ইবি
ইবিতে শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

ইবিতে শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছ। গতকাল (রোববার, ১৭ মে) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা যায়।

ইবি শিক্ষক হত্যার প্রতিবাদে ভাসানী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

ইবি শিক্ষক হত্যার প্রতিবাদে ভাসানী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান আসমা সাদিয়াকে হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ে শিক্ষকদের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

ইবিতে অধ্যাপক হত্যার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের

ইবিতে অধ্যাপক হত্যার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের

কর্মচারীর ছুরিকাঘাতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডে ৪ জনকে আসামি করে মামলা করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৫ মার্চ) সকালে অভিযুক্ত কর্মচারী ফজলুর রহমানকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় মামলা করেন নিহতের স্বামী ইমতিয়াজুর রহমান।

‘বদলি করায়’ ইবির নারী শিক্ষককে হত্যা; এরপর কর্মচারীর আত্মহত্যার চেষ্টা

‘বদলি করায়’ ইবির নারী শিক্ষককে হত্যা; এরপর কর্মচারীর আত্মহত্যার চেষ্টা

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নিজ অফিস কক্ষে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ ওঠেছে বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর বিরুদ্ধে। আজ (বুধবার, ৪ মার্চ) বিকেল ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই কর্মচারী নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

ইবির আইন বিভাগের অধ্যাপক ড. জহুরুল চাকরিচ্যুত

ইবির আইন বিভাগের অধ্যাপক ড. জহুরুল চাকরিচ্যুত

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জহুরুল ইসলামকে চাকরি থেকে অপসারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ (রোববার, ২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নকীব মোহাম্মদ নসরুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

চবিতে হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ সমাবেশ

চবিতে হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর স্থানীয় সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল (রোববার, ৩১ আগস্ট) বিকেলে জিয়া মোড় থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার বিচার দাবিতে রাবিতে বিক্ষোভ

ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার বিচার দাবিতে রাবিতে বিক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহকে শ্বাসরোধে হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। আজ (সোমবার, ৪ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ‘রাবিস্থ মিল্লাত পরিবার’ ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইবিতে একফ্রেমে অসাম্প্রদায়িক বাংলাদেশ

ইবিতে একফ্রেমে অসাম্প্রদায়িক বাংলাদেশ

১৪৩২ বঙ্গাব্দের ৩ বৈশাখ। তারিখটি দেশব্যাপী ৩ বৈশাখে জানলেও কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জন্য আনন্দঘন পহেলা বৈশাখ। এ উপলক্ষ্যে 'এবারের বৈশাখের স্বপ্ন ও শপথ আগামীর বৈষম্যের বাংলাদেশ’ প্রতিপাদ্যে বাঙালি জাতির ঐতিহ্যকে ধারণ করে জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উদযাপন করে নববর্ষ।

ইবির বাংলা বিভাগের সভাপতি ড. রবিউলের পদত্যাগ

ইবির বাংলা বিভাগের সভাপতি ড. রবিউলের পদত্যাগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আওয়ামীপন্থী শিক্ষক ও শাপলা ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রবিউল হোসেন বিভাগীয় সভাপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। আজ (রোববার, ১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।