
সমুদ্রসীমায় জ্বালানিবাহী জাহাজগুলোর নিরাপত্তা জোরদার করলো নৌবাহিনী
দেশের সমুদ্রসীমায় অবস্থানরত জ্বালানিবাহী জাহাজগুলোর নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ নৌবাহিনী। আজ (বৃহস্পতিবার, ১২ মার্চ) নৌবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

চট্টগ্রাম বন্দরে ভিড়ছে জ্বালানিবাহী জাহাজ, সংকটের আশঙ্কা নেই: বন্দর কর্তৃপক্ষ
কাতার থেকে এলএনজির চতুর্থ চালান নিয়ে একটি জাহাজ আজ চট্টগ্রাম বন্দরে ভিড়ছে। একই দিনে মালয়েশিয়া থেকে এলপিজিবাহী আরেকটি জাহাজও বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এছাড়া আগামী ১২ ও ১৪ মার্চ এলএনজি ও ডিজেল নিয়ে আরও দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসবে।

লাইটারেজ জাহাজে ডিজেলের সংকট; পণ্য খালাস ব্যাহত হওয়ার শঙ্কা
ডিজেল সংকটে বহির্নোঙরে পণ্য খালাস কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ডিপোগুলো থেকে চাহিদা অনুযায়ী ডিজেল না দেয়ায় এ সংকট। বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেল থেকে লাইটারেজ জাহাজ বরাদ্দ দেয়া হলেও প্রয়োজনীয় তেলের অভাবে অনেক জাহাজ বহির্নোঙরে যেতে পারছে না। সংশ্লিষ্টরা বলছেন, দুই-একদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে বহির্নোঙর মাদার ভেসেল থেকে পণ্য খালাস পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে।

আরব আমিরাতে আটকা ‘এমভি বাংলার জয়যাত্রার’ অদূরে বিস্ফোরণ, অক্ষত নাবিকরা
ইরান–ইসরাইল-যুক্তরাষ্ট্রের ত্রিমুখী যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জেবেল আলী বন্দরে আটকা পড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। জাহাজটির অদূরে শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ইরানের ড্রোন বিস্ফোরণ হলেও সৌভাগ্যক্রমে এটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। জাহাজের ৩১ জন নাবিকদের সবাই নিরাপদ আছেন বলে জানান বিএসসি কতৃর্পক্ষ।

নিউমুরিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেয়ায় বন্দর শ্রমিকদের কর্মবিরতি
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেয়ায় কর্মবিরতি পালন করেছে শ্রমিক-কর্মচারীরা। এতে স্থবির হয়ে পড়ে আমদানি-রপ্তানি কার্যক্রম। কর্মবিরতি শেষ হলেও দিনভর বড় ধরনের অচলাবস্থা তৈরি হয় বন্দরে।

পানগাঁও টার্মিনালের দায়িত্ব নিচ্ছে মেডলগ; লাভের আশা বন্দরের, শঙ্কা ব্যবহারকারীদের
জানুয়ারির প্রথম সপ্তাহেই কেরানীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনার ভার নিচ্ছে বিদেশি অপারেটর সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান মেডলগ। বন্দর কর্তৃপক্ষের প্রত্যাশা নতুন ব্যবস্থাপনায় পুরোদমে চালু হবে এই টার্মিনাল, ফিরবে লাভের ধারায়। যদিও বন্দর ব্যবহারকারীরা বলছেন, কাস্টমসের হয়রানি, জাহাজ ভাড়া ও ব্যয় কমানো না গেলে বিদেশি অপারেটর আসলেও লাভ হবে না।

৫৪ বছরের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ মুনাফা অর্জন বিএসসির: নৌ উপদেষ্টা
আগামী ছয় মাসের মধ্য শিপিং করপোরেশনের বহরে আরও ৩টি নতুন জাহাজ যুক্ত হচ্ছে। এদিকে গেল অর্থবছরে প্রতিষ্ঠার ৫৪ বছরে সবোর্চ্চ ৩০৬ কোটি টাকা নিট মুনাফা করেছে প্রতিষ্ঠানটি। আগের বছরের ধারাবাহিকতায় এ বছরেও শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়া হয়েছে। গতকাল (সোমবার, ২২ ডিসেম্বর) বিএসসির ৪৮তম বার্ষিক সাধারণ সভায় নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এ তথ্য জানান।

এক সপ্তাহে ইউক্রেনের আরও ৮ শহর দখলে নিলো রাশিয়া
গেলো এক সপ্তাহে ইউক্রেনের আরও ৮টি শহর দখল করেছে রাশিয়া। ইউক্রেনে বন্দরে আক্রমণের সময়, তুরস্কের মালিকানাধীন ৩টি জাহাজেও হামলা চালিয়েছে রুশ বাহিনী।

বিদেশি হাতে বন্দর পরিচালনা: নতুন সম্ভাবনা নাকি জাতীয় নিরাপত্তার ঝুঁকি?
বাংলাদেশের গুরুত্বপূর্ণ বন্দরগুলোর কনটেইনার টার্মিনালের দায়িত্ব বিদেশি কোম্পানির হাতে তুলে দেয়ার সিদ্ধান্তে পক্ষে-বিপক্ষে চলছে আলোচনা-সমালোচনা। সরকারের এ সিদ্ধান্ত যেমন বন্দরের দক্ষতা বৃদ্ধি ও আধুনিকায়নের সম্ভাবনা তৈরি করেছে, তেমনি অন্যদিকে স্বচ্ছতার অভাব ও জাতীয় নিরাপত্তার ঝুঁকির গভীর উদ্বেগও সৃষ্টি করেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

চট্টগ্রাম বন্দরের স্থাপনা বিদেশি অপারেটরদের হাতে দেয়ার প্রতিবাদে গণঅনশন
চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল ও লালদিয়ার চর বিদেশি অপারেটরকে দেয়ার চেষ্টার প্রতিবাদে চট্টগ্রামে গণঅনশন কর্মসূচি পালন করেছে শ্রমিক কর্মচারীরা। এতে যোগ দেন বিভিন্ন শ্রমিক দলের কেন্দ্রীয় নেতারাও। বক্তারা বলেন, সরকারের দায়িত্ব জনগণের সম্পদ রক্ষা করা, বিদেশিদের হাতে দেয়া নয়। এছাড়া গত একমাস ধরে বন্দরের ফি বাড়ানোর প্রতিবাদসহ নানা কর্মসূচি পালন করছে ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠন।

চট্টগ্রাম বন্দরের এনসিটি নিয়ে শ্রমিকদের বিক্ষোভ
চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল ও লালদিয়ার চর বিদেশি অপারেটর নিয়োগের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সামাবেশ করেছে শ্রমিক কর্মচারীরা। আজ (রোববার,১৪ সেপ্টেম্বর) সকালে ‘শ্রমিক কর্মচারী ঐক্যপরিষদ’ নামে একটি সংগঠনরে ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ পালন করা হয়।

দুইদিন বন্ধের পর হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু
সাপ্তাহিক ছুটি ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে টানা দুইদিন বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম। সেই সঙ্গে শুরু হয়েছে বন্দরে পণ্য খালাসসহ সব কার্যক্রম।