
‘উত্তরের রাজা’ অ্যান্ডি বার্নহাম; যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন কী?
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নিজ দলের ভেতরেই পদত্যাগের চাপে রয়েছেন। এমন পরিস্থিতিতে ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহাম উত্তরাঞ্চলীয় অ্যাশটন-ইন-মেকারফিল্ড আসনে উপনির্বাচনে লড়ে পার্লামেন্টে ফেরার উচ্চাভিলাষী পরিকল্পনা ঘোষণা করেছেন। তার সমর্থকদের দাবি, আগামী সেপ্টেম্বরে লেবার পার্টির বার্ষিক সম্মেলনের আগেই স্টারমারের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে তিনিই সেরা প্রার্থী। আল জাজিরার বিশ্লেষণী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী
জনগণের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশে একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন।’ আজ (শনিবার, ১৬ মে) বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বিভাজনের রাজনীতি বন্ধ করেছেন: চিফ হুইপ
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি বলেছেন, দেশে দীর্ঘদিনের বিভাজনের রাজনীতি বন্ধ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমানে দেশে ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে।

স্থানীয় কাউন্সিল নির্বাচনে ভরাডুবি; বাড়ছে স্টারমারের পদ হারানোর শঙ্কা
স্থানীয় কাউন্সিল নির্বাচনে ব্যাপক ভরাডুবির জেরে কিয়ার স্টারমারের প্রধানমন্ত্রিত্ব পদ হারানোর শঙ্কা ক্রমেই বাড়ছে। এরইমধ্যে স্টারমার পদত্যাগে অস্বীকৃতি জানালেও, খোদ লেবার পার্টির অন্দরে বাড়ছে ক্ষোভ। এ অবস্থায় টালমাল ব্রিটেনের রাজনীতি। ফের মাঝপথে বদলে যাবে ব্রিটেনের প্রধানমন্ত্রী? নাকি সবকিছু মোকাবিলা করে ফের ঘুরে দাঁড়াতে পারবেন স্টারমার?

শিক্ষক নিয়োগে রাজনীতিকরণের কারণে র্যাঙ্কিংয়ে পিছিয়ে আছে ঢাবি: প্রধানমন্ত্রী
শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রাজনীতিকরণের কারণে প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে পিছিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জনের তাগিদ দিয়েছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিয়ে ইউজিসির এক কর্মশালায় প্রধানমন্ত্রী জানান- পুরো কারিকুলাম সময়োপযোগী করে সাজাতে কাজ শুরু করেছে সরকার।

আজ এনসিপিতে যোগ দিলো তিন শতাধিক নেতাকর্মী
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) নতুন করে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন তিন শতাধিক নেতাকর্মী। আজ (শুক্রবার, ৮ মে) সকালে বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তারা এনসিপিতে যোগদান করেন।

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন সংকট; জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে রাজি না হওয়ায় পশ্চিমবঙ্গে জারি হতে পারে একদিনের রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা। আইনপ্রণেতারা বলছেন, ভারতের ইতিহাসে এটি নজিরবিহীন। মমতা পদত্যাগ না করলে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করতে পারেন রাজ্যপাল। এদিকে, এখনও ক্ষমতা থেকে সরে না দাঁড়ানোর সিদ্ধান্তে অটল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজনীতি নিষিদ্ধের দাবিতে তিতুমীর কলেজে নারী শিক্ষার্থীদের বিক্ষোভ
আবাসিক হলে রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাতে প্রতিবাদে নামেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের নারী শিক্ষার্থীরা। গতকাল (মঙ্গলবার, ৫ মে) রাত ১০টার দিকে সুফিয়া কামাল ছাত্রীনিবাসের মূল ফটকের তালা ভেঙে বিক্ষোভ করেন তারা।

‘মোদি-ম্যাজিকে’ পশ্চিমবঙ্গ ও আসাম জয়; তামিলনাড়ুতে বিজয়ের ‘বিপ্লব’
ভারতের বিধানসভা নির্বাচন-২০২৬
ভারতের পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও আসামসহ গুরুত্বপূর্ণ রাজ্যগুলোর বিধানসভা নির্বাচনের ফলাফল এখন দেশিয় ও আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে। প্রাথমিক প্রবণতায় পশ্চিমবঙ্গে দীর্ঘ দেড় দশকের তৃণমূল শাসনের পতনের ঘণ্টা বাজছে, আসামে হিমন্ত বিশ্বশর্মার আধিপত্য সুপ্রতিষ্ঠিত হচ্ছে এবং তামিলনাড়ুতে পর্দার নায়ক থেকে বাস্তবের নায়ক হওয়ার পথে বড় চমক দেখাচ্ছেন থালাপতি বিজয়।

আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই: নজরুল ইসলাম খান
দেশের আইন অমান্য করে কোন দলের রাজনীতি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ (শনিবার, ২ মে) সকালে রাজধানীর জিয়া উদ্যানে শ্রমিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

বিএনপির প্রতিপক্ষ রাজনৈতিক দল নারীদের ঘরে আবদ্ধ করতে চায়: মাহদী আমিন
বিএনপি যেখানে নারীর ক্ষমতায়ন চায়, সেখানে বিএনপির প্রতিপক্ষ রাজনৈতিক দল নারীদের ঘরে আবদ্ধ করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।

অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ শিখরে পৌঁছে দিয়েছিল।