Recent event

কাপ্তাইয়ে তিন দোকানে ভোক্তা অধিকারের জরিমানা

ভোক্তা অধিকারের অভিযান
ভোক্তা অধিকারের অভিযান | ছবি: সংগৃহীত
0

রাঙামাটির কাপ্তাইয়ে বিভিন্ন অপরাধে তিন দোকানদারকে সাত হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) দুপুরে কাপ্তাই উপজেলার নতুনবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন রাঙামাটি জেলা ভোক্তা অধিকার এর সহকারী পরিচালক রানা দেবনাথ।

অভিযানে কাপ্তাই মার্কেটিং অফিসার অভিজিৎ বড়ুয়া প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। এসময় যথাযথ আইনগত নিয়ম মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের।

আরও পড়ুন:

এসময় মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় নতুনবাজার মাংসের দোকানের মালিক মো. আমান উল্লাহকে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় কাপ্তাই ডায়াগনস্টিক সেন্টার এর মালিক মহিম চাকমাকে ৫১ ধারায় তিন হাজার টাকা এবং পোলট্রি দোকানে ফ্রিজ ও ফ্রিজে মুরগির মাংস রাখায় ৪১ ধারায় একজনকে দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ইএ