
ত্রিশালের ধরার খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ময়মনসিংহের ত্রিশালের ধরার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শনিবার, ২৩ মে) দুপুরে তিনি এ কার্যক্রম উদ্বোধন করেন।

নজরুল জন্মজয়ন্তীতে আজ ত্রিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ময়মনসিংহের ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কবির স্মৃতিবিজড়িত নজরুল অ্যাকাডেমি মাঠে জন্মজয়ন্তী উদ্বোধন ছাড়াও ত্রিশালের কানহর এলাকায় ধরার খালের পুনঃখনন উদ্বোধন করবেন তিনি।

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত নজরুল মঞ্চ, জেলাজুড়ে উৎসবের আমেজ
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে আগামীকাল (শনিবার, ২৩ মে) ময়মনসিংহের ত্রিশালে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন উপলক্ষে কবির বাল্যস্মৃতি বিজড়িত ত্রিশালসহ জেলাজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। এরইমধ্যে জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে প্রস্তুত করা হয়েছে দরিরামপুর নজরুল মঞ্চ।

শেরপুর-ময়মনসিংহ সীমান্তে ৯২ লাখ টাকার ভারতীয় মদ ও মোবাইল ডিসপ্লে জব্দ
শেরপুর ও ময়মনসিংহ সীমান্তে ৯২ লাখ টাকার ভারতীয় মদ ও মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বিজিবি। গতকাল (বৃহস্পতিবার, ২১ মে) রাতে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলাধীন কাটাবাড়ী, শেরপুরের শ্রীবর্দী উপজেলার দার্শিকোনা এবং ঝিনাইগাতী উপজেলার গোবড়া গজারীবাগান নামক স্থানে ওই অভিযান পরিচালনা করে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির টহল দল।

নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠান উদ্বোধন করতে কাল ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে কাল ময়মনসিংহের ত্রিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কবির স্মৃতি বিজড়িত নজরুল অ্যাকাডেমি মাঠের নজরুল মঞ্চে তিনদিনের নজরুল জন্মজয়ন্তীর উদ্বোধন ছাড়াও ত্রিশালের কানহর এলাকায় ধরার খালের পুনঃখনন কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

ময়মনসিংহে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মো. কাওছার আলম (৪৪) নামের এক ব্যক্তির গলা কেটে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে। আজ (বৃহস্পতিবার, ২১ মে) উপজেলার পাগলা থানা এলাকার মশাখালী ইউনিয়নের দড়ি চারবাড়িয়া গ্রামের শাহাকান্দা ভিটা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জেলা প্রশাসন জায়গা দিলে বস্তিবাসীদের জন্য ঘর নির্মাণ করবে সিটি করপোরেশন: মসিক প্রশাসক
ময়মনসিংহ নগরীতে ৪০টি বস্তি রয়েছে। বস্তিতে বসবাসকারীরা মানবেতর জীবনযাপন করছেন। বস্তিতে এক জগ সাপ্লাই পানি ভরতে ২৯ মিনিট লাগে। জেলা প্রশাসন জায়গা দিলে বস্তিবাসীদের জন্য ঘর নির্মাণ করে দেবে সিটি করপোরেশন। এসব কথা বলেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকন।

বড় গরুর কদর নেই ময়মনসিংহে; ক্রেতার নজর ‘দেশি ষাঁড়ে’
ময়মনসিংহের মুক্তাগাছার শতবর্ষী ত্রিমোহনী নতুনবাজার পশুর হাট। চারদিকে উপচে পড়া ভিড়, গরুর ডাক আর ক্রেতা-বিক্রেতার দরদাম; সব মিলিয়ে কোরবানির ঈদের আমেজ পুরোদমে শুরু হয়েছে। ভোর থেকেই নছিমন ও পিকআপে করে কোরবানির পশু নিয়ে হাটে হাজির হয়েছেন খামারি ও গৃহস্থরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পশুর সরবরাহ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে ক্রেতাদের আনাগোনা। কিন্তু এবারের হাটে দেখা যাচ্ছে এক ভিন্ন চিত্র; বড় আকারের গরু নিয়ে খামারিরা যখন দুশ্চিন্তায় কপালে ভাঁজ ফেলছেন, তখন ছোট ও মাঝারি আকারের দেশি ষাঁড় নিয়ে ক্রেতাদের মধ্যে রীতিমতো কাড়াকাড়ি চলছে।

ময়মনসিংহে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’ প্রতিপাদ্যে সারাদেশের মত ময়মনসিংহেও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার, ২০ মে) সকালে নগরীর টাউনহল হল এলাকায় ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী।

ময়মনসিংহে চড়া মসলার বাজার
কোরবানির ঈদকে সামনে রেখে ময়মনসিংহের পেয়াজ আদা-রসুন থেকে শুরু করে সব ধরনের মসলার বাজার চড়া। আজ (শুক্রবার, ১৫ মে) সকালে নগরীর মেছুয়া বাজারে গিয়ে দেখা যায় সপ্তাহের ব্যবধানে কেজিতে ৪ টাকা বেড়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকা।

পাহাড়ি ঢল ও টানা বর্ষণে ময়মনসিংহ-শেরপুরে নিম্নাঞ্চল প্লাবিত
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারি বর্ষণে ময়মনসিংহ ও শেরপুরে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। স্থানীয় নদ-নদীর পানি বাড়ায় ময়মনসিংহে হালুয়াঘাট উপজেলার তিনটি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের হাজারও মানুষ পানি-বন্দি হয়ে পড়েছে।

পাহাড়ি ঢলে প্লাবিত হালুয়াঘাটের নিম্নাঞ্চল, পানিবন্দি হাজারো মানুষ
ময়মনসিংহের হালুয়াঘাটে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণে বোরাঘাট নদীর বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। স্থানীয় নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার তিনটি ইউনিয়নের বেঁশকয়েকটি গ্রামের হাজারো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে কৃষিজমি ও বসতবাড়ি। তলিয়ে গেছে বোরো ধান।