Recent event

বাংলাদেশে আর্জেন্টিনার ফ্যান জার্সি উন্মোচন করলো ওয়ালটন

আর্জেন্টিনার ফ্যান জার্সি উন্মোচন করেছে ওয়ালটন
আর্জেন্টিনার ফ্যান জার্সি উন্মোচন করেছে ওয়ালটন | ছবি: এখন টিভি
1

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অফিসিয়াল রিজিওনাল স্পন্সর ওয়ালটন। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সঙ্গে যুক্ত হয়েছে ওয়ালটন। এরই প্রেক্ষিতে আসন্ন ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা ফুটবল দলের ফ্যান জার্সি উন্মোচন করলো প্রতিষ্ঠানটি।

দেশজুড়ে ওয়ালটনের অগণিত ক্রেতা ও শুভাকাঙ্ক্ষিরা আর্জেন্টিনার এ ফ্যান জার্সি পাবেন। গতকাল (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত অনুষ্ঠানে এ ফ্যান জার্সি উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। তিনি তার বক্তব্যে ওয়ালটনের ভূয়সী প্রশংসা করেন।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘ওয়ালটন একটি শীর্ষস্থানীয় বাংলাদেশি বহুজাতিক ইলেকট্রনিক্স কোম্পানি, যারা ৫০টিরও বেশি দেশে তাদের পণ্য রপ্তানি করে। ওয়ালটনের যাত্রা বাংলাদেশের রূপান্তরের প্রতিফলন। স্থানীয় উৎপাদনে একটি শক্তিশালী ভিত্তি থেকে আন্তর্জাতিক অঙ্গনে ক্রমাগত বাজার সম্প্রসারণের মাধ্যমে ওয়ালটন বাংলাদেশের সক্ষমতা এবং আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে।’

অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস এম শামছুল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম এবং পরিচালক সাবিহা জারিন অরনা।

এসএইচ