স্পেনের দাপটে বিধ্বস্ত ক্রোয়েশিয়া, ইংল্যান্ড ফিরলো জয়ে

উয়েফা নেশনস লিগ

ইংল্যান্ডের গর্ডন ও স্পেনের ইয়ামালের উদযাপনের মুহূর্ত
ইংল্যান্ডের গর্ডন ও স্পেনের ইয়ামালের উদযাপনের মুহূর্ত | ছবি: সংগৃহীত
0

উয়েফা নেশনস লিগের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে লামিন ইয়ামালের জোড়া গোলে বড় জয় পেয়েছে স্পেন। একপেশে ম্যাচে লা রোহারা জয় পেয়েছে ৪-১ ব্যবধানে। রাতের আরেক ম্যাচে অ্যান্থনি গর্ডন এবং হ্যারি কেইনের গোলে ভর করে ম্যাচ জিতেছে ইংল্যান্ড।

প্রথম দল হিসেবে টানা ৪০ ম্যাচে অপরাজিত থাকার কীর্তির সুযোগ; বিশ্বকাপ জিতে আসার পর প্রথমবার ঘরের মাঠে খেলা— সব মিলিয়ে আনন্দের উপলক্ষটা যেন তৈরিই ছিলো স্পেনের জন্য। এস্তাদিও র‌্যামন সানচেজে লামিনে ইয়ামাল যেন মাঠেই নেমেছিলেন স্বাগতিকদের মন ভরাতে। ২ গোল আর ১ অ্যাসিস্ট, তরুণ ইয়ামালের বা পায়ের জাদুতে আরেকবার বিস্মিত হলো ফুটবল বিশ্ব, আর তাতে পুড়লো ক্রোয়েশিয়ার কপাল।

ম্যাচ শুরুর আগেই বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরেছিলেন স্পেন অধিনায়ক রদ্রি। আনন্দের রেশ কমার সুযোগ দেননি ইয়ামাল। ৭০ সেকেন্ডেই দলকে প্রথম গোল এনে দেন এই উইঙ্গার। ২৮ মিনিটে সেই গোল শোধ করেন বেলিজো। তবে সেটাই যেন স্পেনকে জাগিয়ে তুললো নতুনভাবে। ৩১ মিনিটেই মার্ক পিউবিল ফের লিড এনে দেন স্পেনকে।

আরও পড়ুন:

বিরতির পর ৬৩ মিনিটে ইয়ামালের দ্বিতীয় আর ৮৯ মিনিটে নিকো উইলিয়ামসের লক্ষ্যভেদে ৪-১ গোলের জয় নিশ্চিত করে স্পেন।

আরেক ম্যাচে দশজনের চেকিয়াকে তাদেরই ঘরের মাঠে ২-০ ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। একপেশে ম্যাচে পুরোটা সময় ইংল্যান্ডের আক্রমণ ঠেকাতেই পার করেছে চেকিয়া। তবে গোলের জন্য অপেক্ষা ছিলো ৪৭ মিনিট পর্যন্ত। বার্সা তারকা অ্যান্থনি গর্ডনের গোলে লিড নেয় তারা। আর ৬৯ মিনিটে জয়সূচক গোল আসে হ্যারি কেইনের সুবাদে।

নেশনস লিগে নিজেদের পরের ম্যাচে স্পেন খেলবে চেকিয়ার বিপক্ষে। আর ইংল্যান্ডের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।

এসএইচ