Recent event
অভিবাসন নীতি
আইসিইবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, ৪৬ অঙ্গরাজ্যে ক্লাস বর্জন

আইসিইবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, ৪৬ অঙ্গরাজ্যে ক্লাস বর্জন

অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থা আইসিই বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। ট্রাম্পের মেট্রো সার্জ অভিযানের বিরুদ্ধে ক্লাস বর্জন করে বিক্ষোভ নেমেছেন অন্তত ৪৬ অঙ্গরাজ্যের শিক্ষার্থীরা। শুক্রবারের পর শনিবারও রাজধানী ওয়াশিংটন ডিসিসহ যুক্তরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্যে বিক্ষোভের ঘোষণা স্থানীয় সংগঠনগুলোর। আইসিয়ের অভিযানের বিরুদ্ধে এদিন দেশজুড়ে ৩শ বেশি বিক্ষোভ হতে পারে বলে ধারণা করছে মার্কিন গণমাধ্যম। বিক্ষোভকারীদের রাজপথ ছাড়ার হুঁশিয়ারি ট্রাম্পের।

কানাডায় অভিবাসন নীতির কড়াকড়ি, ঝুঁকিতে প্রায় ২০ লাখ মানুষ

কানাডায় অভিবাসন নীতির কড়াকড়ি, ঝুঁকিতে প্রায় ২০ লাখ মানুষ

কানাডায় বসবাসরত বিপুল সংখ্যক বিদেশি নাগরিকের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। সম্প্রতি দেশটির অভিবাসন নীতিতে বড় ধরনের কড়াকড়ির কারণে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে প্রায় ২০ লাখ মানুষ তাদের বৈধ বসবাস মর্যাদা হারানোর ঝুঁকিতে পড়তে পারেন। যাদের অধিকাংশই ভারতীয় ও বাংলাদেশি।

অভিবাসন প্রক্রিয়া বন্ধের ঘোষণা: আওতাধীন দেশগুলোর নাম স্পষ্ট করেননি ট্রাম্প

অভিবাসন প্রক্রিয়া বন্ধের ঘোষণা: আওতাধীন দেশগুলোর নাম স্পষ্ট করেননি ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন প্রক্রিয়া স্থায়ীভাবে বন্ধের ঘোষণা দিলেও স্পষ্ট করেননি এ তালিকায় থাকবে কোন কোন দেশ। এখন প্রশ্ন ওঠে কোথা থেকে এলো এ তৃতীয় বিশ্বের ধারণা? এ তালিকায় কি বাংলাদেশও আছে? এছাড়া ওয়াশিংটনে ন্যাশনাল গার্ডের ওপর হামলা চালানো ব্যক্তির পরিচয় প্রকাশের সঙ্গে অভিবাসন নীতির কোনো সম্পর্ক আছে কী না- এমন প্রশ্নও তুলছে আন্তর্জাতিক গণমাধ্যম।

লস অ্যাঞ্জেলেস শহরে আংশিক কারফিউ জারি

লস অ্যাঞ্জেলেস শহরে আংশিক কারফিউ জারি

ট্রাম্পের অভিবাসননীতির বিরুদ্ধে বিক্ষোভের জেরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে আংশিক কারফিউ জারির ঘোষণা দিয়েছে শহরটির মেয়র। স্থানীয় সময় মঙ্গলবার (১০ জুন) রাত ৮টা থেকে বুধবার (১১ জুন) সকাল ৬টা পর্যন্ত জারি থাকবে এ কারফিউ। যা আগামী কয়েকদিন বহাল থাকতে পারে বলে বিবিসিকে জানান তিনি।

যুক্তরাজ্যে কঠোর অভিবাসন নীতি; সেবাখাতে বিপর্যয়ের আশঙ্কা

যুক্তরাজ্যে কঠোর অভিবাসন নীতি; সেবাখাতে বিপর্যয়ের আশঙ্কা

যুক্তরাজ্যে অভিবাসন নীতি কঠোর হওয়ায় সেবামূলক প্রতিষ্ঠান, দাতব্য সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করেছে কর্মী সংগঠনগুলো। সোমবার (১২ মে) ক্ষমতাসীন লেবার পার্টি নতুন অভিবাসন নীতি ঘোষণা করার পরপরই এ নিয়ে সমালোচনা শুরু হয়।

ট্রাম্পের অভিবাসন নীতির প্রতিবাদ: নিউয়ার্ক মেয়র রাস বারাক গ্রেপ্তার

ট্রাম্পের অভিবাসন নীতির প্রতিবাদ: নিউয়ার্ক মেয়র রাস বারাক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক শহরের মেয়র রাস বারাক গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার তিনি নিউয়ার্কের একটি নতুন অভিবাসী আটক কেন্দ্রে প্রবেশের চেষ্টা করলে মার্কিন নিরাপত্তা বাহিনীর হাতে আটক হন। ঘটনাটি ঘটে ‘ডিলানি হল’ নামের ফেডারেল ডিটেনশন সেন্টারের সামনে।

কানাডার অভিবাসন নীতি ঢেলে সাজানো হবে, সংকটে পড়বেন প্রবাসী বাংলাদেশিরা

কানাডার অভিবাসন নীতি ঢেলে সাজানো হবে, সংকটে পড়বেন প্রবাসী বাংলাদেশিরা

নতুন সরকার ক্ষমতায় বসার পর কানাডার অভিবাসন নীতি ঢেলে সাজানো হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এতে আগের চেয়ে আরও কঠিন হতে পারে দেশটির অভিবাসন প্রক্রিয়া। সংকটে পড়তে পারেন বহু প্রবাসী বাংলাদেশিও। কারণ অনেক কানাডীয় নাগরিক মনে করেন, তাদের চাকরির বাজার সংকুচিত হয়েছে বিদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের কারণে।

ড্যারিয়েন গ্যাপ: বিশ্বে অভিবাসনপ্রত্যাশীদের জন্য সবচেয়ে বিপজ্জনক রুট

ড্যারিয়েন গ্যাপ: বিশ্বে অভিবাসনপ্রত্যাশীদের জন্য সবচেয়ে বিপজ্জনক রুট

উত্তর আর দক্ষিণ আমেরিকার মধ্যে সংযোগ স্থাপনকারী একমাত্র স্থলপথ 'ড্যারিয়েন গ্যাপ'। প্রতিবছর হাজার হাজার অভিবাসী মোটা অঙ্কের ডলার খরচ করে কঠিন এই পথ পাড়ি দেয়ার চেষ্টা করেন উন্নত জীবনের আশায়। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির অভিবাসন নীতিকে কঠোর করার পর আলোচনায় উঠে আসে বিশ্বে অবৈধ অভিবাসীদের সবচেয়ে বিপজ্জনক রুটগুলোর একটি এই 'ড্যারিয়েন গ্যাপ'।

ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে ফুঁসে উঠেছে যুক্তরাষ্ট্রবাসী

ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে ফুঁসে উঠেছে যুক্তরাষ্ট্রবাসী

ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে এবার বিক্ষোভে নেমেছে যুক্তরাষ্ট্রবাসী। লস অ্যাঞ্জেলেস, শিকাগো, আটলান্টিক সিটিসহ বেশ কয়েকটি শহরের ভিন্ন দেশের পতাকা হাতে বিক্ষোভ করেন তারা। এ সময় লস অ্যাঞ্জেলেসে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়।

ইতালির কঠোর অভিবাসন নীতিতে আতঙ্কে অবৈধ বাংলাদেশিরা

ইতালির কঠোর অভিবাসন নীতিতে আতঙ্কে অবৈধ বাংলাদেশিরা

কঠোর হচ্ছে ইতালির অভিবাসন নীতি। সম্প্রতি ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া অভিবাসন প্রত্যাশীদের আলবেনিয়ার আশ্রয়কেন্দ্রে পাঠানো হলেও, আবারও ফেরত পাঠানো হয়েছে ইতালিতে। এ অবস্থায় আতঙ্কে দিন পার করছেন দেশটিতে বসবাসরত অবৈধ বাংলাদেশিরা। এদিকে, ইতালি সরকারের নতুন পরিকল্পনায় উদ্বিগ্ন না হয়ে আইনি পদক্ষেপ নেয়ার পরামর্শ আইন বিশেষজ্ঞের।

মার্কিন সেনা অভিযানে একদিনে আটক ১ হাজারের বেশি অভিবাসী

মার্কিন সেনা অভিযানে একদিনে আটক ১ হাজারের বেশি অভিবাসী

যুক্তরাষ্ট্রে এক দিনে ১ হাজরের বেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে মার্কিন সেনাবাহিনী। ধাপে ধাপে তাদের দেশে ফেরানোর কাজ চলছে। ট্রাম্পের কঠোর এ অভিবাসন নীতিতে ভেঙ্গে চৌচির হাজারো আশ্রয়প্রার্থীর স্বপ্ন।

ট্রাম্পের গ্রহণের পরই বিশ্ব নেতাদের মিশ্র প্রতিক্রিয়া

ট্রাম্পের গ্রহণের পরই বিশ্ব নেতাদের মিশ্র প্রতিক্রিয়া

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্র পেয়েছে নতুন প্রেসিডেন্ট। তাই তার শপথ গ্রহণের পরই বিশ্ব নেতাদের মধ্যে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। কোন কোন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা ট্রাম্পের নীতিতে উদ্বেগ-উৎকণ্ঠায় জর্জরিত আবার কেউ কেউ ভাসাচ্ছেন উষ্ণ অভ্যর্থনায়।