বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে নতুন অনিশ্চয়তা!

ইরানের ফুটবল দল, বিশ্বকাপ ট্রফি
ইরানের ফুটবল দল, বিশ্বকাপ ট্রফি | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আগে জানিয়েছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান দলকে বিশ্বকাপে স্বাগত জানাতে সম্মত হয়েছেন। তবে পরিস্থিতি এখন নাজুক।

ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, বর্তমান পরিস্থিতিতে নিজেদের জীবন ও নিরাপত্তার জন্য ইরান দলের যুক্তরাষ্ট্রে আসা ঠিক হবে না বলে মনে করেন তিনি।

আরও পড়ুন:

এরই মধ্যে ইরানের ক্রীড়ামন্ত্রীও ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র তাদের নেতাকে হত্যা করার পর এমন সরকারের দেশে বিশ্বকাপে অংশ নেয়া সম্ভব নয়।

আগামী জুনে শুরু হওয়া বিশ্বকাপে গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচই হওয়ার কথা যুক্তরাষ্ট্রে। ফলে শেষ পর্যন্ত ইরান বিশ্বকাপে খেলবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্ন।

এসএস