
প্রধানমন্ত্রীর অসন্তোষ প্রকাশের পর হাতিরঝিল লেক পরিষ্কার করছে রাজউক
রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য এবং আগের জমে থাকা ময়লা-আবর্জনা সরেজমিনে পরিদর্শন করে অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর আজ (শনিবার, ৩০ মে) সকাল থেকে হাতিরঝিলের দৃষ্টিনন্দন লেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

বর্জ্য অপসারণে অবহেলা; প্রধানমন্ত্রীর নির্দেশে সাময়িক বরখাস্ত দুই কর্মকর্তা
কোরবানির পশুর বর্জ্য ও পূর্বের জমে থাকা ময়লা অপসারণে দায়িত্ব অবহেলার কারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই কর্মকর্তাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে কোরবানির পশুবর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শুক্রবার, ২৯ মে) বিকেলে তিনি নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করেন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।

ঈদের দ্বিতীয় দিনে ডিএসসিসির ১১,৭৭৬ টন বর্জ্য অপসারণ লক্ষ্যমাত্রা
বর্জ্য অপসারণ কার্যক্রমকে গতিশীল ও পরিবেশবান্ধব রাখতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিস্তারিত কর্মপরিকল্পনার অংশ হিসেবে ঈদের দ্বিতীয় দিনে ১১ হাজার ৭৭৬ টন বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কোরবানির বর্জ্য যথাস্থানে ফেলার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর বর্জ্য যথাযথ স্থানে ফেলে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সবাইকে সচেতন হতে হবে। যত্রতত্র বর্জ্য ফেলে পরিবেশ দূষণ কিংবা দুর্গন্ধ সৃষ্টি না করতে তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানান।

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় ১ লাখ ৪০ হাজার পচনশীল ব্যাগ দিচ্ছে ডিএসসিসি
আসন্ন ঈদুল আজহায় কোরবানির বর্জ্য দ্রুত ও সুশৃঙ্খলভাবে অপসারণে নাগরিকদের ১ লাখ ৪০ হাজার পচনশীল ব্যাগ দিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

ফুরিয়েছে রাজধানীর দুই ল্যান্ডফিল্ডের বর্জ্য ধারণক্ষমতা, হুমকিতে প্রাণ-প্রকৃতি
২০১৭ সালেই শেষ হয়েছে আমিনবাজার ল্যান্ডফিলের ধারণক্ষমতা। তবুও ৯ বছর পেরিয়ে সেখানে থামেনি বর্জ্য ফেলা। আর রাজধানীর অন্য প্রান্তে মাতুয়াইল ল্যান্ডফিল্ডে পুড়ছে প্লাস্টিক, পলিথিনসহ নানা বর্জ্য। বিষাক্ত কালো ধোঁয়া আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ায় বিপর্যস্ত জনজীবন। ল্যান্ডফিল্ডের অতিরিক্ত চাপ আর বিষাক্ত ধোঁয়ার দাপটে একদিকে নাজুক বায়ুমান, অন্যদিকে হুমকির মুখে প্রাণ-প্রকৃতি ও জনস্বাস্থ্য।

রাজশাহীতে অতিরিক্ত বর্জ্যের চাপ, অব্যবস্থাপনায় বাড়ছে পরিবেশ ঝুঁকি
রাজশাহীতে দ্রুত নগরায়ন ও বাণিজ্যিক কার্যক্রমের প্রসারে প্রতিনিয়ত বাড়ছে জনবসতি। ফলে বসতবাড়ি কিংবা প্রতিষ্ঠানে বাড়ছে বর্জ্য। মাত্রাতিরিক্ত এ বর্জ্য অপসারণে হিমশিম খেতে হচ্ছে নগরীর পরিচ্ছন্নকর্মীদের। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে বাড়ছে পরিবেশ ঝুঁকি। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও বর্জ্যকে পুনরায় ব্যবহার উপযোগী করতে পারলে এ বর্জ্য সম্পদে পরিণত করা সম্ভব। আর এজন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ।

ইংল্যান্ডের ছোট গ্রাম অক্সফোর্ডশায়ারে গড়ে উঠেছে অবৈধ বর্জ্যের পাহাড়
ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের একটি ছোট গ্রাম রূপ নিয়েছে ময়লার ভাগাড়ে। স্তূপ জমতে জমতে পরিণত হয়েছে অবৈধ বর্জ্য পাহাড়ে।

তফসিল ঘোষণার আগে আইনসম্মত কাজই করবে অন্তর্বর্তী সরকার: উপদেষ্টা ফরিদা
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, প্রধান উপদেষ্টার কথা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘নির্বাচনি তফসিল ঘোষণার ব্যাপারটি নির্বাচন কমিশনের। নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত এই সরকারের আইনিভাবে যে যে কাজগুলো করার কথা; আমরা তা করে যাব এবং ক্যাবিনেট মিটিংয়েই সেই সিদ্ধান্তগুলো হবে।’

বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনে চট্টগ্রামে শুরু নতুন এক অধ্যায়!
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) বর্জ্য ব্যবস্থাপনাকে সম্পদে রূপান্তরের লক্ষ্যে নতুন এক মাইলফলক অর্জন করেছে। আজ (বুধবার, ১৫ অক্টোবর) দুপুরে হালিশহর আনন্দ বাজার ল্যান্ডফিল্ডে গ্যাস কূপের টেস্ট বোরিং উদ্বোধন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

চট্টগ্রামে খোলা ডাস্টবিনে নগরবাসীর দুর্ভোগ
চট্টগ্রাম নগরীর প্রধান সড়ক ও ব্যস্ততম মোড়ের পাশে খোলা ডাস্টবিন থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, নগরীর এক হাজার ডাস্টবিনের প্রায় ৬০ শতাংশই খোলা অবস্থায় রয়েছে। পরিচ্ছন্নকর্মীরা দিনে দুপুরে এসব ডাস্টবিন পরিষ্কার করায় দুর্গন্ধ ও ভোগান্তি আরও বাড়ছে নগরবাসীর। অথচ গত তিন মেয়র নগরীকে ক্লিন অ্যান্ড গ্রিন করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং বর্জ্যকে শক্তিতে রূপান্তরের স্বপ্ন দেখিয়েছেন— কিন্তু তা বাস্তবে রূপ পায়নি।