
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় ২ এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
নরসিংদীর শিবপুরে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ১৮ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে ইটাখোলা-শিবপুর সড়কের বাজনাবো বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

শেরপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালকসহ দু’জনের মৃত্যু
শেরপুরের নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকসহ দুই জনের মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ১৮ জুলাই) মধ্যরাতে উপজেলার শেরপুর-নালিতাবাড়ী সড়কের সন্নাসীভিটা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নোয়াখালীতে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় কৃষি কর্মকর্তার মৃত্যু
নোয়াখালীর বেগমগঞ্জে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় মো.আব্দুর রহমান ওরফে সুমন (৩৮) নামে এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন।

সাতছড়িতে সড়ক ধসে বালুভর্তি ট্রাক খাদে, যান চলাচল বন্ধ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান এলাকায় সড়ক ধসে বালুভর্তি একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায় চুনারুঘাট-মাধবপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তবে দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার অক্ষত রয়েছেন।

হবিগঞ্জ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ১৬ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটে উপজেলার জলসুখা নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লন্ডনের স্কুলছাত্রী থেকে সিরিয়ার ক্ষমতার কেন্দ্রে; স্বামীর শাসনে কতটা প্রভাবশালী ছিলেন আসমা
২০২৪ সালের ডিসেম্বরে সিরিয়ায় বাশার আল-আসাদের শাসনের পতন দেশটির ভেতরে ও বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা সিরীয়দের হতবাক করে দেয়। এর আগে ১৩ বছর ধরে আসাদ সরকারের সামরিক ও গোয়েন্দা সংস্থা নিজেদের দেশের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে। এতে অন্তত পাঁচ লাখ মানুষ নিহত হন, অর্ধেকের বেশি মানুষ বাস্তুচ্যুত হন এবং বহু শহর ধ্বংসস্তূপে পরিণত হয়।

ফরিদপুরে দাঁড়িয়ে থাকা পিকআপে বাসের ধাক্কা, নিহত ৫
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি পিকআপে যাত্রীবাহী নড়াইল এক্সপ্রেস বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দিলে বাসটি পুড়ে যায়। আজ (শনিবার, ১১ জুলাই) রাত ৮টার দিকে ভাঙ্গা উপজেলার সোয়াদী এলাকায় ঢাকা-ভাঙ্গা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত মা, আহত বাবা ও ছেলে
জামালপুরে এক আত্মীয়ের জানাজার নামাজে যাওয়ার সময় টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় জাহিদা বেগম (৫২) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী সাখাওয়াত তালুকদার ও চেলে ওয়ারিফ তালুকদার আহত হয়েছেন।

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত
সিরাজগঞ্জের সলঙ্গায় বাসচাপায় অটোরিকশা যাত্রী মা ও ছেলে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত তিনজন।

এক মাসে সড়কে ৪৭২ দুর্ঘটনা: প্রাণ গেল ৪৩৮ জনের, শীর্ষে ঢাকা
দেশে গত জুন মাসে ৪৭২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৪৩৮ জন নিহত এবং ৫৬১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৪ জন নারী ও ৫৬ জন শিশু। এছাড়া ১৪৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৪ জন নিহত হয়েছেন, যা মোট প্রাণহানির ৩০ দশমিক ৫৯ শতাংশ। আজ (রোববার, ৫ জুলাই) সংবাদ মাধ্যমে রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো জুন মাসের সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পাকিস্তানে খাদে যাত্রীবাহী বাস, নিহত ৪০
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্ত সংলগ্ন দানা সার নামক পাহাড়ি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পাবনায় বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত
পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাসের ধাক্কায় নাঈম (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।