আজ (সোমবার, ২ মার্চ) সকালে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন:
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী দুটি ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া ইউএস বাংলা এয়ারলাইনস এর একটি বহির্গামী ও একটি আগমনী ফ্লাইট বাতিল হয়েছে। আর এয়ার এরাবিয়ার একটি বহির্গামী ফ্লাইট বাতিল হয়েছে।
শাহ আমানত বিমানবন্দর সূত্রে জানা যায়, আজ সকাল সোয়া আটটায় ওমানের রাজধানী মাস্কাট থেকে আস সালাম এয়ারের একটি ফ্লাইট শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। পরে যাত্রী নিয়ে সকাল সাড়ে নয়টায় আবারও মাস্কাটের উদ্দেশ্যে ছেড়ে যায়।





