
২৫ বছর পর ‘ইংলিশ খরা’ কাটলো; ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
ফুটবলের ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের মুকুট উঠলো ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের মাথায়। দু’দশকেরও বেশি সময় পর ব্যালন ডি’অর জিতলেন কোনো ইংলিশ ফুটবলার। লন্ডনের জমকালো আয়োজনে মেসি, এমবাপ্পে আর ইয়ামালকে পেছনে ফেলে ইতিহাস গড়লেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার। অন্যদিকে নারী ফুটবলে শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রেখে নতুন ইতিহাস গড়লেন স্প্যানিশ তারকা অ্যালেক্সিয়া পুতেয়াস।

ব্যালন ডি’অর ঘোষণার আগে আলোচনায় তিন নাম
২০২৬ ব্যালন ডি’অর পুরস্কার নিয়ে জমে উঠেছে আলোচনা। লন্ডনের প্যালাডিয়ামে জমকালো আয়োজনে বিজয়ীর নাম ঘোষণার আগে আলোচনার কেন্দ্রে তিন তারকা লামিনে ইয়ামাল, হ্যারি কেইন ও কিলিয়ান এমবাপ্পে।

ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে কেইন, পিছিয়ে ইয়ামাল
ব্যালন ডি'অরের মঞ্চে শেষ মুহূর্তে জমে উঠেছে লড়াই। কে হচ্ছেন বিশ্ব ফুটবলের সেরা? হ্যারি কেইন, লামিনে ইয়ামাল নাকি অন্য কেউ? বুকমেকারদের হিসাব-নিকাশে বড় পরিবর্তন, সম্ভাবনায় এগিয়ে গেছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। অন্যদিকে, পিছিয়ে পড়েছেন বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল।

স্পেনের দাপটে বিধ্বস্ত ক্রোয়েশিয়া, ইংল্যান্ড ফিরলো জয়ে
উয়েফা নেশনস লিগ
উয়েফা নেশনস লিগের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে লামিন ইয়ামালের জোড়া গোলে বড় জয় পেয়েছে স্পেন। একপেশে ম্যাচে লা রোহারা জয় পেয়েছে ৪-১ ব্যবধানে। রাতের আরেক ম্যাচে অ্যান্থনি গর্ডন এবং হ্যারি কেইনের গোলে ভর করে ম্যাচ জিতেছে ইংল্যান্ড।

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ; বিজয়ীর নাম নিয়ে জল্পনা
ব্যালন ডি’অরের জন্য ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশের পর শুরু হয়েছে জোর আলোচনা, কার হাতে উঠছে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত ট্রফিটি? গোলবন্যায় ভাসানো হ্যারি কেইন নাকি বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী রদ্রি? নাকি চমক দেখিয়ে আরেকবার ব্যালন ডি’অর হাতে নেবেন লিওনেল মেসি?

স্পেনের বিশ্বকাপ জয়ে ব্যালন ডি’অর দৌড়ে নতুন মোড়, শীর্ষে কারা?
২০২৬ বিশ্বকাপ ফুটবলের পর্দা নামার পর থেকেই বদলে গেছে ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার 'ব্যালন ডি’অর' (Ballon d'Or 2026)-এর হিসাব-নিকাশ। স্পেনের দুর্দান্ত বিশ্বকাপ জয়ের পর ব্যালন ডি’অরের রেসে নাটকীয় পরিবর্তন এসেছে। স্প্যানিশ দৈনিক মার্কা (Marca) বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে প্রকাশ করেছে ব্যালন ডি’অরের শীর্ষ দাবিদারদের তালিকা (Spain's World Cup victory alters Ballon d'Or race: Who is leading?)।

ফাইনালে আসলে স্পেনের শিরোপাভাগ্য গড়ে দিলেন কারা?
একদিকে লামিনে ইয়ামাল-নিকো উইলিয়ামসের মুহুর্মুহু আক্রমণ, যার মধ্যমণি ফেরান তোরেস; আরেকদিকে মাঝমাঠে বলের নিয়ন্ত্রণে সামনে থেকে নেতৃত্বে রদ্রিগো হার্নান্দেজ। একক নৈপুণ্য নয়, বরং দলীয় প্রচেষ্টার ফল হিসেবেই নিজেদের জার্সিতে বিশ্বজয়ের দ্বিতীয় তারকা যুক্ত করেছে স্পেন।

চোখের জলে ‘জাদুকরের’ বিদায় শূন্য হাতে, আর কি ফিরবেন?
আরও একবার ফাইনাল হারের বেদনা, চোখের জলে বিদায়। বিশ্বমঞ্চে সম্ভাব্য শেষ লড়াইটা বিষাদে মোড়ানো লিওনেল মেসির। এক দশক আগে ঠিক এই স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনালে হেরে অবসরের বার্তাও দিয়েছিলেন, তবে ফিরেছেনও। বারবার ঘুরে দাঁড়িয়ে লিখেছেন ইতিহাস, জয় করেছেন সম্ভাব্য প্রায় সবকিছু। আর কি ফেরা হবে? নাকি বিশ্ব আসরে শেষ ম্যাচটা খেলে ফেললেন লিওনেল মেসি?

সুন্দর স্বপ্নের তিক্ত সমাপ্তি, যেসব কারণে শিরোপা হাতছাড়া আর্জেন্টিনার
উন্মুখ হয়ে থাকা কোটি ভক্তের স্বপ্নভঙ্গ হলো শেষ মুহূর্তের গোলে। শিরোপার খুব কাছে গিয়েও হলো না ব্যাক টু ব্যাক শিরোপা জয়ের স্বপ্ন পূরণ। আর্জেন্টিনাকে সন্তুষ্ট থাকতে হলো রানার্সআপ হয়েই। কিন্তু কেন? কোথায় পিছিয়ে ছিলো আলবিসেলেস্তারা?

২০২৬ বিশ্বকাপের ব্যক্তিগত পুরস্কারগুলো উঠলো যাদের হাতে
ফুটবল বিশ্বকাপ ২০২৬ আসরের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্পেনের খেলোয়াড়দের হাতে বিশ্বকাপের সোনালি ট্রফি তুলে দেন ফিফা পেসিডেন্ট ইনফান্তিনো পেরেজ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে তিন ক্যাটাগরিতে সেরাদের হাতে তুলে দেয়া হয় গোল্ডেন বল, গোল্ডেন গ্লাভস ও সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার।

আর্জেন্টিনার ‘অসহায় আত্মসমর্পণে’ দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্পেন। ম্যাচের অতিরিক্ত সময়ে একমাত্র গোলটি করেছেন ফেরান তোরেস।

৯০ মিনিটেই স্পেনের সামনে ‘দিবু মার্টিনেজ বাধা’, খেলা গড়ালো অতিরিক্ত সময়ে
ফুটবল বিশ্বকাপ ফাইনাল
ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচের ৯০ মিনিটের খেলা শেষ হয়েছে গোল শূন্য সমতায়। ম্যাচে এ পর্যন্ত দারুণ আধিপত্য দেখালেও এমিলিয়ানো মার্টিনেজের (দিবু মার্টিনেজ) বীরত্বে কোনো গোল করতে পারেনি স্পেন। তবে ৯০ মিনিটের শেষ দিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে এনজো ফারনান্দেজ মাঠ ছাড়ায় ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায়।