
তদবিরকারীদের জন্য বিব্রত মন্ত্রী-এমপিরা, চাপে জনপ্রতিনিধিরা
১৭ বছর পর বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর তদবিরকারীদের জন্য বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন মন্ত্রী-এমপিরা। তাদের বাড়ি-অফিস ও দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে সকাল থেকে রাত পর্যন্ত থাকে তদবিরকারীদের পদচারণা। তবে কোনো কোনো জনপ্রতিনিধি বিষয়টি স্বাভাবিকভাবেই দেখছেন।

পেছনে যে-ই থাকুক, সামনে আমরা আছি—শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী
সচিবালয়ে আজ (বৃহস্পতিবার, ১৬ জুলাই) সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ ব্রিফিংয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ব্রিফিংয়ে শিক্ষার্থীদের আন্দোলন, বিদেশে গ্রেপ্তার আসামিদের প্রত্যর্পণ, শেখ হাসিনাকে দেশে ফেরানো, মাদকবিরোধী অভিযান, জুলাই গণঅভ্যুত্থানে শহিদের তালিকা, পুলিশের বিরুদ্ধে অভিযোগ এবং রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।

স্কুলপর্যায়ে শিশুদের বই পড়া কর্মসূচি শিগগিরই চালু করবে সরকার: ডা. জাহেদ
সরকার শিগগিরই শিশুদের বই পড়া কর্মসূচি চালু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, শিশুরা যাতে মননশীল হয়ে উঠতে পারে, সেজন্যই বই পড়া কর্মসূচি।

জুলাই অভ্যুথানের অর্জন একক ব্যক্তি-গোষ্ঠীর নয়, দেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষের: প্রধানমন্ত্রী
জুলাই অভ্যুথানের অর্জন একক কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, এই অর্জন দেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষের— এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে হতাহত সবাইকে রাষ্ট্র অবশ্যই মূল্যায়ন করবে। স্বৈরাচারের যথার্থ বিচার করা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘কোনো বিভক্তি নয়, সবাইকে ঐকবদ্ধ থেকে দেশকে এগিয়ে নিতে হবে।’

কংগ্রেস থেকে বাম, তারপর তৃণমূল; এবার কোন পথে পশ্চিমবঙ্গ!
স্বাধীনতার পর থেকে ভারতের পশ্চিমবঙ্গ শাসন করেছে ৩টি ভিন্ন রাজনৈতিক দল। ১৯৪৭ সাল থেকে কংগ্রেস ও যুক্তফ্রন্টের ৩০ বছর, এরপর সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে বামফ্রন্টের রেকর্ড ৩৪ বছর আর সবশেষ ২০১১ থেকে ১৫ বছর ধরে তৃণমূলের মা-মাটি-মানুষের রাজনীতি দেখছেন পশ্চিম বাংলার মানুষ। এবারের বিধানসভা নির্বাচনের ফলাফল এ ইতিহাসের পাতায় যোগ করতে চলেছে আরও একটি নতুন অধ্যায়।

আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই: নজরুল ইসলাম খান
দেশের আইন অমান্য করে কোন দলের রাজনীতি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ (শনিবার, ২ মে) সকালে রাজধানীর জিয়া উদ্যানে শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

রাজনৈতিক সম্প্রীতি বজায় রেখে যার যার রাজনীতি করুন: ডেপুটি স্পিকার
গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখতে প্রতিটি রাজনৈতিক দলের মধ্যে সমন্বয়, ভ্রাতৃত্ববোধ ও নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, হারানো গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে এবং একে যেকোনো মূল্যে ধরে রাখতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখতে হলে প্রতিটি রাজনৈতিক দলের মধ্যে নতুনভাবে রাজনৈতিক সংস্কৃতি ও সমন্বয় গড়ে তুলতে হবে। আপনারা রাজনৈতিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে যার যার রাজনীতি করবেন।

পশ্চিমবঙ্গের ভোটের হাওয়ায় জমে উঠেছে পতাকা ব্যবসা
ভোটের ঢাকে কাঠি পড়তেই ব্যস্ততা তুঙ্গে পশ্চিমবঙ্গের পতাকা তৈরির কারখানাগুলোতে। নাওয়া খাওয়া ভুলে দিন-রাত এক করে রাজনৈতিক দলের পতাকা তৈরি করে চলেছেন কারিগররা। ফলে পরোক্ষভাবে ভোটের উৎসবে শামিল এরাও।

সংসদ নির্বাচন ও গণভোটের প্রতিবেদন তৈরিতে কমিটি গঠন
কমিশনের দায়িত্ব গ্রহণের তারিখ থেকে বর্তমান সময় পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটসহ সংশ্লিষ্ট সব কার্যক্রমের প্রতিবেদন তৈরিতে ১৮ সদস্যের কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ (বুধবার, ১ এপ্রিল) ইসির সিনিয়র সহকারী সচিব মো. মমতাজ-আল-শিবলী সই করা এ-সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

নির্বাচনের আগে কেউ কেউ ‘টিকিটও’ বিলি করেছিল: সংসদে প্রধানমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের আগে অন্যান্য রাজনৈতিক দলের নানা প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেছেন, অতীতে অনেকেই বিভিন্ন রকম ‘টিকিট’ বিলি করেছিল, কিন্তু জনগণ তাদের প্রত্যাখান করেছে।

সরকারি চালের অর্থ আত্মসাৎ, কুষ্টিয়ায় এনসিপির ২ নেতাকে শোকজ
সরকারি বরাদ্দের চালের অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুষ্টিয়া জেলা ও কুমারখালী উপজেলা শাখার দুই নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয়া হয়েছে।

নির্বাচনের পর একটা দল সুবিধা বুঝে নোক্তা লাগিয়ে জুলাই সনদে সই করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয় ঐক্যমত কমিশনের সদস্যরাসহ রাজনৈতিক দলগুলোর অধিকাংশ জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেও কয়েকটি রাজনৈতিক দল সেসময় স্বাক্ষর করেছিল না। নির্বাচনের পর সুবিধা বুঝে একটি দল নোক্তা লাগিয়ে জুলাই সনদে সই করেছে। তবে জাতীয় সনদে নোক্তা লাগানোর কিছু নেই বলেও এসময় মন্তব্য করেন এই বিএনপি নেতা।