ভোক্তা অধিকার
যশোরে ৪৩ হাজার লিটার ভোজ্যতেল জব্দ

যশোরে ৪৩ হাজার লিটার ভোজ্যতেল জব্দ

যশোর শহরতলীর নীলগঞ্জ এলাকায় একটি গোডাউনে অভিযান চালিয়ে ৪৩ হাজার ৪৪ লিটার ভোজ্য তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে মেসার্স নওয়াব আলী গোডাউন মালিক হাসিব ইমামীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পাবনায় বাড়তি দামে ভৈজ্যতেল বিক্রয়ের অভিযোগে জরিমানা

পাবনায় বাড়তি দামে ভৈজ্যতেল বিক্রয়ের অভিযোগে জরিমানা

পাবনায় ভৈজ্যতেল সরকারী নির্ধারিত দামে বিক্রয় না করার অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে ৪৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।

অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি, মানিকগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি, মানিকগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মানিকগঞ্জ সদর উপজেলার বালিরটেক ও কাফাটিয়া বাজারে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল ও পেট্রোল বিক্রির অভিযোগে দুই তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। দুই প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

পটুয়াখালীতে বাজার নিয়ন্ত্রণে র‌্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান

পটুয়াখালীতে বাজার নিয়ন্ত্রণে র‌্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সাধারণ মানুষের স্বস্তির কেনাকাটা ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে পটুয়াখালীতে র‍্যাব-৮ এর নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করছে। আজ (মঙ্গলবার, ১৭ মার্চ) দুপুর ১২টায় পটুয়াখালী সদর মার্কেটে ও বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করা হয়।

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সমন্বিত অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে সমন্বিত অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে নিরাপদ খাদ্য আইন-২০১৩ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিভিন্ন খাদ্য স্থাপনায় সমন্বিত অভিযান পরিচালনা করা হয়। আজ (বুধবার, ১১ মার্চ) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সমন্বিত অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবিদ হোসেন।

সিংগাইরে অতিরিক্ত দামে ডিজেল বিক্রি করায় জরিমানা

সিংগাইরে অতিরিক্ত দামে ডিজেল বিক্রি করায় জরিমানা

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় অতিরিক্ত দামে ডিজেল বিক্রি এবং ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রাজশাহীতে ভোক্তা অধিকারের অভিযান; দুটি শো-রুমকে জরিমানা

রাজশাহীতে ভোক্তা অধিকারের অভিযান; দুটি শো-রুমকে জরিমানা

রাজশাহীর রাণী বাজার এলাকায় শোরুমে মূল্য তালিকায় কাটাকাটি এবং বিদেশি পোশাকের নামে অতিরিক্ত দাম রাখার অভিযোগে দু’টি শোরুমে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ফেনীতে ব্র্যান্ড ‘নকল’ করে সেমাই বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ফেনীতে ব্র্যান্ড ‘নকল’ করে সেমাই বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ফেনীতে খোলা অবস্থায় জিলাপি বিক্রি, নিম্নমানের লবণ দিয়ে ইফতার তৈরি ও নকল সেমাই বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ (মঙ্গলবার, ১০ মার্চ) শহরের ট্রাংক রোড ও বড় বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এ জরিমানা করা হয়। এতে নেতৃত্ব দেন সংস্থাটির ফেনী কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

দেশি পোশাককে বিদেশি বলে বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

দেশি পোশাককে বিদেশি বলে বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

মানিকগঞ্জে দেশে তৈরি পোশাককে বিদেশি পণ্য বলে প্রচার করে ক্রেতাদের কাছে বেশি দামে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মানিকগঞ্জে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, জরিমানা এক লাখ

মানিকগঞ্জে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, জরিমানা এক লাখ

মানিকগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগে দুই ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ (বুধবার, ৪ মার্চ) দুপুরে শহরের বেউথা এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

ভোক্তা অধিকারের অভিযানে বাধা; প্রতিবাদে রাজশাহীতে ক্যাবের মানববন্ধন

ভোক্তা অধিকারের অভিযানে বাধা; প্রতিবাদে রাজশাহীতে ক্যাবের মানববন্ধন

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজারে অভিযানে বাধা প্রদান ও মার্কেট বন্ধ করার হুমকির প্রতিবাদে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

কাপ্তাইয়ে তিন দোকানে ভোক্তা অধিকারের জরিমানা

কাপ্তাইয়ে তিন দোকানে ভোক্তা অধিকারের জরিমানা

রাঙামাটির কাপ্তাইয়ে বিভিন্ন অপরাধে তিন দোকানদারকে সাত হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) দুপুরে কাপ্তাই উপজেলার নতুনবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন রাঙামাটি জেলা ভোক্তা অধিকার এর সহকারী পরিচালক রানা দেবনাথ।