জানা যায়, বিকেলে একটি ডাবল-ডেকার বাসে শিক্ষার্থীরা ঝিনাইদহ যাচ্ছিলেন। এসময় উচ্চস্বরে কথা বলা নিয়ে সিনিয়রদের সঙ্গে জুনিয়র শিক্ষার্থীদের কথা কাটাকাটির এক পর্যায়ে বাকবিতণ্ডা ও সংঘর্ষের সৃষ্টি হয়। এ ঘটনা সন্ধ্যায় ক্যাম্পাসে জানাজানি হলে আবারও দুই গ্রুপের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ান।
আরও পড়ুন:
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।





