
ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা
রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

সৌদি-হুথি সংঘাতের প্রভাবে ঢাকায় বাতিল ৩ ফ্লাইট
সৌদি আরব ও হুথিদের পাল্টাপাল্টি হামলার মধ্যে দেশটির কয়েকটি বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটছে। আজ (সোমবার, ১২ অক্টোবর) সকাল থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ টি ফ্লাইট বাতিল হয়েছে।

রিয়াদের পর এবার বন্ধ দাম্মাম বিমানবন্দর
সৌদি আরব ও হুথিদের পাল্টাপাল্টি হামলার মধ্যে দেশটির কয়েকটি বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটছে। রিয়াদের কিং খালিদ বিমানবন্দরের পর এবার বন্ধ রয়েছে দাম্মাম বিমানবন্দরের কার্যক্রম। দাম্মামে অবতরণ করতে না পেরে ঢাকাগামী একটি ফ্লাইট অবতরণ করেছে কাতারের দোহায়। তবে জেদ্দা থেকে ঢাকায় এবং ঢাকা থেকে মদিনায় ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।

জেট ফুয়েলের দাম লিটারে বাড়লো ১৭ টাকা
দেশে জেট ফুয়েলের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত মূল্যে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটারের (শুল্ক ও মূসকসহ) দাম ১৮২ টাকা ৭১ পয়সা করা হয়েছে। আগের মাসে এ দাম ছিলো ১৬৫ টাকা ৬৫ পয়সা।

থাইল্যান্ডে বন্যা: ব্যাংকককে ‘দুর্যোগকবলিত অঞ্চল’ ঘোষণা
প্রবল বন্যার মধ্যেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক-কে ‘দুর্যোগ কবলিত এলাকা’ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। প্লাবিত এলাকায় মোতায়েন করা হয়েছে ১০ হাজার সেনা। বসানো হয়েছে দুইশোর বেশি আশ্রয়কেন্দ্র। বিদেশি পর্যটকদের স্বার্থে হটলাইন নাম্বার খোলা রেখেছে পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয়। নিউইয়র্ক থেকে ফিরে আজই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন থাই প্রধানমন্ত্রী। এদিকে, শক্তিশালী নর'ইস্টার ঝড়ের প্রভাবে নিউইয়র্ক-নিউজার্সির কয়েকটি কাউন্টিতে জারি হয়েছে জরুরি অবস্থা। ওয়াশিংটন ডিসি থেকে মেইন পর্যন্ত বাতিল হয়েছে চারশো বেশি ফ্লাইট।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

লিবিয়া থেকে আরও ১৬৮ বাংলাদেশিকে মানবিক প্রত্যাবাসন
লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৬৮ জন বাংলাদেশি নাগরিককে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় দেশে প্রত্যাবাসন করা হয়েছে। প্রত্যাবাসিত অভিবাসীরা ভূমধ্যসাগরে উদ্ধার হওয়ার পর দীর্ঘদিন ধরে গানফুদা ডিটেনশন সেন্টারে আটক অবস্থায় ছিলেন।

শাহজালালে বিমানের মেকানিক্যাল-ক্লিনিং দলকে তল্লাশি, ১২০ পিস গোল্ডবার উদ্ধার
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা কাস্টমস হাউস ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা দুবাই হতে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অভিযান চালিয়েছে। অভিযানে বিমানের মেকানিক্যাল ও ক্লিনিং দলকে তল্লাশি করে ১২০ পিস গোল্ডবার উদ্ধার করা হয়। জানা যায়, গোল্ডবারগুলোর মোট ওজন ১৩ দশমিক ৯২ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি টাকা।

শাহজালালে বিমানের সিটের নিচ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাই দুবাইয়ের একটি বিমানের সিটের নিচ থেকে ৮০টি স্বর্ণবার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৯ হাজার ৩৩১ গ্রাম বা প্রায় ৯ দশমিক ৩৩ কেজি। কাস্টমসের হিসাবে এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা।

বাংলাদেশ-সৌদি আরব রুটে বাড়ছে ফ্লাইট; সপ্তাহে চলবে অতিরিক্ত ৩৫টি
আগামী বছরের ৫ মার্চ থেকে বাংলাদেশ-সৌদি আরব রুটে বাড়ছে ফ্লাইট। নতুন সমঝোতার আওতায় সপ্তাহে অতিরিক্ত ৩৫টি যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। পাশাপাশি থাকছে সপ্তাহে ২১টি কার্গো ফ্লাইট, কোড-শেয়ারিং ও উড়োজাহাজ লিজিংয়ের সুবিধা।

চীনের মধ্যাঞ্চলে টাইফুন ডলফিন হানা; ভূমিধসে ফিলিপিন্সে ১১ মৃত্যু
অতিবৃষ্টি-বন্যায় তলিয়ে গেছে ফিলিপিন্সের রাজধানী, ভূমিধসে ১১ জনের মৃত্যু। উপকূল তছনছ করে তীব্র শক্তিতে চীনের মধ্যাঞ্চলে এগিয়ে যাচ্ছে টাইফুন ডলফিন। হুবেই প্রদেশে ২৪ ঘণ্টায় আড়াইশো মিলিমিটার বৃষ্টির আভাস; বছরের এক-তৃতীয়াংশ বৃষ্টি একদিনেই হতে পারে বেইজিংয়ে। সাংহাইতে উড্ডয়নের ঝুঁকি নিচ্ছে না ৪০ শতাংশ ফ্লাইট। তীব্র বন্যার কবলে বিস্তীর্ণ অঞ্চল।

ফের চালু ঢাকা-নারিতা ফ্লাইট; জাপানের সঙ্গে সম্পর্ক জোরদারের আশা
দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর ফের চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। এর উদ্বোধন করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আশা করেন, সরাসরি ফ্লাইট সুবিধার কারণে বাংলাদেশ-জাপান বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন ও শিক্ষা সম্পর্ক জোরদার হবে। অন্যদিকে বিমান প্রতিমন্ত্রী জানান, চাহিদা থাকায় বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাসও কিনবে সরকার।