহ চালককে আটক করেছে স্থানীয়রা। পরে পুলিশে সোপর্দ করা হয় তাকে।

ওষুধ দিয়ে যৌন অপরাধীর ‘কামভাব’ কমিয়ে দেবে যুক্তরাজ্য
যৌন অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারে সাজাপ্রাপ্ত হাজার হাজার যৌন অপরাধীকে যৌন আকাঙ্ক্ষা কমানোর ওষুধ দেয়ার উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য সরকার। পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের শেষ নাগাদ প্রায় ৩ হাজার ৭৫০ বন্দিকে এই চিকিৎসার আওতায় আনা হতে পারে।

সুলভমূল্যে ওষুধ পৌঁছে দিতে সরকারের হস্তক্ষেপ চায় ওষুধ শিল্প সমিতি
বহুল ব্যবহারিত ওষুধ সাধারণ মানুষের কাছে সহজলভ্য ও সুলভমূল্যে পৌছাতে সরকারকেই পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ঔষুধ শিল্প সমিতি। আজ (সোমবার, ২৪ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বাপি কার্যালয়ে মালিক সমিতি ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের ‘ঔষুধ শিল্পের অগ্রগতি: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ
শেরপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) ভোরে নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ওষুধ রপ্তানিতে সাফল্য: নতুন ওষুধের মূল্য অনুমোদনে আইনি জটিলতা
দেশের চাহিদার প্রায় ৯৮ শতাংশ ওষুধ দেশেই উৎপাদিত হচ্ছে। বিশ্বের ১৪০টিরও বেশি দেশে রপ্তানি হওয়া এই শিল্প এখন অন্যতম সম্ভাবনাময় খাত। অথচ উৎপাদন সক্ষমতা থাকলেও আইনি জটিলতায় আটকে আছে নতুন ওষুধের মূল্য অনুমোদন। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, এতে আধুনিক ও কার্যকর চিকিৎসা থেকেও বঞ্চিত হচ্ছেন রোগীরা।

অ্যানেসথেশিয়া চিকিৎসকের অভাবে থমকে আছে সিজার সেবা, বিপাকে রোগীরা
ঠাকুরগাঁও মা ও শিশুকল্যাণ কেন্দ্রে অ্যানেসথেশিয়া চিকিৎসক না থাকায় প্রায় ছয় মাস ধরে বন্ধ রয়েছে সিজারিয়ান অপারেশন। এতে ভোগান্তিতে পড়েছেন প্রসূতি নারী ও তাদের স্বজনরা। বাধ্য হয়ে অনেকেই যেতে হচ্ছে বেসরকারি হাসপাতালে, গুনতে হচ্ছে বাড়তি খরচ। পাশাপাশি রয়েছে ওষুধ সংকট ও অ্যাম্বুলেন্স অকেজো হয়ে পড়ে থাকার অভিযোগ।

ভেজাল-নকল ওষুধ বন্ধে সাঁড়াশি অভিযানে কঠোর সরকার: সংসদে স্বাস্থ্যমন্ত্রী
দেশের মানুষের স্বাস্থ্যঝুঁকি বিবেচনা করে বাজার থেকে সব ধরনের ভেজাল, নকল ও নিম্নমানের ওষুধ উৎপাদন এবং বিপণন সম্পূর্ণ বন্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ এই অপরাধ নিয়ন্ত্রণে সরকারের ‘জিরো টলারেন্স’ বা শূন্য সহনশীলতা নীতির কথা পুনর্ব্যক্ত করা হয়েছে। দেশজুড়ে নকল ও ভেজাল ওষুধের বিস্তার সম্পূর্ণ রোধ করতে ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় সাঁড়াশি অভিযান শুরু করেছে প্রশাসন। একইসঙ্গে অপরাধীদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া জোরদার করা হয়েছে।

ক্যানসার ও কিডনি রোগের চিকিৎসা সরঞ্জাম-ওষুধের দাম কমার প্রস্তাব
আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে চিকিৎসা যন্ত্রপাতি ও যন্ত্রাংশ উৎপাদনকারী শিল্পের কাঁচামাল আমদানিতে রেয়াত সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। আজ (বৃহস্পতিবার, ১১ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই শিল্পের অতি প্রয়োজনীয় কিছু কাঁচামাল আমদানিতে ১৫ শতাংশ এবং অন্য কিছু কাঁচামাল আমদানিতে ৫ শতাংশ আমদানি শুল্ক নির্ধারণ করার প্রস্তাব দেন।

জনবল ও ওষুধ সংকটে ব্যাহত ঝালকাঠি স্বাস্থ্যসেবা
চিকিৎসক, জনবল ও ওষুধ সংকটে ব্যাহত হচ্ছে ঝালকাঠির মা ও শিশু কল্যাণ কেন্দ্রের স্বাস্থ্যসেবা কার্যক্রম। ৩ বছর ধরে মেডিকেল অফিসার না থাকায় বন্ধ রয়েছে সিজারিয়ান অপারেশন সেবা। গর্ভবতী মায়েদের বাধ্য হয়ে ছুটতে হচ্ছে বেসরকারি ক্লিনিক কিংবা বিভাগীয় শহর বরিশালে।

মায়ের ওষুধ আনতে গিয়ে হত্যার শিকার; ৯ মাস পর রহস্য উদঘাটন
মায়ের জন্য ওষুধ কিনতে বাসা থেকে বের হয় স্কুল ছাত্র ইয়াছিন। ২০২৫ সালের ১১ আগস্ট বাসা থেকে বের হয়ে আর ফেরা হয়নি তার। পরদিন নারায়ণগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করেন ইয়াছিনের মা আফরিনা নার্গিস। পরে ১৩ আগস্ট সকালে সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকের পানিতে মরদেহ উদ্ধার করে পুলিশ।