চোখের জলে ‘জাদুকরের’ বিদায় শূন্য হাতে, আর কি ফিরবেন?

অশ্রুসিক্ত লিওনেল মেসি
অশ্রুসিক্ত লিওনেল মেসি | ছবি: সংগৃহীত
0

আরও একবার ফাইনাল হারের বেদনা, চোখের জলে বিদায়। বিশ্বমঞ্চে সম্ভাব্য শেষ লড়াইটা বিষাদে মোড়ানো লিওনেল মেসির। এক দশক আগে ঠিক এই স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনালে হেরে অবসরের বার্তাও দিয়েছিলেন, তবে ফিরেছেনও। বারবার ঘুরে দাঁড়িয়ে লিখেছেন ইতিহাস, জয় করেছেন সম্ভাব্য প্রায় সবকিছু। আর কি ফেরা হবে? নাকি বিশ্ব আসরে শেষ ম্যাচটা খেলে ফেললেন লিওনেল মেসি?

ম্যাচ শেষের বাঁশি বাজতেই সবুজ ঘাসের গালিচায় বসে পড়লেন ক্লান্ত লিওনেল মেসি। ৩৯ বছর বয়সে নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপ ম্যাচটায় অনেকটাই মলিন ছিলেন সর্বকালের অন্যতম সেরা এ তারকা।

২০১৬ সালেও ঠিক একইরকমের একটা রাত এই মেটলাইফে দেখেছিলেন মেসি। কোপা আমেরিকার ফাইনাল হেরে কেঁদেছিলেন ২৯ বছরের তরুণ লিও। এক দশকের ব্যবধানে জীবনের অদ্ভুত এক চক্রপূরণের গল্পে সেই মেটলাইফে মেসি আবারও ‘ট্র্যাজিক হিরো’। সম্ভাব্য শেষ ম্যাচে এসে এখানেই লিও কাঁদলেন আবারও।

ফাইনালের আগে নিজেই বলেছিলেন, ভিডিও গেইমের ক্যারিয়ার মোডের মতো চলতে থাকা গল্পটা শেষ করেছিলেন ২০২২ সালেই। তারপরও নামটা মেসি বলেই হয়তো মনের গহীনে সমর্থকদের আক্ষেপ জন্মায়।

৩ বিশ্বকাপের ফাইনাল খেলে এক জয়। ক্ষুদে ফুটবল জাদুকরের প্রস্থানটা অবশ্য উপন্যাসের সুখী নায়কের মতো হয়নি। তাতে কি মেসির মাহাত্ম্যটা মলিন হচ্ছে এতটুকুও?

আরও পড়ুন:

হেরে যাওয়ার আগে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর গল্পটা লিখলেন মেসি। প্রথম ম্যাচেই হয়েছিলেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। এরপর একে একে বিশ্বকাপে টানা সবচেয়ে বেশি ম্যাচে গোলের কীর্তি করেছেন।

ডি-বক্সের বাইরে থেকে সবচেয়ে বেশি গোল কিংবা টানা ৬ বিশ্বকাপে অ্যাসিস্ট করে বিশ্বকাপ ইতিহাসেরই সর্বোচ্চ অ্যাসিস্টদাতা হওয়া, বিদায়বেলায় আর কিই-বা করার ছিলো লিওনেল আন্দ্রেস মেসির।

এক বিশ্বকাপ আসরে সবচেয়ে বেশি গোলের সুযোগ তৈরির কীর্তিটাও হয়েছে তার সঙ্গী। সেইসঙ্গে প্রতিপক্ষের গোলমুখে দলের মোট শটের ৫৯ শতাংশই ছিলো তার। চলতি বিশ্বকাপে এটাই সবচেয়ে বেশি।

কিন্তু মেসির গল্প কেবলই পরিসংখ্যানে আটকে রাখার সাধ্য কার। ২০১৬ সালে অবসর ভেঙে ফিরে এসে জিতেছেন দুই মহাদেশিয় শিরোপা আর এক বিশ্বকাপ। বিশ্বকাপের ফাইনালে মেসির সঙ্গী ছিলো অশ্রু, সিলভার মেডেল। তবে যে কীর্তি মেসি গড়েছেন বিশ্বকাপের মঞ্চে, সেটাকে দ্বিতীয় সেরা করাটাও হয়তো ভক্তদের কাছে অনেকটাই অসম্ভব।

এসএইচ

আরও পড়ুন:
ফুটবল বিশ্বকাপআর্জেন্টিনাস্পেনফিফা বিশ্বকাপবিশ্বকাপ ফাইনাললামিনে ইয়ামাললিওনেল মেসিআজকের খবরফুটবল বিশ্বকাপ ২০২৬ সময়সূচী (football world cup 2026 schedule)বিশ্বকাপ ফুটবলের পয়েন্ট টেবিল (world cup football point table)আজকের ফুটবল খেলার লাইভ (today football match live)ফিফা বিশ্বকাপ ২০২৬ ভেন্যু (fifa world cup 2026 venues)ফুটবল বিশ্বকাপ কোন দেশে হবে (which country will host football world cup)বিশ্বকাপের গ্রুপ পর্বের তালিকা (world cup group stage list)ফুটবল বিশ্বকাপ লাইভ দেখার অ্যাপ (football world cup live streaming app)কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে (who is the champion of qatar world cup)ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ আয়োজক (fifa world cup 2026 host)ফুটবল বিশ্বকাপের দল কয়টি (how many teams in football world cup)আর্জেন্টিনার পরের খেলা কবে (when is argentina's next match)ব্রাজিলের বিশ্বকাপের স্কোয়াড (brazil world cup squad)বিশ্বকাপের সবচেয়ে বেশি গোলদাতা (world cup top scorers)ফুটবল বিশ্বকাপের ইতিহাস (history of football world cup)ফিফা র‍্যাঙ্কিং ২০২৬ (fifa rankings 2026)বিশ্বকাপের ফাইনাল খেলার তারিখ (world cup final match date)ফুটবল খেলার খবর আজকের (football news today)বিশ্বকাপের টিকিট কাটার নিয়ম (how to buy world cup tickets)ফিফা বিশ্বকাপ ২০২৬ লোগো (fifa world cup 2026 logo)ফুটবল বিশ্বকাপের গোল্ডেন বুট বিজয়ী (world cup golden boot winners)এবারের বিশ্বকাপের ফেভারিট দল (favorite teams for this world cup)এশিয়া থেকে বিশ্বকাপে সুযোগ পাওয়া দল (teams qualified for world cup from asia)ফুটবল বিশ্বকাপ ২০২৬ উদ্বোধনী ম্যাচ (football world cup 2026 opening match)বিশ্বকাপের নকআউট পর্বের সময়সূচী (world cup knockout stage schedule)সরাসরি ফুটবল খেলা দেখার লিংক (direct link to watch football match live)