হাসপাতাল
মির্জাপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

মির্জাপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে বিষধর সাপের কামড়ে সুরুতি বেগম (৫৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ১২ অক্টোবর) দুপুরে শহরের পোষ্টকামুরী খালেরপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩০৩ জনের মৃত্যু হয়েছে। আজ (রোববার, ১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

চিকিৎসক সংকট ও ওষুধের অভাবে ধুঁকছে পাবনা মানসিক হাসপাতাল

চিকিৎসক সংকট ও ওষুধের অভাবে ধুঁকছে পাবনা মানসিক হাসপাতাল

নানা সংকটে দেশের অন্যতম পাবনা মানসিক হাসপাতাল। ৫০০ শয্যার হাসপাতালে ৩১ জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছেন ১৯ জন। ওষুধ সংকটসহ ব্লাড ও ইউরিন পরীক্ষা ছাড়া অন্য কোনো টেস্ট হয় না এই হাসপাতালে। ভোগান্তিতে পড়তে হয় দূর থেকে আশা রোগী ও স্বজনদের।

হামের মধ্যেই ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ; চলতি বছর মৃত্যু ২৯৪

হামের মধ্যেই ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ; চলতি বছর মৃত্যু ২৯৪

হামের মধ্যেই ভয়াবহ রূপ নিয়েছে আরেক ভাইরাস ডেঙ্গু। শহর থেকে গ্রাম সংক্রমণ সব এলাকায়। একদিনে ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৩৫ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে প্রাণ গেছে ২৯৪ জনের, আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৯৪ হাজার। পরিস্থিতি সামাল দিতে সচেতনতা কর্মসূচিসহ নানা উদ্যোগ নেয়া হলেও নিয়ন্ত্রণে আসছে না সংক্রমণ। হাসপাতালগুলোতেও বাড়ছে রোগীর চাপ। চলতি মাসে আরো অবনতি হতে পারে পরিস্থিতির। আগামী নভেম্বরেও কমবে না রোগী।

রাঙামাটিতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পে ৮০০ মানুষের সেবা

রাঙামাটিতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পে ৮০০ মানুষের সেবা

রাঙামাটি সদর হাসপাতালে স্থানীয় অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রাঙামাটি রিজিয়ন ও রাঙামাটি সিএমএইচের যৌথ উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে ৮০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ ও ওষুধ দেয়া হয়।

পেটে গজ রেখে সেলাই; প্রসূতির মৃত্যুতে চিকিৎসকসহ ৬ জনের গ্রেপ্তারি পরোয়ানা

পেটে গজ রেখে সেলাই; প্রসূতির মৃত্যুতে চিকিৎসকসহ ৬ জনের গ্রেপ্তারি পরোয়ানা

নওগাঁয় বেসরকারি ‘মেট্রো হাসপাতালে’ পেটে গজ কাপড় রেখে সেলাইয়ে প্রসূতি রাহী মুনীর মৃত্যুর ঘটনায় চিকিৎসকসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দিয়েছে আদালত। আজ (বুধবার, ৭ অক্টোবর) দুপুরে নওগাঁ সদর ১ নম্বর আমলী আদালতের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন।

পটুয়াখালীতে এক শিক্ষার্থীর পর একে একে অসুস্থ আরও ৯

পটুয়াখালীতে এক শিক্ষার্থীর পর একে একে অসুস্থ আরও ৯

পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যালয়ে পাঠদান চলাকালে এক শিক্ষার্থীর অসুস্থ হওয়ার পর একে একে আরও ৯ জন অসুস্থ হয়ে পড়েছে। আজ (বুধবার, ৭ অক্টোবর) দুপুরে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বরগুনায় প্রাইভেটকার-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ২

বরগুনায় প্রাইভেটকার-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, গুরুতর আহত ২

বরগুনার সোনারবাংলা এলাকায় প্রাইভেটকার ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তাওহিদুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দু’জন গুরুতর আহত হয়েছেন।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের প্রাণহানি

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের প্রাণহানি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৮৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বরগুনায় ডেঙ্গুতে শিক্ষার্থীর মৃত্যু; জনবল সংকটে স্বাস্থ্যসেবা

বরগুনায় ডেঙ্গুতে শিক্ষার্থীর মৃত্যু; জনবল সংকটে স্বাস্থ্যসেবা

উপকূলীয় জেলা বরগুনায় দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। মশার কামড়ে প্রাণ হারিয়েছে বরগুনার বেতাগী উপজেলার গাবতলী এলাকার অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোসা. জান্নাতী। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সন্তানের এই অকালমৃত্যুতে স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। একইসঙ্গে সঠিক ও সময়মতো চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগ তুলেছেন স্বজনরা।

বরগুনায় ক্লাস চলাকালে ‘হিস্টিরিয়ায়’ আক্রান্ত হয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ৯

বরগুনায় ক্লাস চলাকালে ‘হিস্টিরিয়ায়’ আক্রান্ত হয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ৯

বরগুনার লাকুরতলা সোনারবাংলা মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে গণ-হিস্টিরিয়ায় আক্রান্ত হয়ে অন্তত ২০ জন শিক্ষার্থী শ্বাসকষ্ট নিয়ে অসুস্থ হয়ে পড়েছে। আজ (মঙ্গলবার, ৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ৯ জনকে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি ১১ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অভিভাবকদের জিম্মায় বাড়ি পাঠানো হয়েছে।

বরিশালে আদালত ভবন থেকে পড়ে কলেজের ক্যাশিয়ার নিহত

বরিশালে আদালত ভবন থেকে পড়ে কলেজের ক্যাশিয়ার নিহত

বরিশালে ১০ তলা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে সরকারি মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে।