
দেড় মাসেও বদলায়নি বিকল ট্রান্সফরমার; ভোগান্তিতে কিশোরগঞ্জের হাজারো গ্রাহক
কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল-ডুবাইল মোড় এলাকায় প্রায় দেড় মাস বিকল হয়ে পড়ে আছে একটি বিদ্যুতের ট্রান্সফরমার। বিদ্যুৎ বিভাগের দীর্ঘসূত্রতা ও অব্যবস্থাপনায় হাজারও গ্রাহককে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশের আরেকটি ট্রান্সফরমার থেকে অস্থায়ীভাবে সংযোগ দিয়ে কোনোমতে বিদ্যুৎ সরবরাহ করা হলেও ভোল্টেজ এতটাই কম যে, স্বাভাবিকভাবে চলছে না ঘরোয়া কাজ, ব্যবসা-বাণিজ্য কিংবা শিক্ষার্থীদের পড়াশোনা।

শপিং মল-মার্কেট রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ
বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। একইসঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব আলোকিত বিলবোর্ড বন্ধ এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

অতিরিক্ত বিলের অভিযোগ ‘অপপ্রচার’ বলছে বিদ্যুৎ বিভাগ, কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছে বিদ্যুৎ বিভাগ। একই সঙ্গে এ ধরনের মিথ্যা তথ্য ছড়ালে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দিয়েছে সংস্থাটি।

চাঁদপুর পৌরসভার বিদ্যুৎ বিল বকেয়া ২১ কোটি, ধাপে ধাপে পরিশোধ
চাঁদপুর পৌরসভা বছরের পর বছর বিদ্যুৎ ব্যবহার করে বিল পরিশোধ না করায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিকট বকেয়া পড়েছে প্রায় ২১ কোটি টাকা। দীর্ঘ দিনের বকেয়া নিয়ে বিপাকে বিদ্যুৎ বিভাগ। পৌর কর্তৃপক্ষকে একের পর এক চিঠি দিয়েও লাভ হয়নি। তবে পৌর প্রশাসক বলছেন, চলতি বিদ্যুৎ বিলের পাশাপাশি অতীতে জনপ্রতিনিধিদের করা বকেয়া ধাপে ধাপে পরিশোধ করা হচ্ছে।

১২ ঘণ্টা ধরে জলাবদ্ধ কুমিল্লা সদর হাসপাতাল; বিদ্যুৎহীনতায় দুর্ভোগে রোগী-স্বজনরা
কুমিল্লা সদর জেনারেল হাসপাতালের মেডিসিন, সার্জারি ও শিশু ওয়ার্ডসহ পুরো হাসপাতালে টানা ১২ ঘণ্টারও বেশি সময় ধরে নেই বিদ্যুৎ। আজ (সোমবার, ১৩ জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত অন্ধকার, গরম আর জলাবদ্ধতার মধ্যে চরম দুর্ভোগে ছিলেন ভর্তি রোগীরা ও তাদের স্বজনরা।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিশেষ কন্ট্রোল রুম চালু
দেশের চলমান বন্যা পরিস্থিতিতে গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে বিদ্যুৎ বিভাগ। আজ (সোমবার, ১৩ জুলাই) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে কীভাবে এবং কোথায় অভিযোগ জানাবেন?
গ্রাহকদের স্বস্তি দিতে এবং পকেট কাটা বন্ধ করতে চলতি জুন মাসে অস্বাভাবিক ও অতিরিক্ত বিদ্যুৎ বিল (Excessive electricity bill in June) আদায়ের অভিযোগ কঠোরভাবে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। দেশের বিভিন্ন বিদ্যুৎ বিতরণ সংস্থা এবং কোম্পানিগুলোকে এই অভিযোগগুলো দ্রুত পর্যবেক্ষণপূর্বক প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা
বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম আরও জোরদার করতে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে সব ধরনের বিলবোর্ডের আলোকসজ্জাও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে বলা হয়েছে।

ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে: বিদ্যুৎ বিভাগ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় ২৪ ঘণ্টা নজরদারির পাশাপাশি জরুরি মেরামতে বিশেষ টিম প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

কুমিল্লায় বিদ্যুৎ বিল বাকি প্রায় দেড়শো কোটি টাকা; বড় অংশই জনসেবামূলক প্রতিষ্ঠানের
লোডশেডিংয়ে অতিষ্ঠ সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে সেচকাজও। এরমধ্যেই কুমিল্লা অঞ্চলের ছয় জেলায় বিদ্যুৎ বিভাগের কাছে জমেছে প্রায় দেড়শো কোটি টাকার বকেয়া বিল। যার বড় অংশই সরকারি ও জনসেবামূলক প্রতিষ্ঠানের।

বিদ্যুৎ ঘাটতি না থাকায় মঙ্গলবার দেশে লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ
বিদ্যুৎ ঘাটতি না থাকায় গতকাল (মঙ্গলবার, ২৮ এপ্রিল) দেশের কোথাও লোডশেডিং হয়নি। আজ (বুধবার, ২৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ।

৪৫ লাখ টাকার বকেয়া: সুনামগঞ্জ জেলা হাসপাতালে বিদ্যুৎ বিচ্ছিন্নের নোটিশ
সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে প্রায় ৪৫ লাখ ৬২ হাজার ২৭২ টাকা বকেয়া বিদ্যুৎ বিলের জন্য সংযোগ বিচ্ছিন্নের নোটিশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। আজ (রোববার, ৭ ডিসেম্বর) দুপুরে এমন তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাসেল আহমদ।