
প্রতি কেজি ১০ টাকায় পণ্য পাঠাবে ডাক বিভাগ, জেনে নিন বুকিংয়ের নিয়ম ও খরচ
বর্তমান সময় অনলাইনে পণ্য কেনাবেচা ও ই-কমার্সের (E-commerce Business in Bangladesh) ক্ষুদ্র উদ্যোক্তা (Small Business Entrepreneurs) বা সাধারণ ব্যবহারকারীদের কাছে কুরিয়ার সার্ভিসের উচ্চ মাশুল (High Courier Charges) সব সময়ই একটি বড় বাধা। এই পরিস্থিতিতে সাশ্রয়ী ও দ্রুততম পরিবহন নিশ্চিত করতে বাংলাদেশ ডাক বিভাগ (Bangladesh Post Office) চালু করেছে তাদের বিশেষ পার্সেল সেবা স্পিডপোস্ট (Speed Post Parcel Service)। 'আজ বুকিং, আগামীকাল ঢাকা এবং ৪৮ ঘণ্টায় সারা বাংলাদেশ' স্লোগানকে সামনে রেখে মাত্র ১০ টাকায় জেলা শহরগুলোতে মাত্র ২ দিনে পার্সেল ডেলিভারি (2-Day Parcel Delivery) দিচ্ছে এই সরকারি প্রতিষ্ঠান (Bangladesh Post Office Speed Post Rules & Charges)।

রাশিয়ার শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠানে ইউক্রেনের হামলা; সংকটে হাজারো ব্যবসা
গত তিন সপ্তাহে মস্কোর ক্ষুদ্র ব্যবসায়ী ভাসিলি ক্লিমোভের অনলাইন শপিং পিক-আপ পয়েন্টটি লাভজনক ব্যবসা থেকে লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। রাশিয়ার শীর্ষ ই-কমার্স জায়ান্ট ‘ওয়াইল্ডবেরিজ’-এর ফ্র্যাঞ্চাইজি নিয়ে যারা ব্যবসা করেন, ক্লিমোভ তাদেরই একজন। গত ১৮ জুলাই থেকে রাশিয়ার বিভিন্ন স্থানে ওয়াইল্ডবেরিজের গুদামগুলোতে ইউক্রেন প্রায় প্রতি রাতে ড্রোন হামলা চালাচ্ছে, যার বড় প্রভাব পড়েছে ক্লিমোভের মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আধুনিক প্রযুক্তির সমন্বয়ে বৈশ্বিক প্রতারণা মোকাবিলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
আধুনিক প্রযুক্তির সমন্বয়ে ডিজিটাল জালিয়াতি ও বৈশ্বিক প্রতারণা মোকাবিলার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি এ ক্ষেত্রে সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত প্রযুক্তিগত সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন।

নানা অফার নিয়ে পিকাবুর ১১.১১ বিগ সেল ক্যাম্পেইন শুরু
দেশজুড়ে নানা অফার নিয়ে ১১.১১ বিগ সেল ক্যাম্পেইন শুরু করেছে ই-কমার্স প্লাটফর্ম পিকাবু। গতকাল (সোমবার, ১০ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে তাদের এ ক্যাম্পেইন চালু হয়েছে।

৩০ হাজার কর্মী ছাঁটাই করবে অ্যামাজন
৩০ হাজার কর্মীকে ছাঁটাই করছে বিশ্বের বৃহত্তম ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। ২০২২ সালের পর প্রতিষ্ঠানটির এটিই সবচেয়ে বড় চাকরিচ্যুতের ঘটনা।

শুল্কমুক্ত সুবিধা ‘ডি মিনিমিস’ বাতিল: বাংলাদেশের ই-কমার্স রপ্তানিতে প্রভাব পড়তে পারে
যুক্তরাষ্ট্র সরকার স্বল্পমূল্যের পণ্যের ওপর দীর্ঘদিন ধরে চলা শুল্কমুক্ত সুবিধা ‘ডি মিনিমিস’ বাতিল করেছে। বুধবার (৩০ জুলাই) হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে এই সিদ্ধান্তে স্বাক্ষর করেছেন। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ বিশেষ করে চীন, হংকং এবং বাংলাদেশের মতো দেশগুলোর স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানিতে সরাসরি প্রভাব ফেলতে পারে। বাংলাদেশের পোশাক, হস্তশিল্প ও হালকা ইলেকট্রনিক পণ্য আমেরিকান বাজারে ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে পৌঁছাতো। এখন এসব পণ্যের প্রতিযোগিতামূলক মূল্য ধরে রাখা কঠিন হয়ে পড়বে।

গ্রাহক-কর্মচারীদের জন্য চারটি সুপার এআই এজেন্ট চালু করবে ওয়ালমার্ট
ই-কমার্সের প্রবৃদ্ধি বাড়াতে বিশ্বের বৃহত্তম খুচরা বিক্রেতা ওয়ালমার্ট গ্রাহক এবং কর্মচারীদের জন্য চারটি সুপার এআই এজেন্ট চালু করবে। যা গ্রাহকদের জন্য কেনাকাটার অভিজ্ঞতা উন্নত এবং কার্যক্রমকে সহজতর করে তুলবে। ওয়ালমার্ট আরো জানিয়েছে যে এজেন্টিক এআই দ্বারা চালিত চারটি এজেন্ট- ওয়ালমার্ট ক্রেতা, দোকান-কর্মচারী, সরবরাহকারী এবং বিক্রেতা এবং সফটওয়্যার ডেভেলপারদের জন্য ডিজাইন করা।

৪০০ কোটি টাকা আত্মসাৎ, ধামাকা শপিংয়ের চেয়ারম্যানকে থানায় দিল জনতা
অনলাইনে অভিনব প্রতারণা করে গ্রাহকের ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ‘ধামাকা শপিং’-এর চেয়ারম্যান ডা. মুজতবা আলী ওরফে এম. আলীকে আটক করেছে প্রতিষ্ঠানটি দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। বর্তমানে তিনি ভাটারা থানায় পুলিশের হেফাজতে আছেন। শনিবার (৫ জুলাই) তাকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়।

কিওয়ার্ড থেকে অনলাইন স্টোর তৈরির এআই টুল এনেছে শপিফাই
কানাডিয়ান মাল্টিন্যাশনাল ই-কমার্স প্রতিষ্ঠান শপিফাই কিওয়ার্ড থেকে অনলাইন স্টোর তৈরির এআই টুল এনেছে। ‘এআই স্টোর বিল্ডার’ নামের এ টুল কিওয়ার্ডের ওপর ভিত্তি করে ছবি এবং টেক্সট সহ তিনটি স্টোর লেআউট তৈরি করে, যা বিক্রেতাদের তাদের স্টোর ওয়েবসাইট ডিজাইন করার জন্য সময় ও খরচ দুটোই কমাতে সাহায্য করে।

শুল্ক নিয়ে ওয়ালমার্টকে ট্রাম্পের হুঁশিয়ারি
শুল্ক নিয়ে এবার বিশ্বের সবচেয়ে বড় খুচরা বিক্রেতা ওয়ালমার্টকে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। শুল্কের দোহাই দিয়ে পণ্যের দাম ক্রেতাদের ঘাড়ে চাপানো যাবে না বলেও প্রতিষ্ঠানটিকে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ওয়ালমার্ট জানিয়েছে, শুল্কের সব খরচ বহন করা তাদের জন্য কষ্টকর। তবে খাদ্যপণ্যের দাম সর্বনিম্ন পর্যায়ে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

ই-কমার্স শুধু সেক্টর নয়, হবে নতুন অর্থনীতির রূপকার
ই-কমার্স ইকোনমি এমন একটি ডিজিটাল অর্থনীতি, যা অনলাইনভিত্তিক ব্যবসা, ডিজিটাল পেমেন্ট, ডেলিভারি সেবা, উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা উন্নয়ন ও ব্যবহার এবং আন্তর্জাতিক বাণিজ্যকে একত্রে সংযুক্ত করে। এটি কেবলমাত্র কেনাবেচার একটি মাধ্যম নয়, বরং এটি একটি সমন্বিত অর্থনৈতিক ইকোসিস্টেম, যা কর্মসংস্থান সৃষ্টি করে, রাজস্ব বাড়ায়, রপ্তানি সম্ভাবনা তৈরি করে এবং অর্থনীতিকে আরও অন্তর্ভুক্তিমূলক ও প্রযুক্তিনির্ভর করে তোলে।

অভ্যুত্থান পরবর্তী সময়েও ই-কমার্সের অপরাধীরা নাগালের বাইরে
দিনে ৭০টি লেনদেনের কথা থাকলেও দু'বছরে হয়েছে প্রায় সাড়ে তিন লাখ লেনদেন। টাকার অঙ্কে যা সাড়ে ৯শ' কোটি টাকা। ই-কমার্স প্রতিষ্ঠানের এত টাকা লেনদেন হয়েছে পেমেন্ট গেটওয়ে প্রতিষ্ঠান এসএসএল'র মাধ্যমে। অসঙ্গতির প্রসঙ্গ এলে প্রতিষ্ঠানটির দাবি- বিগত আওয়ামী আমলে ভুক্তভোগী তারা। গেটকিপার বাংলাদেশ ব্যাংকও নীরব নির্ধারিত সীমার বাইরে লেনদেন ইস্যুতে। প্রতারিত গ্রাহকরা বলছেন, অভ্যুত্থান পরবর্তী সময়েও অপরাধীরা থেকে যাচ্ছে নাগালের বাইরে।