
১২ মিনিটের আতঙ্ক: যেভাবে পাইলট-যাত্রীদের চেষ্টায় রক্ষা পেলো ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ
ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজ আকাশে থাকা অবস্থায় ভয়াবহ পরিস্থিতির মুখে পড়ে। সহকারী পাইলট উড়োজাহাজটির ভারতীয় ক্যাপ্টেন স্মিথ মছারকে ছুরিকাঘাত করেন। এরপর উড়োজাহাজটি মাত্র দুই মিনিটে প্রায় ১৭ হাজার ফুট নিচে নেমে যায়।

ফ্লাইদুবাইয়ের ঘটনায় ইরানের সংশ্লিষ্টতা পেলে ‘কঠোর আঘাত’ করা হবে—ট্রাম্প
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে সহ-পাইলটের হামলার পেছনে তেহরানের সংশ্লিষ্টতা পাওয়া গেলে ইরানকে ‘কঠোর আঘাত’ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উড়োজাহাজটিতে থাকা ১৮০ জনের বেশি আরোহীকে হত্যার চেষ্টার পেছনে কোনো সন্ত্রাসী উদ্দেশ্য বা বিদেশি সংশ্লিষ্টতা ছিল কি না, তা নিয়ে তদন্ত চলার মধ্যেই গত বৃহস্পতিবার হোয়াইট হাউসে এই হুঁশিয়ারি দেন তিনি। আশারক আল-আওসাতের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফ্লাইদুবাই বিমানে হামলা: ওমানি সহ-পাইলটকে আমিরাতের কাছে হস্তান্তর সৌদির; তদন্তে যুক্ত হচ্ছে ইসরাইল
ফ্লাইদুবাইয়ের বিমানে ওমানি সহ-পাইলটের হামলার পেছনে কোনো সন্ত্রাসী পরিকল্পনা বা বৈদেশি ইন্ধন ছিল কি না, তা খতিয়ে দেখতে অভিযুক্ত সহ-পাইলটকে জিজ্ঞাসাবাদের সুযোগ পেতে যাচ্ছে ইসরাইল। আটক ওমানি সহ-পাইলটকে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতের জিম্মায় হস্তান্তর করায় ইসরাইলি গোয়েন্দাদের জন্য এই তদন্তের পথ সহজ হলো। ইন্ডিয়াটুডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফ্লাইদুবাই বিমানে হামলা ইসরাইল ও আমিরাতের সাজানো নাটক, দাবি ইরানি সংবাদমাধ্যমের
ইসরাইলগামী ফ্লাইদুবাই বিমানে ককপিটের ভেতরে সংঘাত ও রক্তারক্তির ঘটনাকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের যৌথ ‘ফলস ফ্ল্যাগ’ বা সাজানো নাটক হিসেবে আখ্যা দিয়েছে ইরান। রাজনৈতিক সুবিধা অর্জন ও ইরানের ওপর দায় চাপাতে এ নাটক সাজানো হয়েছে বলে দাবি করেছে তেহরান। ইন্ডিয়াটুডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফ্লাইদুবাই ফ্লাইটে হামলা; পাইলট সহিংস হলে বিমান কতটা নিরাপদ
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে বুধবার সকালে ক্যাপ্টেনকে ছুরিকাঘাত করেন কো-পাইলট। ১৭০ জনের বেশি আরোহী নিয়ে বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। জর্ডানের আকাশসীমায় পৌঁছানোর পর বিমানটি এক মিনিটের মধ্যে অর্ধেক উচ্চতায় নেমে আসে। এ সময় আহত ক্যাপ্টেন ককপিটের দরজা খুলতে সক্ষম হন এবং যাত্রী ও ক্রুরা মিলে হামলাকারীকে পরাস্ত করেন। হামলাকারী বিমানের নিয়ন্ত্রণ ব্যবস্থা নষ্ট করার চেষ্টা করছিলেন। আল জাজিরার বিশ্লেষণী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফ্লাইদুবাইয়ের ঘটনায় ইরানের সম্পৃক্ততা নিয়ে বলার সময় আসেনি, জানালেন নেতানিয়াহু
দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের ফ্লাইটে হামলার ঘটনায় ইরানের কোনো সম্পৃক্ততা আছে কি না, তা বলার সময় এখনো আসেনি বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফ্লাইদুবাই ফ্লাইটে হামলা: পাইলটসহ যে চার যাত্রীর বীরত্বে রক্ষা পেলো ১৭৪ প্রাণ
দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের ফ্লাইটে ভয়াবহ এক হামলা রুখে দিয়েছেন ভারতীয় পাইলট স্মিথ মছার ও চার ইসরাইলি যাত্রী। ওমানি কো-পাইলট বিমানটিকে বিধ্বস্ত করার চেষ্টা করলে, তারা নিজেদের জীবনের তোয়াক্কা না করে তাকে প্রতিহত করেন। তাদের এই বীরত্বের কারণে ১৭৪ জন যাত্রী ও ক্রু নিরাপদে ইসরাইলে অবতরণ করতে সক্ষম হয়েছেন। এই ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু তাদের প্রশংসা করেছেন।

ফ্লাইদুবাই ইস্যুতে সরকারকে দায়িত্বজ্ঞানহীন বললেন বিরোধীদলীয় নেতা ইয়ার ল্যাপিড
ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানের ককপিটে চালকদের সংঘাতের পর সৌদি আরবে জরুরি অবতরণের ঘটনাকে কেন্দ্র করে ইসরাইল সরকার ‘সস্তা রাজনীতি’ করছে বলে অভিযোগ তুলেছেন দেশটির বিরোধীদলীয় নেতা ইয়ার ল্যাপিড। জাতীয় নিরাপত্তার তোয়াক্কা না করে সরকার দলীয় সুবিধার্থে বিষয়টিকে ব্যবহার করছে বলে ক্ষোভ জানান তিনি।

পাইলট, মিস্ত্রি, দন্তচিকিৎসক—কার চেষ্টায় রক্ষা পেলো ইসরাইলগামী উড়োজাহাজটি
ককপিটের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন পাইলট স্মিথ মছার। সেই অবস্থাতেই তিনি ককপিটের দরজা খোলার সুইচ চাপতে সক্ষম হন। এতে যাত্রী ও ক্রুরা ভেতরে ঢুকে হামলাকারীকে আটকাতে পারেন এবং ফ্লাইদুবাইয়ের ফ্লাইটে থাকা ১৭৪ জন যাত্রীর প্রাণ রক্ষা পায়। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘ভেবেছিলাম মারাই যাবো’—ফ্লাইদুবাই ফ্লাইটে যাত্রীদের ভয়ংকর হামলা মোকাবিলার ভেতরের কথা
দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে মাঝ আকাশে এক পাইলটকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। তবে যাত্রী ও ক্রুদের সাহসিকতায় হামলাকারীকে আটকে বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করানো হয়।

মাঝআকাশে পাইলটকে ছুরিকাঘাত; সৌদি আরবে বিমানের জরুরি অবতরণ
সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজে পাইলটদের মধ্যে মারামারি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এর জেরে উড়োজাহাজটিকে গতিপথ পরিবর্তন করে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। উড়োজাহাজে থাকা প্রায় ১৫০ যাত্রীর সবাই নিরাপদে রয়েছেন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ছিনতাই আতঙ্কে মাঝ আকাশে ১৭ হাজার ফুট নিচে নামলো ফ্লাইদুবাই
দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইট ছিনতাই আতঙ্কে জরুরি সতর্কবার্তা পাঠানো হয়। মাত্র ২ মিনিটের ব্যবধানে বিমানটি মাঝ আকাশ থেকে ১৭ হাজার ৪০০ ফুট নিচে নেমে যায়।