ব্যালন ডি’অর ঘোষণার আগে আলোচনায় তিন নাম

ব্যালন ডি’অর
ব্যালন ডি’অর | ছবি: এখন টিভি
1

২০২৬ ব্যালন ডি’অর পুরস্কার নিয়ে জমে উঠেছে আলোচনা। লন্ডনের প্যালাডিয়ামে জমকালো আয়োজনে বিজয়ীর নাম ঘোষণার আগে আলোচনার কেন্দ্রে তিন তারকা লামিনে ইয়ামাল, হ্যারি কেইন ও কিলিয়ান এমবাপ্পে।

এআই বিশ্লেষণে এগিয়ে ইয়ামাল, আর বুকমেকারদের হিসাবে সবচেয়ে বেশি সম্ভাবনা কেইনের।

ফরাসি ডেটা বিশ্লেষণ প্রতিষ্ঠান অ্যাভিসিয়ার পূর্বাভাসে, ইয়ামালের জয়ের সম্ভাবনা ২৩ শতাংশ, কেইনের ২১ শতাংশ, আর এমবাপ্পে ও ২০২৪ সালের বিজয়ী রদ্রির সম্ভাবনা ১৯ শতাংশ করে।

৩৮ বছর বয়সী লিওনেল মেসির নবমবার পুরস্কার জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১৮ শতাংশ। তবে ব্যক্তিগত পারফরম্যান্সের পরিসংখ্যানে এগিয়ে এমবাপ্পে।

আরও পড়ুন:

গত মৌসুমে লা লিগায় ২৫ এবং চ্যাম্পিয়ন্স লিগে ১৫ গোল করেছেন তিনি। বিশ্বকাপেও জিতেছেন গোল্ডেন বুট।

অন্যদিকে, ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৭৩ গোল করে আলোচনায় কেইন। বায়ার্ন মিউনিখের হয়ে জিতেছেন বুন্দেসলিগা শিরোপা।

তবে বড় শিরোপার হিসাবেও এগিয়ে ইয়ামাল। স্পেনের হয়ে বিশ্বকাপ এবং বার্সেলোনার হয়ে লা লিগা জিতেছেন এই তরুণ। মাত্র ১৯ বছর বয়সেই ব্যালন ডি’অর জিতে ইতিহাস গড়ার সুযোগ তার সামনে।

পুরস্কার জিতলে ১৯৯৭ সালে ২১ বছর বয়সে বিজয়ী ব্রাজিলিয়ান রোনালদোর রেকর্ডও ভেঙে দেবেন ইয়ামাল।

এসএইচ