
ডিএনসিসির নিহত কর্মী শেফালী বেগমের পরিবারের পাশে সরকার
রাজধানীর মধ্য বাড্ডায় কর্মরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় নিহত ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী শেফালী বেগমের পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, ফিটনেসবিহীন যানবাহন এবং অদক্ষ বা লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে বিআরটিএ’র সঙ্গে সমন্বয় করে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা সিটি করপোরেশনের দায়িত্ব নয়: ডিএনসিসি প্রশাসক
হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা সিটি করপোরেশনের দায়িত্ব নয় বলে উল্লেখ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেন, ‘এজন্য আলাদা ব্যবস্থাপনা রয়েছে, যা অনুসরণ করা হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব।’

সিটি করপোরেশনের একার পক্ষে সব সমস্যা সমাধান সম্ভব নয়: মির্জা ফখরুল
সিটি করপোরেশনের একার পক্ষে সব সমস্যা সমাধান সম্ভব নয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (বুধবার, ১৫ জুলাই) সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সেমিনারে এ কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী।

ল্যান্ডফিল রেখে শেরপুরে নদীপাড়ে ফেলা হচ্ছে পৌর বর্জ্য
শেরপুরে প্রায় সাড়ে ৯ কোটি টাকায় নির্মিত আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল থাকার পরও পৌরশহরের সব ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে মৃগী নদীর পাড়ে। এতে নদী দূষণের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন ওই এলাকার হাজারও মানুষ।

নাগরিক সেবায় ‘ক্লিন কেয়ার’ অ্যাপ চালুর উদ্যোগ ডিএসসিসির
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ সমস্যা বা অভিযোগ জানাতে এখন থেকে নগরবাসীকে আর যেতে হবে না সিটি করপোরেশনে। প্রযুক্তির এ যুগে নাগরিকদের সুবিধা নিশ্চিত করতে শুরু হলো ক্লিন কেয়ার অ্যাপ।

বর্জ্য ব্যবস্থাপনায় চরম সংকট; দুর্গন্ধ আর স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
দেড়শ বছরেরও বেশি পুরনো ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার চরম দুরাবস্থায় ভোগান্তি বাড়ছে জনসাধারণের। প্রতিদিনের সকল বর্জ্য অপসারণ করতে পারছে না পৌরর্কতৃপক্ষ। এছাড়া সাধারণ বর্জ্যের সঙ্গেই ডাম্পিং হচ্ছে মেডিকেল বর্জ্য, যা স্বাস্থ্যঝুঁকিতে ফেলেছে স্থানীয়দের। আর নানা সংকটে আলোর মুখ দেখেনি বর্জ্য থেকে জৈব সার ও ডিজেল উৎপাদন প্রকল্প।

পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় ডাম্প ইয়ার্ড নির্মাণে খাসজমি বরাদ্দের নির্দেশ
দেশের ৩৩০টি পৌরসভার মধ্যে যেগুলোতে এখনও ডাম্পিং স্টেশন নেই, সেগুলোর বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে ডাম্প ইয়ার্ড নির্মাণের জন্য প্রয়োজনীয় খাসজমি বরাদ্দ দিতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

যশোর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনাকে মডেল হিসেবে গড়ে তোলার নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
আমরা যশোর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনাকে একটি মডেল হিসেবে গড়ে তুলতে চাই, যা পরবর্তীতে দেশের অন্যান্য পৌরসভায়ও অনুসরণ করা যাবে। অতীতে কী কী সমস্যা ছিল তা সঠিকভাবে চিহ্নিত করে দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান বের করার নির্দেশ দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

ডিএসসিসির লাইটিং-বর্জ্য ব্যবস্থাপনায় কোনো গাফিলতি মেনে নেয়া হবে না: প্রশাসক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) লাইটিং এবং বর্জ্য ব্যবস্থাপনায় কোনো গাফিলতি মেনে নেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের প্রশাসক আবদুস সালাম।

কুমিল্লায় টেকসই বর্জ্য ব্যবস্থাপনা ও সচেতনতা বাড়াতে সিটি করপোরেশনের বিশেষ কর্মসূচি
কুমিল্লা সিটি করপোরেশন এবং আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্টের যৌথ উদ্যোগে শহরের টেকসই বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষে কমিউনিটি মিটিং ফর রেইজিং পাবলিক অ্যাওয়ারনেস শীর্ষক এক বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে একটি র্যালি কুমিল্লা সিটি করপোরেশন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।

বর্জ্য থেকে জৈব সার তৈরি করছে নিউ ইয়র্ক সিটি, বাড়ছে সবুজায়ন ও মাটির উর্বরতা
নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে বর্জ্য সংগ্রহ করে, সেগুলোকে জৈব সারে রূপান্তর করছে যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ। যা নগরীর মাটির উর্বরতা বাড়ানোর পাশাপাশি, ভূমিকা রাখছে সবুজায়নেও। সেই সঙ্গে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করতেও ইতিবাচক ভূমিকা রাখছে এ উদ্যোগ।

ধারণক্ষমতা শেষ হলেও ব্যবহার হচ্ছে আমিনবাজার ল্যান্ডফিল, হুমকির মুখে পরিবেশ
২০১৭ সালেই শেষ হয়েছে আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের ধারণক্ষমতা। কিন্তু ৮ বছর পার হলেও এখনো সেখানে বর্জ্য ফেলছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এ ল্যান্ডফিলে বর্জ্যের উচ্চতা ৩০ ফুট পর্যন্ত থাকার কথা থাকলেও এখন সেখানে বর্জ্য ফেলা হচ্ছে ৯০ ফুট উচ্চতায়। এতে একদিকে যেমন বর্জ্যের গাড়িচালকরা দুর্ঘটনার শিকার হচ্ছেন, অন্যদিকে অতিরিক্ত বর্জ্যে হুমকির মুখে চারপাশের পরিবেশ।