
নতুন করে হামলা চালালেও নীতি বদলাবে না তেহরান—ট্রাম্পের হুঁশিয়ারির জবাবে আরাঘচি
যুক্তরাষ্ট্র ও ইসরাইল নতুন করে হামলা চালালেও তেহরান নিজেদের নীতি থেকে একচুলও সরবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযানের নতুন হুঁশিয়ারি সরাসরি প্রত্যাখ্যান করে তিনি জানান, ওয়াশিংটনের নীতিনির্ধারকদের ন্যূনতম কাণ্ডজ্ঞান থাকলে তারা আর ইরানে হামলা চালানোর ভুল করবে না। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইল থেকে ইউরোপকে দূরে থাকার আহ্বান ইরানের
সম্ভাব্য মার্কিন ও ইসরাইলি হামলা মোকাবিলায় ইরান সম্পূর্ণ ঐক্যবদ্ধ এবং সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে জানিয়ে ইউরোপীয় দেশগুলোকে ওয়াশিংটন ও তেলআবিব থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে তেহরান। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানে ফের হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্র-ইসরাইলের, প্রস্তুতি নিচ্ছে তেহরান
ইরানে ফের হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আর ইসরাইলের সাধারণ নির্বাচন সামনে রেখে স্থগিত রাখা হয়েছে হামলা। হামলার শঙ্কায় প্রস্তুতি নিচ্ছে তেহরানও। এরই মধ্যে ইরান সীমান্তে যুদ্ধবিমান উড়িয়ে সামরিক শক্তি জানান দিয়েছে ইসরাইল। অন্যদিকে, ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিলেও দেশটির সঙ্গে আলোচনা অব্যাহত বলে দাবি করেছেন ট্রাম্প। যদিও তেহরানের দাবি পূরণ না হলে ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা নয়, জানান ইরানি প্রেসিডেন্ট।

আয়াতুল্লাহ খামেনির সমাধির ছবি প্রকাশ
মাশহাদের ইমাম আলী রেজার মাজারে শায়িত প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সমাধির ছবি প্রকাশ করা হয়েছে। ছবিতে খামেনি ছাড়াও তার পরিবারের নিহত আরও ৪ সদস্যের সমাধিফলক দেখা গেছে।

যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে টানাপোড়েন!
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক কি আগের মতো আছে, নাকি চিড় ধরেছে? বিশেষ করে ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ও লেবানন যুদ্ধ ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর মধ্যে যখন টানাপোড়েন চরমে, তখন কেউ কেউ জল্পনা করছেন ওয়াশিংটন-তেলআবিব সম্পর্ক আর আগের অবস্থায় নেই। শুধু তাই নয়, মার্কিন প্রশাসনেরও বিরাগভাজন হয়েছে ইসরাইল। তবে কি নিজস্বার্থে ইসরাইলকে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। যদিও নেতানিয়াহুর দাবি ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক আগের মতোই অটুট রয়েছে।

ইরান যুদ্ধ: ইতিহাসের সর্বোচ্চ জ্বালানি বিপর্যয়, ৫০ বিলিয়নের বেশি আর্থিক ক্ষতি
ইরানে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালি বন্ধের কারণে গেল ৫০ দিনে বিশ্বজুড়ে অন্তত ৫শ মিলিয়ন ব্যারেল জ্বালানি তেলের সরবরাহ বিঘ্নিত হয়েছে। যার আর্থিক ক্ষতির পরিমাণ ৫০ বিলিয়ন ডলারেরও বেশি। এই সংকটকে আধুনিক ইতিহাসের সবথেকে বড় জ্বালানি সরবরাহ বিপর্যয় হিসেবে আখ্যা দিয়েছে রয়টার্স।

হরমুজ নিয়ে ৪০ দেশের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবে যুক্তরাজ্য ও ফ্রান্স
বৈশ্বিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ বিবেচিত নৌপথ হরমুজ প্রণালি আবার চালুর উদ্যোগ নিয়ে ৪০ দেশের সঙ্গে ভার্চুয়াল বৈঠক ডেকেছে যুক্তরাজ্য ও ফ্রান্স। আজ শুক্রবার এ বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে। সিএনএন প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

হরমুজ প্রণালির সুরক্ষায় সহায়তা দিতে প্রস্তুত জার্মানি
হরমুজ প্রণালি নিয়ে অস্থিরতা শেষ হলে এবং জাতিসংঘের পক্ষ থেকে একটি অনুমোদিত দায়িত্ব বা ম্যান্ডেট পাওয়া গেলে বা জার্মান সংসদের অনুমোদন থাকলে, স্ট্রেইট অব হরমুজের মধ্য দিয়ে যাতায়াতের পথ সুরক্ষায় জার্মানি নীতিগতভাবে অংশ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। আল আরাবিয়া ইংলিশের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান যুদ্ধ চায় না, তবে অধিকার রক্ষায় অটল থাকবে: মুজতবা খামেনি
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ চায় না ইরান। তবে নিজেদের ন্যায্য অধিকার রক্ষায় তারা অটল থাকবে। গতকাল (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে পাঠ করা এক লিখিত বার্তায় তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান যুদ্ধে উভয়ের ‘বিজয়’ দাবি; ট্রাম্পের পিছু হটা নিয়ে সমালোচনা
ইরান যুদ্ধে উভয়ই বিজয়ের দাবি ওয়াশিংটন ও তেহরানের। তবে চড়া মূল্য দিয়ে ট্রাম্প যুদ্ধে পিছু হটেছেন বলে মন্তব্য বিশ্লেষকদের। রাশিয়া বলছে, এ যুদ্ধে শোচনীয় পরাজয় হয়েছে যুক্তরাষ্ট্র-ইসরাইলের। নেতানিয়াহু ব্যর্থ হয়েছেন বলেও কটাক্ষ করেন ইসরাইলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ।

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় হতাহতের সংখ্যা জানিয়েছে ইরান
যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৯৩৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইরানের ডেপুটি স্বাস্থ্যমন্ত্রী আলী জাফারিয়ান। আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে কাতারে নেই রমজানের আমেজ; বাংলাদেশি রেস্তোরাঁগুলোয় কমেছে ক্রেতা
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ শুরুর পর আরও তীব্র হচ্ছে আঞ্চলিক সংঘাত। এর বিরূপ প্রভাব পড়ছে উপসাগরীয় দেশগুলোর বাসিন্দাদের জীবনেও। আতঙ্ক আর উৎকণ্ঠা বাড়তে থাকায় আমেজ নেই কাতারে বাংলাদেশি রেস্তোরাঁগুলোর ইফতার আয়োজনে। প্রতি বছর রমজানে ইফতার কিনার জন্য উপচেপড়া ভিড় থাকলেও এ বছর আগের মতো ক্রেতা সমাগম হচ্ছে না।