বাঙালি
মালয়েশিয়ায় প্রবাসীদের আয়োজনে বর্ণাঢ্য নববর্ষ উদযাপন

মালয়েশিয়ায় প্রবাসীদের আয়োজনে বর্ণাঢ্য নববর্ষ উদযাপন

বাঙালি পোশাক, লোকজ সংস্কৃতি আর গ্রাম- বাংলার ঐতিহ্যবাহী খাবার- নতুন বর্ষকে বরণ করতে কোনো কমতি রাখেনি মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা। শোভাযাত্রা, দেশাত্মবোধক গান, নৃত্য কবিতার মধ্য দিয়ে চিরায়ত বাঙ্গালি সংস্কৃতি মালয়েশিয়ার মাটিতে তুলে ধরেন প্রবাসীরা।

সুরের মূর্ছনায় উৎসবমুখর বর্ষবরণ; নগর-গ্রামে বর্ণিল বৈশাখি শোভাযাত্রা

সুরের মূর্ছনায় উৎসবমুখর বর্ষবরণ; নগর-গ্রামে বর্ণিল বৈশাখি শোভাযাত্রা

সুরের মূর্ছনায় বৈশাখের প্রভাতে বর্ষবরণ। মুগ্ধতা ছড়িয়ে শুরু হলো বাংলা বর্ষের আরও একটি নতুন বছর। প্ল্যাকার্ড ফেস্টুনসহ শোভাযাত্রায় নানা বয়সের মানুষ। লাঠি খেলাসহ বাঙালির ঐতিহ্য স্মরণে আবহমান গ্রামবাংলার নানা দৃশ্যের চিত্রায়ন। সব মিলিয়ে উৎসবমুখর শহর গ্রামাঞ্চলের প্রতিটি জনপদ। কণ্ঠে কণ্ঠে নতুন বছরের শুভকামনা।

উৎসবের আমেজে রাজধানী; ভিড়ে জমজমাট বৈশাখের বাজার

উৎসবের আমেজে রাজধানী; ভিড়ে জমজমাট বৈশাখের বাজার

রঙে রঙে, সাজে আর উৎসবের উচ্ছ্বাসে বরণ করতে প্রস্তুত বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। নতুন বছরকে ঘিরে রাজধানীর মার্কেটগুলোতে এখন উপচে পড়া ভিড়—কেউ কিনছেন বাহারি পোশাক, কেউ ঘর সাজানোর উপকরণ, আবার কেউ ব্যস্ত উৎসবের খাবারের আয়োজন নিয়ে। তবে আনন্দের এ প্রস্তুতির মাঝেই দামের ঊর্ধ্বগতিতে কিছুটা অস্বস্তিতে পড়েছেন ক্রেতারা।

মেহমানদারিতে ঝটপট সুস্বাদু ও পুষ্টিকর মটর পোলাও: জেনে নিন  সহজ রেসিপি

মেহমানদারিতে ঝটপট সুস্বাদু ও পুষ্টিকর মটর পোলাও: জেনে নিন সহজ রেসিপি

বাঙালির যেকোনো উৎসবে বা পারিবারিক আয়োজনে পোলাও একটি অবিচ্ছেদ্য অংশ। তবে সাধারণ পোলাওয়ের স্বাদে কিছুটা ভিন্নতা আনতে মটরশুঁটির জুড়ি নেই। ব্যস্ত জীবনে কম সময়ে সুস্বাদু এবং ঘরোয়া পুষ্টিকর খাবার (Nutritious Homemade Food) যারা খুঁজছেন, তাদের জন্য মটর পোলাও (Matar Pulao) হতে পারে সেরা পছন্দ। হালকা মশলার সুগন্ধ আর মটরশুঁটির মিষ্টি স্বাদে এই পদটি যেমন মুখরোচক, তেমনি এটি তৈরি করাও বেশ সহজ।

বৃষ্টির দিনে তৃপ্তির স্বাদ: জিভে জল আনা ৫টি সেরা খিচুড়ি রেসিপি

বৃষ্টির দিনে তৃপ্তির স্বাদ: জিভে জল আনা ৫টি সেরা খিচুড়ি রেসিপি

আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হতে পারে। আর এই বৃষ্টির দিনে বাঙালির রান্নাঘরে খিচুড়ি হবে না, তা কি হয়? সাধারণ চাল-ডাল আর হাতের কাছের মসলা দিয়ে কীভাবে তৈরি করবেন রেস্তোরাঁ স্বাদের খিচুড়ি, জেনে নিন তার পূর্ণাঙ্গ রেসিপি।

দুর্গাপূজা ঘিরে কানাডায়  জমে উঠেছে শেষ মুহূর্তের কেনাকাটা

দুর্গাপূজা ঘিরে কানাডায় জমে উঠেছে শেষ মুহূর্তের কেনাকাটা

দেশের মতো কানাডায়ও জমে উঠেছে দুর্গাপূজার শেষ মুহূর্তের কেনাকাটা। বাঙালি পাড়াগুলোতে এখন উৎসবমুখর পরিবেশ। শাড়ি-পাঞ্জাবি-কোটি থেকে শুরু করে সব ধরনের দেশিয় কাপড় মিলছে দোকানগুলোতে। তবে দামটা গেলবারের তুলনায় খানিকটা বেশি।

অটোয়াতেও জমজমাট বাংলাদেশি কমিউনিটি; ব্যবসায় সফলতা পাচ্ছেন প্রবাসীরা

অটোয়াতেও জমজমাট বাংলাদেশি কমিউনিটি; ব্যবসায় সফলতা পাচ্ছেন প্রবাসীরা

কানাডার টরন্টোর মতো রাজধানী অটোয়াতেও গড়ে উঠেছে বেশ বড় বাংলাদেশি কমিউনিটি। বিভিন্ন কাজে সরকারি দপ্তর এবং হাইকমিশনে আসা যাওয়ায় অভিবাসী বাংলাদেশির আনাগোনা বেড়েছে। তাই বাঙালি খাবারের কথা মাথায় রেখে গড়ে উঠেছে দেশিয় প্রতিষ্ঠানও। ব্যবসার ইতিবাচক পরিবেশ থাকায় বিনিয়োগ করে সহজেই সফল হওয়া সম্ভব বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

নতুন আঙ্গিকে হলো বলী খেলার আয়োজন; মানুষের ঢল

নতুন আঙ্গিকে হলো বলী খেলার আয়োজন; মানুষের ঢল

১২ বৈশাখ মানেই চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি মাঠে আবদুল জব্বারের বলী খেলা। এবার দেশিয় এই কুস্তি খেলার ১১৬তম আসরে অংশ নেয় ৮০ জন বলী। এবারের আসরে টানা দ্বিতীয়বার বিজয়ী হন কুমিল্লার বাঘা শরীফ। এদিকে বলী খেলা ঘিরে লালদীঘি মাঠের আশপাশের তিন কিলোমিটার এলাকায় বসেছে তিনদিনের বৈশাখী মেলা।

মিশিগানে স্থায়ী দূতাবাসের দাবি প্রবাসী বাংলাদেশিদের

মিশিগানে স্থায়ী দূতাবাসের দাবি প্রবাসী বাংলাদেশিদের

যুক্তরাষ্ট্রের অন্যতম বাংলাদেশি অধ্যুষিত অঙ্গরাজ্য হওয়া সত্ত্বেও মিশিগানে নেই কোনো কনস্যুলেট (দূতাবাস)। তাই দীর্ঘদিন ধরে স্থায়ী কনস্যুলেটের দাবি জানিয়ে আসছেন লাখো প্রবাসী বাংলাদেশি। বিভিন্ন সময় আশ্বাস মিললেও, মিশিগানে কনস্যুলেট অফিসের কার্যক্রম শুরুর বিষয়টি এখনও আলোর মুখ দেখেনি।

ফরিদপুরে নববর্ষ ১৪৩২ বরণে নানা আয়োজন

ফরিদপুরে নববর্ষ ১৪৩২ বরণে নানা আয়োজন

ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বাংলা নববর্ষ বরণ করে নেয়া হয়েছে। এজন্য আজ (সোমবার, ১৪ এপ্রিল) সকাল ‌৮ টায় ফরিদপুরের জেলা প্রশাসক ‌কামরুল হাসান মোল্লার নেতৃত্বে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় হতে বর্ষবরণ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি ‌ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ‌অম্বিকা ময়দানে এসে শেষ হয়।

নতুন আঙ্গিকে সবার অংশগ্রহণে দু’দিনের নববর্ষের আয়োজন

নতুন আঙ্গিকে সবার অংশগ্রহণে দু’দিনের নববর্ষের আয়োজন

এবার বাংলা নববর্ষের শোভাযাত্রার মাধ্যমে দেশের ঐতিহ্য ও সংস্কৃতিতে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসতে চায় অন্তর্বর্তী সরকার। দুই দিনব্যাপী আয়োজনে থাকবে বিশ্বশান্তির বার্তা। পহেলা বৈশাখের শোভাযাত্রায় এবার প্রথমবারের মতো বিভিন্ন ব্যান্ড দল ও ইসলামিক সাংস্কৃতিক সংগঠনগুলোও অংশ নেবে। সংস্কৃতি উপদেষ্টা জানান, সব জাতিগোষ্ঠীর অংশগ্রহণে অসাম্প্রদায়িক পরিবেশে দেশ মাতবে বাংলা বর্ষবরণের আয়োজনে।

নিউইয়র্কে বেড়েছে বাঙালি সংস্কৃতি ও ভাষা চর্চা

নিউইয়র্কে বেড়েছে বাঙালি সংস্কৃতি ও ভাষা চর্চা

বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ বাদে বিশ্বের যে কয়েকটি শহরে বাঙালি ঐতিহ্যের চর্চা বেশি হয় তার মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। দেশিয় জামা-কাপড় থেকে শুরু করে, খাবার-পান-জর্দা, সবই মেলে দেশটির বাণিজ্যিক রাজধানী খ্যাত এই শহরে। প্রায় ১৩ হাজার কিলোমিটার দূরে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে পুরোদমে চলে বাংলা ভাষার চর্চাও।