
যুদ্ধের আগের দামে ফিরলো জ্বালানি তেল; সচল হচ্ছে হরমুজ প্রণালি
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম যুদ্ধ-পূর্ববর্তী পর্যায়ে নেমে এসেছে। মার্কিন প্রশাসনের দেয়া তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে তেলের প্রবাহ প্রায় স্বাভাবিক হয়ে আসায় এই দরপতন ঘটেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরাইলের মধ্যে সংঘাত শুরুর পর এই প্রথম বাজারে এমন স্থিতিশীলতা দেখা গেল। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘মিত্রদের নিরাপত্তা ক্ষুণ্ণ হবে না’; বাহরাইনে জিসিসি নেতাদের আশ্বস্ত করলেন রুবিও
ইরানের সঙ্গে ট্রাম্প প্রশাসনের প্রাথমিক শান্তি চুক্তির বিষয়ে সন্দিহান উপসাগরীয় দেশগুলোকে আশ্বস্ত করতে সফরের শেষ পর্যায়ে আজ (বৃহস্পতিবার, ২৫ জুন) বাহরাইন পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তেহরানকে ‘অত্যধিক ছাড়’ দেয়া নিয়ে আরব্য মিত্রদের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা প্রশমন করাই রুবিওর এই সফরের মূল লক্ষ্য। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘ইরান চুক্তি’ নিয়ে মিত্রদের প্রশ্নের মুখে মার্কো রুবিও; দুবাই দিয়ে মধ্যপ্রাচ্য সফর শুরু
ইরানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের শান্তি চুক্তি নিয়ে আরব মিত্রদের দুশ্চিন্তা ও সংশয় দূর করতে মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিন দিনের এই সফরের শুরুতে গতকাল (মঙ্গলবার, ২৩ জুন) গভীর রাতে তিনি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে পৌঁছান। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তেহরানকে ৩শ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল দেয়াসহ নানা ‘অত্যধিক ছাড়’ নিয়ে উপসাগরীয় দেশগুলোর মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, তা প্রশমন করাই রুবিওর এই সফরের মূল লক্ষ্য।

মধ্যপ্রাচ্যের মিত্রদের ‘ইরান চুক্তি’ বোঝাতে কঠিন মিশনে মার্কো রুবিও
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও চলতি সপ্তাহে এক অত্যন্ত স্পর্শকাতর মিশনে মধ্যপ্রাচ্য সফর করছেন। ইরানের সঙ্গে ওয়াশিংটনের শান্তি চুক্তির নানা দিক নিয়ে তিনি উপসাগরীয় আরব নেতাদের সঙ্গে আলোচনা করবেন। আরব্য মিত্রদের শঙ্কা—তেহরানকে অত্যধিক ছাড় দিলে তারা আরও শক্তিশালী হয়ে উঠবে এবং অঞ্চলের নিরাপত্তা ও তেলের প্রবাহে ভারসাম্য নষ্ট হবে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানে মার্কিন অবরোধ লঙ্ঘন ‘বরদাশত করা হবে না’; ভারতকে হুঁশিয়ারি রুবিওর
ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ লঙ্ঘন ‘বরদাশত করা হবে না’ বলে ভারতকে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। অন্যদিকে, পারস্য উপসাগরে মার্কিন বাহিনীর হামলায় তিন ভারতীয় নাগরিক নিহতের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কিউবার প্রেসিডেন্ট ও কাস্ত্রো পরিবারের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল, তার পরিবারের সদস্য এবং প্রভাবশালী কাস্ত্রো পরিবারের ওপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। কমিউনিস্ট শাসিত প্রতিবেশী দেশটির ওপর ওয়াশিংটনের চাপ বাড়ানোর এই সর্বশেষ পদক্ষেপে কাস্ত্রো পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন সেনা নিহত না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি ভাঙবেন না ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল
ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি এখনই শেষ করতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন কর্মকর্তাদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প তার ব্যক্তিগত সহকারীদের বলেছেন যে, তেহরান যদি মার্কিন সেনাদের হত্যা না করে তবে তিনি এই যুদ্ধবিরতি বজায় রাখবেন। আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বৈরুতে হামলা হলে পুরোদমে যুদ্ধ শুরু হবে—আরাঘচি
লেবাননের রাজধানী বৈরুতে যেকোনো ধরনের হামলা চালানো হলে মধ্যপ্রাচ্যে আবারও ‘পুরোদমে যুদ্ধ’ শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনী তাদের আক্রমণ অব্যাহত রাখার প্রেক্ষাপটে গতকাল (বুধবার, ৩ জুন) তিনি এই কড়া বার্তা দিলেন।

ব্রাজিলের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্পের; লুলা দা সিলভার তীব্র ক্ষোভ
ব্রাজিল থেকে আমদানিকৃত পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। বিশ্বের দশম বৃহত্তম অর্থনীতির দেশটির বিরুদ্ধে ‘অযৌক্তিক’ ও ‘মার্কিন বাণিজ্যে প্রতিবন্ধকতা’ তৈরির অভিযোগ তুলে গত সোমবার রাতে এই ঘোষণা দেয়া হয়। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘যুদ্ধ শেষ’, কিন্তু আলোচনা নিয়ে কাটছে না জটিলতা; মার্কিন কংগ্রেসের শুনানিতে রুবিও
শান্তি আলোচনা থমকে যাওয়ার প্রেক্ষাপটে ইরান ও যুক্তরাষ্ট্র নতুন করে পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানে ‘আত্মরক্ষামূলক’ হামলা চালিয়েছে এবং জাহাজ ও উপসাগরীয় দেশগুলো লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কংগ্রেসের মুখোমুখি রুবিও; আলোচনায় ইরান যুদ্ধ ও থমকে যাওয়া কূটনৈতিক তৎপরতা
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো ক্যাপিটল হিলে কংগ্রেসের শুনানিতে হাজির হতে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আজ (মঙ্গলবার, ২ জুন) অনুষ্ঠেয় এই শুনানিতে ট্রাম্প প্রশাসনের ভঙ্গুর কূটনৈতিক পরিস্থিতি এবং থমকে যাওয়া বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে তাকে একগুচ্ছ প্রশ্নের মুখে পড়তে হবে। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অগ্রগতির আভাস দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান মধ্যস্থতা প্রচেষ্টায় ‘কিছুটা অগ্রগতি’ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ভারত সফররত রুবিও নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই অগ্রগতির কথা জানান। রয়টার্সের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।