ভোট
তৃণমূলের প্রদীপ নেভার আগে দপ দপ করছে: মোদি

তৃণমূলের প্রদীপ নেভার আগে দপ দপ করছে: মোদি

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। এরপর এক নির্বাচনি সমাবেশে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৃণমূলের মাথা খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করেন। এসময় তিনি বলেছেন, গতকাল রাত থেকেই তৃণমূল তাদের গুন্ডাদের মাঠে নামার জন্য শক্তি দিচ্ছে, উৎসাহিত করছে। আমি বাংলার মানুষ ও বিজেপির সমস্ত কর্মকর্তাদের বলতে চাই, এ বাংলা বিপ্লবের মাটি, বীরদের মাটি। সব প্রদীপ নেভার আগের কিছুটা দপ করে জ্বলে ওঠে। ঠিক সেভাবেই তৃণমূলের প্রদীপ নিভে যাওয়ার আগে কিছুটা দপ দপ করছে।

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন: প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ শুরু

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন: প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ শুরু

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে। প্রথম দফায় রাজ্যটির ১৬ জেলার ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে। জেলাগুলো হলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান।

রিহ্যাবের সভাপতি আলী আফজাল; সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক

রিহ্যাবের সভাপতি আলী আফজাল; সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের প্রাথমিক ফল ঘোষণা করা হয়েছে।

শেরপুর ৩ আসনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন

শেরপুর ৩ আসনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন

শেরপুর ৩ আসনে নির্বাচনে ভোটগ্রহনে কারচুপি, জাল ভোট, বল প্রয়োগ, এজেন্টদের বের করে দেয়া এবং মারধরের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন জামায়াতের প্রার্থী মো. মাসুদুর রহমান।

বগুড়া-৬ আসনে ভোটগ্রহণ চলছে; বেলা ১২টা পর্যন্ত ভোট পড়েছে ১৯.৩৯ শতাংশ

বগুড়া-৬ আসনে ভোটগ্রহণ চলছে; বেলা ১২টা পর্যন্ত ভোট পড়েছে ১৯.৩৯ শতাংশ

বগুড়া-৬ সদর আসনে উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। বেলা ১২টা পর্যন্ত আসনের ১৫০টি কেন্দ্রে ১৯ দশমিক ৩৯ শতাংশ ভোট পড়েছে।

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে নির্বাচনের ভোটগ্রহণ শুরু, চলবে বিকেল ৪টা পর্যন্ত

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে নির্বাচনের ভোটগ্রহণ শুরু, চলবে বিকেল ৪টা পর্যন্ত

বগুড়া-৬ সংসদীয় আসনে উপ-নির্বাচন ও শেরপুর-৩ আসনে পুনর্নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।

সংরক্ষিত আসনে রাজপথের ত্যাগী নেত্রীরাই অগ্রাধিকার পাবেন: চিফ হুইপ

সংরক্ষিত আসনে রাজপথের ত্যাগী নেত্রীরাই অগ্রাধিকার পাবেন: চিফ হুইপ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে রাজপথে সক্রিয় এবং ত্যাগী নেত্রীদের অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছেন সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন, ‘যারা রাজনীতিতে দীর্ঘদিনের পরীক্ষিত এবং সংসদে কার্যকর ভূমিকা রাখতে পারবেন, তাদেরই খুঁজে বের করা হবে।’

সংরক্ষিত নারী আসনের তফসিল চূড়ান্ত, ভোট ১২ মে

সংরক্ষিত নারী আসনের তফসিল চূড়ান্ত, ভোট ১২ মে

আগামী ১২ মে ভোটের দিন ধার্য করে ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের তফসিল চূড়ান্ত করেছে ইসি। এতে ৫০ টি আসনের মধ্য বিএনপি নেতৃত্বাধীন জোট সর্বোচ্চ ৩৬টি আসন পেতে যাচ্ছে। একই সঙ্গে এনসিপিসহ জামায়াত জোট পাচ্ছে ১৩টি আসন। স্বতন্ত্র ৬ প্রার্থী জোটে থাকছে টি আসন।

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু হয়েছে: প্রধানমন্ত্রী

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু হয়েছে: প্রধানমন্ত্রী

ভোটের কালি মোছার আগেই নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শনিবার, ১৪ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ধর্মগুরুদের সম্মানি ভাতা প্রদান কর্মসূচি উদ্বোধন করার পর বক্তব্য দেয়ার সময় এ কথা জানান তিনি।

পহেলা বৈশাখ থেকে ফার্মার্স কার্ডের পাইলট প্রজেক্ট শুরু হবে: প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখ থেকে ফার্মার্স কার্ডের পাইলট প্রজেক্ট শুরু হবে: প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখ অর্থাৎ আগামী ১৪ এপ্রিল থেকে ফার্মার্স কার্ডের পাইলট প্রজেক্ট শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শনিবার, ১৪ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ধর্মগুরুদের সম্মানি ভাতা প্রদান কর্মসূচি উদ্বোধন করার পর বক্তব্য দেয়ার সময় এ কথা জানান তিনি।

ব্রাহ্মণবাড়িয়ায় ভোটারের গোপনীয়তা নষ্টের অভিযোগে আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

ব্রাহ্মণবাড়িয়ায় ভোটারের গোপনীয়তা নষ্টের অভিযোগে আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

ভোট গণনা অবস্থায় ভোটারের ‘গোপনীয়তা নষ্ট হয়েছে’- প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থীর করা এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত করা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার, ১২ মার্চ) রাতে নির্বাচন স্থগিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মালেক। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ধর্মের নাম নিয়ে কোনো ফ্যাসিবাদ সহ্য করবো না: ব্রাহ্মণবাড়িয়ায় অর্থ প্রতিমন্ত্রী

ধর্মের নাম নিয়ে কোনো ফ্যাসিবাদ সহ্য করবো না: ব্রাহ্মণবাড়িয়ায় অর্থ প্রতিমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, জাতিবাদী ফ্যাসিবাদ আমরা মোকাবিলা করেছি, আজকে ধর্মের নাম নিয়ে কোনো ফ্যাসিবাদ আমরা সহ্য করবো না। আজ (শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।