২০২৬ বিশ্বকাপের ব্যক্তিগত পুরস্কারগুলো উঠলো যাদের হাতে

গোল্ডেন বল, গোল্ডেন বুট, গোল্ডেন গ্লাভস
গোল্ডেন বল, গোল্ডেন বুট, গোল্ডেন গ্লাভস | ছবি : সংগৃহীত
3

ফুটবল বিশ্বকাপ ২০২৬ আসরের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্পেনের খেলোয়াড়দের হাতে বিশ্বকাপের সোনালি ট্রফি তুলে দেন ফিফা পেসিডেন্ট ইনফান্তিনো পেরেজ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে তিন ক্যাটাগরিতে সেরাদের হাতে তুলে দেয়া হয় গোল্ডেন বল, গোল্ডেন গ্লাভস ও সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার।

আরও পড়ুন:

বিশ্বকাপের এ আসরে সবচেয়ে বেশি গোল করে গোল্ডেন বুট জয় করেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। তবে তিনি এ দিন অনুপস্থিত থাকায় তার নাম ঘোষণা করা হয়নি। সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতেন স্পেনের পাও কুবারসি এবং গোল্ডেন গ্লাভস জয় করেন টুর্নামেন্টে অসাধারণ পারফরম করা স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমোন।

এছাড়া স্পেনের এ বিশ্বকাপ আসরের যাত্রায় টুর্নামেন্টজুড়ে অনবদ্য পারফর্ম করে সেরা খেলোয়াড় হিসেবে ‘গোল্ডেন বল’ পেয়েছেন স্প্যানিশ অধিনায়ক রদ্রিগো হার্নান্দেজ।

এদিকে টুর্নামেন্টজুড়ে দারুণ পারফর্ম করা লিওনেল মেসিকে ফিরতে হলো একেবারে খালি হাতেই। ফাইনাল ম্যাচে বিবর্ণ এ তারকা দলকে এগিয়ে নিতে সেভাবে কোনো অবদান রাখতে ব্যর্থ হয়েছেন দারুণভাবে।

আরও পড়ুন:

ফিফা বিশ্বকাপ ২০২৬: একনজরে পুরস্কার ও বিজয়ী তালিকা

একনজরে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনের দ্বিতীয় শিরোপা জয় ও ব্যক্তিগত পুরস্কার বিতরণ

পুরস্কার / ক্যাটাগরি বিজেতা / দেশ বিশেষ মন্তব্য
চ্যাম্পিয়ন দল স্পেন 🇪🇸 আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন।
রানার্স-আপ আর্জেন্টিনা 🇦🇷 ফাইনালে পরাস্ত; লিওনেল মেসি শূন্য হাতে ফেরেন।
গোল্ডেন বল (সেরা খেলোয়াড়) রদ্রিগো হার্নান্দেজ (রদ্রি) 🇪🇸 অধিনায়ক হিসেবে টুর্নামেন্টজুড়ে অনবদ্য পারফরম্যান্স।
গোল্ডেন বুট (সর্বোচ্চ গোলদাতা) কিলিয়ান এমবাপ্পে 🇫🇷 সর্বোচ্চ গোলদাতা; পুরস্কার প্রদানকালে অনুপস্থিত ছিলেন।
গোল্ডেন গ্লাভস (সেরা গোলরক্ষক) উনাই সিমোন 🇪🇸 পুরো টুর্নামেন্টে অসাধারণ গোলকিপিং পারফরম্যান্স।
সেরা উদীয়মান খেলোয়াড় পাও কুবারসি 🇪🇸 তরুণ ডিফেন্ডার হিসেবে নজরকাড়া পারফরম্যান্স।


ট্রফি প্রদানকারী অতিথি: ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


বিশ্বকাপ ২০২৬ এর সব খবর সবার আগে পেতে ,ক্লিক করুন এখানে,

আরও পড়ুন:

এসএইচ