মানুষ যা শুনতে চায় তার সবই ইশতেহারে থাকলেও এসব বাস্তবায়নের অর্থ কোথা থেকে আসবে এ বিষয়ে প্রশ্ন রাখেন বদিউল আলম মজুমদার। সংবাদ সম্মেলনে বলা হয়, বিএনপি এবং জামায়াত দুটি আলাদা জোটের নেতৃত্ব দিলেও, দল দুটি কোন জোটবদ্ধ ইশতেহার ঘোষণা করেনি।
আরও পড়ুন:
এছাড়া ইশতেহারে জুলাই সনদ এবং গণভোট নিয়ে দলগুলোর অবস্থানের পর্যবেক্ষণ তুলে ধরে সুজন। জুলাই সনদের ক্ষেত্রে বিএনপি সব হুবহু বাস্তবায়ন করতে না চাইলেও জামায়াত এনসিপিসহ অন্যান্যরা পূর্ণাঙ্গ বাস্তবায়ন করার কথা তুলে ধরেছে বলে জানায় সংগঠনটি।
এছাড়া গণভোটের ক্ষেত্রে বিএনপির সমর্থন ক্ষীণ থাকলেও জামায়াত এবং এনসিপি হ্যাঁ ভোটের ক্ষেত্রে শক্ত অবস্থান জানিয়েছে আর জাতীয় পার্টি প্রকাশ্যেই না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে বলে জানায় সুজন। তবে যে দলই সরকারে আসুক মৌলিক বিষয়গুলো যেন বাস্তবায়ন হয় তার দাবি জানায় সংগঠনটি।





