আখতার আহমেদ বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর থেকেই সুষ্ঠু নির্বাচনের জন্যে কাজ করছে নির্বাচন কমিশন। শতভাগ শুদ্ধ ভোটার তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি। আর নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চ্যালেঞ্জ ছিলো।’
তিনি বলেন, ‘২৯৯ আসনে সব ব্যালট পৌঁছে গেছে। ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্রে যাবার বিষয়ের প্রজ্ঞাপনটি আজ প্রত্যাহার করা হবে।’
আরও পড়ুন:
ইসি সচিব বলেন, ‘ভোট গণনার ক্ষেত্রে পোস্টাল ব্যালটের গণনা সময়সাপেক্ষ, তবে কোন অবস্থাতেই অতিরিক্ত বিলম্ব করা হবে না।’
অনুষ্ঠানে যোগ দিয়ে তথ্য সচিব বলেন, ‘১১৫টি দেশের সাংবাদিকরা নির্বাচনের সংবাদ সংগ্রহের আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে ২১টি দেশের পর্যবেক্ষকরা এসেছেন পর্যবেক্ষণে।’
আর মিডিয়া সেন্টার স্থাপনের মাধ্যমে আন্তর্জাতিক পর্যবেক্ষক দল ও আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনি পরিবেশ তুলে ধরতে সক্ষম হবে বলে আশা রাখছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে নির্বাচন আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে আসনটিতে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।





