
কুষ্টিয়ায় বিএনপি অফিসে ককটেল হামলা, আহত ৩
কুষ্টিয়ায় বিএনপির কার্যালয়ে ককটেল হামলার ঘটনা ঘটেছে। গতকাল (রোববার, ৩১ মে) জেলার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়ন এলাকায় রাত ১২টার দিকে সংঘটিত এ ঘটনায় অন্তত তিনজন আহত হন।

টাঙ্গাইলে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
টাঙ্গাইলের ভূঞাপুরে মোটরসাইকেলে বাসের ধাক্কায় সুরুজ আকন্দ (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন, আহত হয়েছেন মোটরসাইকেল চালক আলম।

এক মাস আগের লুডু খেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ২০
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুর গ্রামে লুডু খেলা নিয়ে দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন। গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কলমাকান্দায় মোটরসাইকেল খাদে পড়ে দুই যুবকের মৃত্যু, আহত ১
নেত্রকোণার কলমাকান্দায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। গতকাল (শুক্রবার, ২৯ মে) দিবাগত মধ্য রাতে কলমাকান্দা-দুর্গাপুর সড়কের গজারমারি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাতক্ষীরায় কালবৈশাখির তাণ্ডব: গাছ চাপায় শিশুর মৃত্যু, লণ্ডভণ্ড ঘরবাড়ি
সাতক্ষীরার বিভিন্ন উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র কালবৈশাখি ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের প্রভাবে শ্যামনগরে গাছ চাপায় শারমিন (৯) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু এবং উপকূলীয় গাবুরা ইউনিয়নে অসংখ্য কাঁচা ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে।

নেত্রকোণায় শিয়ালের কামড়ে আহত ১০
নেত্রকোণার পূর্বধলায় শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে গ্রামবাসী শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলেন। আজ (মঙ্গলবার, ২৬ মে) বিকেলে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বাদেপুটিকা (বাগপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

কক্সবাজারে বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু
কক্সবাজারের পেকুয়ায় বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ (মঙ্গলবার, ২৬ মে) সকাল ৯টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের টেকপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। বজ্রপাতে নিহত গৃহবধূ রাকিবা জান্নাত মুন্নি (১৯) ওই এলাকার সাদেক হোসেনের স্ত্রী।

হবিগঞ্জে ৯ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
হবিগঞ্জের নবীগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ (সোমবার, ২৫ মে) বিকালে ভুক্তভোগী শিশুকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠান।

বান্দরবানে শিশুকে ধর্ষণের অভিযোগ; বিচারের দাবিতে থানা ঘেরাও
বান্দরবানের থানচিতে পাঁচ বছরের এক ত্রিপুরা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে বিজয় বড়ুয়া (১৫) নামের এক কিশোরের বিরুদ্ধে। অভিযুক্তকে থানায় হস্তান্তর করেছে স্থানীয়রা। তবে পরে এ ঘটনায় অভিযুক্তের বিচারের দাবিতে থানা ঘেরাও করা হয়।

মৌলভীবাজারে নৌকা ডুবে চা শ্রমিকের মৃত্যু
মৌলভীবাজারের রাজনগরে হাওরে ধান কেটে ফেরার পথে নৌকা ডুবে রঞ্জন বাউরি (৪০) নামের এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি কমলগঞ্জ উপজেলার চাতলাপুর চা বাগানের ৪৪ নম্বর পাট্টা এলাকার বাসুদেব বাউরির ছেলে।

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকায় বসা নিয়ে সহযাত্রীর ঘুষিতে একজন নিহত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নৌকায় বসার জায়গা নিয়ে সহযাত্রীর সঙ্গে বিরোধের জেরে মো. হানিফ মিয়া (৫০) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ (রোববার, ২৬ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের তিতাস নদীর মনুবাবুর নৌকাঘাটে এ ঘটনা ঘটে।

সুনামগঞ্জে বজ্রপাতে চার উপজেলায় পাঁচ কৃষকের মৃত্যু
সুনামগঞ্জের চার উপজেলায় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ (শনিবার, ১৮ এপ্রিল) দুপুরে তাহিরপুর, জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলার পাগনার হাওর, মাটিয়ান হাওর, টগার হাওর ও দিরাই উপজেলার বরাম হাওরে এসব মৃত্যুর ঘটনা ঘটে।