
সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়ায় ময়মনসিংহে নিয়োগপ্রত্যাশীদের অনশন
চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও নিয়োগপত্র না পাওয়ায় ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের করিডোরে কাফনের কাপড় বিছিয়ে অনশন শুরু করেছেন ২২ জন সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রত্যাশী। চূড়ান্ত নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

যন্তর মন্তরের পর এবার অনিয়মের অভিযোগে উত্তাল ঝাড়খণ্ড
দিল্লির যন্তর মন্তরের পর এবার চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগে উত্তাল ভারতের ঝাড়খণ্ড। ১৪তম জেপিএসসি প্রিলিমিনারি পরীক্ষা বাতিল, প্রশ্নপত্র ফাঁসের নিরপেক্ষ তদন্ত এবং রাজ্যের নিয়োগ ব্যবস্থার সংস্কারের দাবিতে টানা ১৫ দিনের মতো চলছে বিক্ষোভ, অনশনে বসেছেন ছাত্রনেতারা।

শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা তুলে নেয়ার শর্তে অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক
ককরোচ জনতা পার্টির তরুণদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শুরু করা অনশন ভাঙলেন ভারতের শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার, ২৩ জুলাই) রাতে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে গত ২৬ দিনের অনশন ভাঙেন তিনি। সরকারের পক্ষ থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা তুলে নেয়ার লিখিত নিশ্চয়তা দেয়ার পর তিনি এই সিদ্ধান্ত নেন।

বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা নয়: অনশন প্রত্যাহারে ওয়াংচুকের শর্ত
নিট (এনইইটি) পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে চলমান অনশন প্রত্যাহারের শর্ত দিয়েছেন জলবায়ুকর্মী সোনম ওয়াংচুক। বুধবার তিনি জানান, ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) পদযাত্রায় অংশ নেয়া বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক আইনি ব্যবস্থা নেয়া হবে না এই নিশ্চয়তা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পেলেই তিনি অনশন ভাঙবেন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

অনশনরত ভারতীয় অ্যাক্টিভিস্ট ওয়াংচুককে নেয়া হলো হাসপাতালে
দিল্লিতে গত ২০ দিন ধরে অনশনরত ভারতীয় অ্যাক্টিভিস্ট ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুককে তার প্রতিবাদস্থল থেকে জোর করে সরিয়ে নেয়া হয়েছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসরাইলি বাহিনীর হাতে অপহৃত ৮৭ ত্রাণকর্মীর অনশন শুরু
গাজাগামী মানবিক সহায়তা নৌবহর থেকে অপহৃত অন্তত ৮৭ জন ত্রাণকর্মী ইসরাইলি কারাগারে অনশন শুরু করেছেন। আন্তর্জাতিক জলসীমায় বহরটির সর্বশেষ নৌকাটি ইসরাইলি বাহিনী জব্দ করার পর এই প্রতিবাদ শুরু হয়। ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামক ওই নৌবহরটির আয়োজকেরা আজ (বুধবার, ২০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এই তথ্য নিশ্চিত করেছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শহিদ পরিবারের অনুরোধে ৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, গুম প্রতিরোধ ও প্রতিকারসহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো সংসদে বিল আকারে উত্থাপনের দাবিতে আমরণ অনশনে বসা শিক্ষার্থীরা ৭২ ঘণ্টা পার হওয়ার পর অনশন ভেঙেছেন। জুলাই আন্দোলনে শহিদ পরিবারের সদস্যদের অনুরোধে তারা অনশন কর্মসূচি স্থগিত করেন।

সালাউদ্দিন আহমেদের অনুরোধে অনশন ভাঙলেন আমজনতার দলের তারেক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের অনুরোধে ১৩৪ ঘন্টা পর অনশন ভেঙেছেন ‘আমজনতার দল’ এর সদস্য সচিব মো. তারেক রহমান। আজ (রোববার, ৯ নভেম্বর) সন্ধ্যায় তারেককে দেখতে যান বিএনপির এ শীর্ষ নেতা।

বাড়িভাড়া বৃদ্ধিসহ ৩ দাবিতে নবম দিনে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন, আজ মহাসমাবেশ
২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দাবিতে নবম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। আজ (সোমবার, ২০ অক্টোবর) কেন্দ্রীয় শহিদ মিনারে মহাসমাবেশের ডাক দিয়েছেন তারা।

রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল: প্রতিবাদে আমরণ অনশনে বসেছেন শিক্ষার্থীরা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রাতিষ্ঠানিক সুবিধা দাবির প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) পোষ্য কোটা পুনর্বহাল করা হয়েছে। পোষ্য কোটা পুনর্বহাল করার প্রতিবাদে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল থেকে আজ (শনিবার, ২০ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে আমরণ অনশনে বসেছেন শিক্ষার্থীরা।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদের দাবিতে অনশন কর্মসূচি
প্রতিষ্ঠার ২৫ বছর পর ছাত্রসংসদের দাবি তুলেছেন টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায়ে চলছে জোর তৎপরতা। সম্প্রতি অনশনের মতো প্রতীকী কর্মসূচিও পালন করেন তারা। যা ইতিবাচক হিসেবে দেখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তিন দফা দাবিতে আমরণ অনশনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষার্থী
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ৭ শিক্ষার্থী গতকাল (বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে অ্যাকাডেমিক ভবনের নিচে অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবিতে আমরণ অনশন শুরু করে। আজ (শুক্রবার, ৫ সেপ্টেম্বর) এখনো তাদের অনশন চলমান রয়েছে।