
শেষ মুহূর্তে স্বস্তি, ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্ত ফকিরেরপুল
দলবদল সীমার মাত্র দিনদুয়েক আগে ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছে পুরান ঢাকার ক্লাব ফকিরেরপুল ইয়ংমেন্স। শুক্রবার (৪ সেপ্টেম্বর) মধ্যরাতে নিষেধাজ্ঞা থেকে মুক্তির পরেই দলবদলের ব্যস্ততা শুরু হয়েছে ক্লাবটিতে। সীমিত বাজেটেই টিকে থাকার লড়াই করতে চান ক্লাবের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী।

একজন মেসির বিদায়; একটি স্বর্ণযুগের সমাপ্তি
মেসির জাতীয় দল ছাড়ার ঘোষণায় আবেগাপ্লুত সতীর্থরা। রদ্রিগো দি পলের চোখে তিনি ‘সর্বকালের সেরা’, আর ডি মারিয়ার কণ্ঠে ‘চিরকালীন ধন্যবাদ, অধিনায়ক’। শুধু সতীর্থরাই নন, মেসির বিদায়ে মন খারাপ ফুটবল বিশ্বের কোটি কোটি ভক্তের। ফিফার পক্ষ থেকেও এসেছে শ্রদ্ধাভরা বার্তা ‘গ্রাসিয়াস’। বিদায়টা যেন মেনে নিতে পারছেন না কেউই। ২১ বছরের আন্তর্জাতিক অধ্যায়ের ইতি টানা মেসির বিদায় যেন শুধু একজন ফুটবলারের বিদায় নয়, শেষ হতে যাওয়া একটি স্বর্ণযুগের গল্প।

ফিফার নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেল বসুন্ধরা কিংস
লম্বা অপেক্ষার পর অবশেষে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশ ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। গতকাল (শুক্রবার, ২৮ আগস্ট) মধ্যরাতে ফিফার কাছ থেকে ছাড়পত্র পেয়েছে অভিজাত ক্লাবটি।

ফিফার টুর্নামেন্ট বর্জনের সিদ্ধান্ত থেকে সরে আসছে উয়েফা
ফিফার সঙ্গে বিরোধে বড় সিদ্ধান্ত থেকে সরে আসছে উয়েফা। আসন্ন অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের আগে ফিফার টুর্নামেন্ট বর্জনের ঘোষণা প্রত্যাহার করতে যাচ্ছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

ফিফার নিষেধাজ্ঞা কাটিয়ে দল গঠনে ব্যস্ত ঢাকা আবাহনী
নতুন মৌসুম শুরুর আগমুহূর্তে ফুটবল কোচ নিয়োগ দিয়েছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। দেরিতে হলেও, ফুটবল মৌসুম শুরুর আগেই ডাগ-আউটের জন্য তারা উড়িয়ে আনছে স্প্যানিশ ট্যাকটিশিয়ান ফার্নান্দো সান্তিয়াগো ভারেলাকে। লিগের ট্রফি পুনরুদ্ধারে মাঠে বেশ প্রভাব রাখবে কোচের ব্যাপারে ক্লাবের সিদ্ধান্ত বলে মনে করেন ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া।

আবাহনী-বসুন্ধরা জটিলতা: নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা, বাফুফের ‘ধীরে চলো’ নীতি
অন্ধকারে দাঁড়িয়ে কিছুটা যেন আলোর মুখ দেখতে চলেছে ঢাকা আবাহনী এবং বসুন্ধরা কিংস। দেশের ফুটবলের দুই বড় দলের একাধিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা। আগামী মৌসুমের জন্য এখনো ক্লাব রেজিস্ট্রেশন করা হয়নি তাদের। বাফুফেও যেন তাদের অপেক্ষায় চলছে ধীরে চলো নীতিতে।

ফিফার আরও দুই নিষেধাজ্ঞা, বড় সংকটে বসুন্ধরা কিংস
মাঠে নামার প্রস্তুতিতে আবারও বড় রকমের ধাক্কা খেয়েছে বাংলাদেশ ফুটবল লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। নতুন করে আরও দুটি ট্রান্সফার নিষেধাজ্ঞা যুক্ত হয়েছে তাদের নামের পাশে। ২১ তারিখ থেকে শুরু হতে যাওয়া লিগে বসুন্ধরার খেলতে নামা এখন অনেক বেশিই কঠিন।

ফিফার নিষেধাজ্ঞায় অস্বস্তিতে বসুন্ধরা কিংস; দ্রুতই ঘুরে দাঁড়ানোর প্রত্যয়
চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের ঘরে অস্বস্তি। নতুন মৌসুমে ক্লাব লাইসেন্সের জন্য তাদের হাতে আছে একদিন। তবে এখনো ফিফা নিষেধাজ্ঞা থেকে মেলেনি মুক্তি। এরইমাঝে চার মূল খেলোয়াড়ের সঙ্গে দল ছেড়ে গিয়েছেন দীর্ঘদিনের বিশ্বস্ত সঙ্গী গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়ন। যদিও দলের হেডকোচ মাহবুব রক্সি বলছেন, দ্রুতই আলোর মুখ দেখবে কিংস।

খেলোয়াড়দের অভিযোগের মাশুল দিচ্ছে ক্লাব—ফিফার নিষেধাজ্ঞা প্রসঙ্গে আবাহনী ম্যানেজার
আবাহনী ক্লাব সম্পর্কে না জেনে ফিফার কাছে তিন বিদেশি খেলোয়াড়ের নালিশের মাশুল দিচ্ছে ঢাকা আবাহনী— এখন টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এমনটাই জানালেন ক্লাব ম্যানেজার সত্যজিৎ দাস রুপু। তবে স্বস্তির খবর, দলবদলের নিষেধাজ্ঞা উঠে যাবে দিন দুয়েকের মাঝেই। আপাতত অপেক্ষা ফিফার চূড়ান্ত সিদ্ধান্তের।

ফিফার ক্ষোভের মধ্যেই নতুন বিপদে ইনফান্তিনো, উঠলো অর্থ লেনদেনের অভিযোগ
সংবাদের জালিয়াতি ও চক্রান্তের অভিযোগ তুলে এবার গণমাধ্যমের ওপর ক্ষোভ উগড়ে দিয়েছে ফিফা। তবে ফিফার এমন আত্মরক্ষার চেষ্টার মধ্যেই নতুন মোড় এসেছে; উয়েফায় দায়িত্বপালনকালে এক নারী সহকর্মীকে বড় অঙ্কের অর্থ পরিশোধের খবর প্রকাশ্যে আসায়, নিজের পুরো উয়েফা ক্যারিয়ার জুড়েই তদন্তের মুখোমুখি হতে যাচ্ছেন ইনফান্তিনো।

ফিফা নিষেধাজ্ঞায় তিন শীর্ষ ক্লাব; শঙ্কায় বাংলাদেশ ফুটবল লিগ
ফিফা নিষেধাজ্ঞার বেড়াজালে আটকে আছে দেশের শীর্ষস্তরের তিন ক্লাব বসুন্ধরা কিংস, আবাহনী লিমিটেড এবং ফকিরেরপুল ইয়াংমেন্স। সহসাই মুক্তি না পেলে আসন্ন বাংলাদেশ ফুটবল লিগেও দেখা যাবে না দলগুলোকে। ক্লাবগুলো সমাধান খুঁজছে সীমিত সময়ের মাঝে। আর বাফুফে বলছে, ক্লাবগুলোর এমন পরিণতি দুঃখজনক।

ক্ষমতার অপব্যবহারে প্রেমিকাকে টাকা দিয়েছিলেন ফিফা সভাপতি!
এবার নতুন অভিযোগ উঠেছে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে। উয়েফায় থাকাকালীন ক্ষমতার অপব্যবহার ও অর্থ অপচয়ের গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য টেলিগ্রাফের অনুসন্ধানে দাবি করা হয়েছে, উয়েফার সাধারণ সম্পাদক থাকাকালে নিজের কথিত প্রেমিকাকে বিদায় জানাতে সংস্থার তহবিল থেকে বিপুল পরিমাণ অর্থ দিয়েছিলেন ইনফান্তিনো।