আজ (বৃহস্পতিবার, ৫ মার্চ) দুপুর পর্যন্ত গত ছয় দিনে বহির্গমন ও আগমনী মিলে প্রায় অর্ধ শতাধিক ফ্লাইট বাতিল করেছে বিমান সংস্থাগুলো। এতে মধ্যপ্রাচ্যে আকাশপথে সবজিসহ অন্যান্য পণ্য রপ্তানি বন্ধের পথে।
আরও পড়ুন:
গত (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি, শারজাহ ও কাতারের দোহায় ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে এয়ারলাইন্সগুলোর পাশাপাশি ক্ষতির মুখে পড়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। ছয় দিনে প্রায় ছয় থেকে সাত কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এতে সীমিত হয়ে পড়েছে বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইট অপারেশন কার্যক্রম। যুদ্ধের আগে প্রতিদিন গড়ে যেখানে ১৪ থেকে ২০টি ফ্লাইট চলাচল করতো এখন তা কমে চার ভাগের এক ভাগে নেমেছে।





