
এ সপ্তাহেই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: ট্রাম্প
এ সপ্তাহেই ইউরোপে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তেহরানের পক্ষ থেকে এখনো কোনো চুক্তির কথা নিশ্চিত করা হয়নি।

‘হামলা রুখতে’ প্রতিরোধের শক্তি বাড়াচ্ছে তেহরান, মত বিশ্লেষকের
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলার সাম্প্রতিক ঘটনাগুলো মূলত আলোচনার টেবিলে নিজেদের আধিপত্য বিস্তারের কৌশল বলে মনে করছেন বিশ্লেষকেরা। তেহরানের সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক আব্বাস আসলানি বলেন, বর্তমান উত্তেজনা মূলত নিজেদের ‘প্রতিরোধ ক্ষমতা’ পুনরায় প্রমাণের লড়াই। আল জাজিরার বিশ্লেষণী প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

আবারও পাল্টাপাল্টি সংঘাতে যুক্তরাষ্ট্র-ইরান
হরমুজের কাছে মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করার জেরে পাল্টাপাল্টি সংঘাতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র-ইরান। মঙ্গলবার মধ্যরাতে ইরানের উপকূলীয় শহর সিরিক, বন্দর আব্বাস, কেশম দ্বীপে মার্কিন হামলা জবাবে বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবহরসহ কুয়েত ও জর্ডানের ঘাঁটিতে হামলার দাবি করছে আইআরজিসি। ওয়াশিংটনের প্রতি তেহরানের বার্তা, ইসলামি প্রজাতন্ত্রের প্রতিরক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি আছে ইরানের সশস্ত্র বাহিনীর। বিপরীতে, ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন হামলাকে 'অত্যন্ত শক্তিশালী' আখ্যা দিয়ে পোস্ট দিয়েছে ট্রাম্প।

ইরান-ইসরাইল সংঘাতের মধ্যে ট্রাম্পের দাবি ‘শান্তি প্রক্রিয়া এগিয়ে চলছে’
ইরান ও ইসরাইলের মধ্যে নতুন করে তুমুল লড়াই শুরু হলেও উভয় পক্ষই এ সংঘাত থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার ভোরে দেওয়া এক সোশ্যাল মিডিয়া বার্তায় তিনি এ দাবি করেন। খবর আল জাজিরার।

ট্রমার বৃত্তে ইসরাইল: গভীর হচ্ছে যুদ্ধের মানসিক ক্ষত
দুই বছরেরও বেশি সময় ধরে চলা অবিরাম বোমাবর্ষণ আর সংঘাত—যার মধ্যে রয়েছে গাজায় ইসরাইলের চালানো গণহত্যা, ২০২৩ সালের অক্টোবরে হামাসের নেতৃত্বাধীন হামলা এবং এর জের ধরে ইরান, লেবানন ও সিরিয়াসহ প্রতিবেশী দেশগুলোতে ইসরাইলের একের পর এক সামরিক অভিযান।

হরমুজে অচলাবস্থা: তেলের জন্য লাতিন আমেরিকা ও আফ্রিকায় ঝুঁকেছে ভারত
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সংঘাতের কারণে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী কার্যত অকার্যকর হয়ে পড়ে। এর ফলে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহে বিঘ্ন ঘটে।

যুদ্ধবিরতির পর ফের উত্তপ্ত পাক-আফগান সীমান্ত, বাড়ছে সংঘাত
গত মার্চের যুদ্ধবিরতির পর ফের উত্তাল পাক-আফগান সীমান্ত। পাকিস্তানের বিরুদ্ধে কুনার প্রদেশে হামলা চালিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ ৭ জনকে হত্যার অভিযোগ এনেছে আফগানিস্তানের তালেবান সরকার। অভিযোগ প্রত্যাখান করে এ হামলাকে কাবুল ও নয়াদিল্লির ষড়যন্ত্র আখ্যা দিয়েছে ইসলামাবাদ। বরং পাকিস্তানের দাবি, ওয়াজিরিস্তানে আফগান সেনাদের গুলিতে ৩ বেসামরিক নাগরিক গুরুতর জখম হয়েছে। যুদ্ধবিরতি ভঙ্গের পাল্টাপাল্টি এ অভিযোগের মধ্যেই সীমান্ত এলাকায় দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে দুই পক্ষ।

ফের উত্তপ্ত মনিপুর, মেইতেই-কুকি সংঘাতে অস্থির রাজ্য
সাম্প্রদায়িক দাঙ্গার জেরে ফের রণক্ষেত্র ভারতের মনিপুর। কুকি-চিন সম্প্রদায়ের বিরুদ্ধে শিশু হত্যার অভিযোগ এনে রাজপথে বিক্ষোভে নেমেছে স্থানীয় মেইতেই সম্প্রদায়ের লোকজন। এসময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। এরই মধ্যে রাজ্যজুড়ে ৫ দিনের শাটডাউনের ডাক দিয়েছে মেইতেই নারীরা। এ অবস্থায় উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন সেখানে বসবাসকারী ৬০ হাজার নেপালি।

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের সাক্ষাৎ অনুষ্ঠিত
নতুন করে সংঘাত এড়াতে তেহরানে পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনিরের নেতৃত্বে বৈঠক করেছে ইরানের প্রতিনিধি দল। এছাড়া, মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিয়ে সৌদি যুবরাজের সঙ্গে জেদ্দায় বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শিগগিরই দ্বিতীয় দফার বৈঠক শুরুর বিষয়ে আশাবাদী হোয়াইট হাউজ। তবে ইরান বলছে, এবারের আলোচনা নির্ভর করছে তেহরানের অধিকার ও স্বার্থ রক্ষার ওপর। এদিকে, ইরানে যুদ্ধ পরিচালনায় ট্রাম্পের ক্ষমতা সীমিত করার প্রস্তাব চতুর্থবারের মতো আটকে গেলো সিনেটে।

শান্তির আহ্বানে বিশ্বজুড়ে ইস্টার সানডে পালিত: সংঘাত থামানোর আহ্বান পোপের
ইস্টার সানডে উপলক্ষে দেয়া ভাষণে বিশ্বজুড়ে চলমান সংঘাত অবসানে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন পোপ লিও চতুর্দশ। ভ্যাটিকানে সমবেত জনতার উদ্দেশে দেয়া পোপের শান্তির বার্তা ঘিরে নতুন দিনের স্বপ্ন দেখছেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। বিভিন্ন দেশে নানা আয়োজনে পালিত হলো যিশু যিশুখ্রিস্টের পুনরুত্থানের দিনটিকে। তবে সব আয়োজনে ছিল চলমান যুদ্ধ বন্ধের আহ্বান।

মধ্যপ্রাচ্য সংকটে অস্থির জ্বালানি বাজার, সরবরাহে চাপ—সাশ্রয়ী পদক্ষেপে সরকার
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে দেশের জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। সরবরাহ ব্যবস্থায় বাড়ছে অনিশ্চয়তা ও চাপ। এ পরিস্থিতিতে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ করতে দেখা যাচ্ছে গ্রাহকদের।

জ্বালানি সংকট মোকাবেলায় মালয়েশিয়া সরকারের আগাম ব্যবস্থা
জ্বালানি সংকট মোকাবেলায় আগাম ব্যবস্থা নিয়েছে মালয়েশিয়া সরকার। সরকারি কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমসহ নানা পদক্ষেপের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বিকল্প জ্বালানি উৎস খুঁজতে চলছে জোরদার তৎপরতা।