
অর্থনৈতিক চাপ উপেক্ষা: ইরান যুদ্ধ নিয়ে নতুন সংকটে ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে এমনভাবে দেশ চালাচ্ছেন, যেন তিনি অসীম ক্ষমতার অধিকারী। কিন্তু বাস্তবতা যখন ভিন্ন কথা বলে, তখনই তিনি নতুন করে হতাশায় পড়েন। চলতি সপ্তাহে ইরান যুদ্ধ নিয়ে সাধারণ মার্কিনিদের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে বেফাঁস মন্তব্য করে তিনি তেমনই এক সংকটের জন্ম দিয়েছেন। সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করাই মূল লক্ষ্য, মার্কিনদের আর্থিক কষ্ট বড় নয়: ট্রাম্প
ইরান যুদ্ধ বন্ধের আলোচনার ক্ষেত্রে মার্কিন নাগরিকদের আর্থিক টানাপোড়েন বা কষ্টকে বিবেচনায় নিচ্ছেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, তেহরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, সেটি নিশ্চিত করাই এখন তার প্রধান লক্ষ্য। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ইরানের সঙ্গে যুদ্ধে জয় থেকে বহুদূরে যুক্তরাষ্ট্র; ক্ষতি প্রায় আড়াই বিলিয়ন ডলার
ইরানের সঙ্গে যুদ্ধে জড়ালেও এখনো জয় থেকে বহুদূরেই আছে যুক্তরাষ্ট্র। উল্টো এই সংঘাতে কারণে ওয়াশিংটনের ধ্বংস হয়েছে ২.৩ থেকে ২.৮ বিলিয়ন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম। এমনই তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরায়। তবে এই ক্ষয়ক্ষতি শুধু সরঞ্জামের মধ্যেই সীমাবদ্ধ নেই বরং তা পুরো মার্কিন অর্থনীতির ওপরও চাপ বাড়াচ্ছে।
জ্বালানির চড়া দামে দেউলিয়া স্পিরিট এয়ারলাইনস; কাজ হারালেন ১৭ হাজার কর্মী
ইরান যুদ্ধের প্রবাদে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হওয়ায় ৩৪ বছরের পুরোনো মার্কিন বিমান সংস্থা ‘স্পিরিট এয়ারলাইনস’ তাদের ব্যবসা গুটিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে। এর ফলে সংস্থাটির সব কার্যক্রম অবিলম্বে বন্ধ হয়ে যাচ্ছে। আল জাজিরার এ তথ্য উঠে এসেছে।

মার্কিন অর্থনীতিতে মন্দার সম্ভাবনা দেখছে জেপি মরগ্যান
চলতি বছরের দ্বিতীয়ার্ধে মন্দায় পড়তে পারে মার্কিন অর্থনীতি। এমন সম্ভাবনার কথা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক আর্থিক পরামর্শদাতা প্রতিষ্ঠান জেপি মরগ্যান।

ট্রাম্পের আরোপিত শুল্কযুদ্ধ মার্কিন অর্থনীতিকেই গুরুতর ঝুঁকিতে ফেলবে!
ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের জবাবে প্রথম দফায় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তিন হাজার কোটি ডলারের পণ্যের ওপর শুল্ক আরোপ করছে কানাডা। ট্রাম্পের আরোপিত শুল্কযুদ্ধ মার্কিন অর্থনীতিকেই গুরুতর ঝুঁকিতে ফেলবে বলে সতর্ক করেছে মেক্সিকো। অবশ্য নিজের সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়ে প্রতিবেশিদের পর ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধেও শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্ক যুদ্ধের মাধ্যমে বিশ্বকে বিভক্ত করছেন ট্রাম্প, অভিযোগ ইউরোপীয় নেতাদের।

ট্রাম্পের পাশে অভিজাত শ্রেণির আধিপত্য, আবারো মূল্যস্ফীতির চাপে পিষ্ট হওয়ার শঙ্কা
যুদ্ধ থেকে অভিবাসন নীতি, এরপর চড়া শুল্কারোপ- দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার আগেই যেসব পরিবর্তনের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তা নিঃসন্দেহে শত্রু আর মিত্র দেশগুলোর জন্য 'আমেরিকা ফার্স্ট' বার্তা- এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের আশপাশে অভিজাত শ্রেণির আধিপত্য থাকায় শঙ্কা রয়েছে, সাধারণ মার্কিনরা এবারও পিষ্ট হবে মূল্যস্ফীতির চাপে। অভিবাসীদের দেশ থেকে বের করে দিলে চড়া মূল্য দিতে হবে মার্কিন অর্থনীতিকে, এমনটাই মত বিশ্লেষকদের। এমনকি আমদানি পর্যায়ে শুল্কারোপে মূল্যস্ফীতি আরও বাড়ার আশঙ্কাও তাদের।

এআই চিপ রপ্তানিতে নতুন নীতিমালার সমালোচনা এনভিডিয়ার
কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) চিপ রপ্তানিতে নতুন বিধিনিষেধ আরোপে বাইডেন প্রশাসনের পরিকল্পনার সমালোচনা করেছে প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া। কোম্পানিটি এর আগে সতর্ক করেছিল এ ধরনের নীতিমালা মার্কিন অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

ট্রাম্পের প্রত্যাবর্তনে ঘুরে দাঁড়াচ্ছে মার্কিন অর্থনীতি
ট্রাম্পের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে ঘুরে দাঁড়াচ্ছে মার্কিন অর্থনীতি। ফলে জনগণের মধ্যেও স্বস্তির ছাপ লক্ষণীয়। ব্যক্তি ট্রাম্পের বদলে অর্থনীতি পুনরুদ্ধারের ঘোষণাকারী ব্যবসায়ী ট্রাম্পকে ভোট দিয়েছেন অনেকে। তবে বিশ্লেষকরা বলছেন, বিদেশি পণ্যে অতিরিক্ত শুল্কারোপ ও গণহারে অবৈধ অভিবাসীদের নির্বাসনে আবারো বাড়তে পারে মূল্যস্ফীতি, তীব্র হবে কর্মী সংকট, সংকুচিত হবে অর্থনীতি।

ফেড সতর্কতার সঙ্গে ধারাবাহিকভাবে সুদহার কমাবে: জেরোম পাওয়েল
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক আসন্ন মাসগুলোতে সতর্কতার সঙ্গে ধারাবাহিকভাবে সুদহার কমাবে। গতকাল (বৃহস্পতিবার, ১৪ নভেম্বর) ডালাস-ফোর্ট ওয়ার্থের ব্যবসায়ী নেতাদের সঙ্গে মুদ্রানীতি নিয়ে আলোচনার সময় ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, যেহেতু মার্কিন মূল্যস্ফীতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, তাই ফেড সাবধানতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে।

ট্রাম্পের জয়ে বিশ্ববাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে ডলার ও বিটকয়েন
অর্থনীতি চাঙ্গা করার প্রতিশ্রুতি নিয়ে মার্কিন মসনদে প্রত্যাবর্তন করলেন ডোনাল্ড ট্রাম্প। একদিন না পেরোতেই বিটকয়েনের দাম পৌঁছেছে ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে। ডলারের মূল্যও ৮ বছরের মধ্যে শীর্ষে। একদিনের মধ্যে পুঁজিবাজারে সর্বোচ্চ সূচক বৃদ্ধিও দেখা গেছে যুক্তরাষ্ট্রে। এদিকে যুক্তরাষ্ট্রের মতো ইউরোপেও পুঁজিবাজার চাঙ্গা থাকলেও এশিয়ায় বেশকিছু দেশে সূচকের হার নিম্নমুখী।

রিপাবলিকান সমর্থকদের সরব উপস্থিতিতে উদ্বেগ ডেমোক্র্যাট শিবিরে
যুক্তরাষ্ট্রে নির্বাচনের দুই সপ্তাহ বাকি থাকতে সারা দেশে এর মধ্যেই আগাম ভোট দিয়ে ফেলেছেন প্রায় দুই কোটি মানুষ। সুইং স্টেটগুলোতে রেকর্ড ভাঙছে ভোটার উপস্থিতি। কেন্দ্রে কেন্দ্রে রিপাবলিকান সমর্থকদের সরব উপস্থিতিতে উদ্বেগ বাড়ছে ডেমোক্র্যাট শিবিরে। ভোটারদের কেন্দ্রে আনতে জোর প্রচার চালাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। জাতীয় পর্যায়ের জরিপে কামালা এগিয়ে থাকলেও সুইং স্টেটস ও ইস্যুভেদে অনেক জরিপেই তাকে পেছনে ফেলছেন ট্রাম্প।