
ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপের আগে রেসে এগিয়ে যারা
লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দীর্ঘ দুই দশকের আধিপত্যের পর ব্যালন ডি’অর জয়ের লড়াই (Ballon d'Or race) এখন অনেকটাই উন্মুক্ত। নতুন প্রজন্মের ফুটবল তারকারা একে একে নিজেদের জায়গা করে নিচ্ছেন আলোচনার শীর্ষে (Ballon d'Or 2026 Power Rankings)। তবে এই হাড্ডাহাড্ডি প্রতিযোগিতার মাঝেও হঠাৎ করেই স্পটলাইটে ফিরে এসেছে লিওনেল মেসির নাম। ফুটবলবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট গোলডটকম-এর (Goal.com) প্রকাশিত সর্বশেষ পাওয়ার র্যাঙ্কিংয়ে আবারও মেসির ব্যালন ডি’অর জেতার এক অবিশ্বাস্য সম্ভাবনার কথা উঠে এসেছে।

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ‘ভিলেন’ হয়েও ভক্তদের ভালোবাসায় সিক্ত মাগালহায়েস
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের হতাশা যেন মুহূর্তেই পরিণত হলো সমর্থকদের ভালোবাসায়। পেনাল্টি মিস করে আর্সেনালকে শিরোপা এনে দিতে না পারলেও ক্লাবের প্রতি অবদানের স্বীকৃতি হিসেবে এক অনন্য সম্মান পেলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস।

‘ব্যাক টু ব্যাক’ ইউরোপ সেরার মুকুট পিএসজির; রিয়ালের রেকর্ডে ভাগ
চ্যাম্পিয়নস লিগ ফাইনালে টাইব্রেকারে আর্সেনালকে ৪-৩ গোলে হারিয়েছে পিএসজি। রিয়াল মাদ্রিদের পর টানা দুই চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতার রেকর্ড গড়ল ফরাসি ক্লাবটি। অন্যদিকে ফের আরেকবার ইউরোপীয় ক্লাব সেরার মুকুট জয়ের খুব কাছ থেকে ফিরতে হলো আর্সেনালকে।

পিএসজির টানা দুই শিরোপা, নাকি ঘুচবে আর্সেনালের ২২ বছরের আক্ষেপ?
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল
বিশ্বকাপের আগে ফুটবল ভক্তদের জন্য অপেক্ষা করছে আরও এক বড় রাত। হাঙ্গেরির বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় শনিবার (৩০ মে) রাতে পর্দা নামছে চ্যাম্পিয়নস লিগের ৭১তম আসরের। ইউরোপসেরার এ মহারণে মুখোমুখি হচ্ছে ফরাসি জায়ান্ট পিএসজি এবং ২২ বছর পরে ইংলিশ প্রিমিয়ার লিগ জয় করা আর্সেনাল।

লুইস এনরিক: স্পেন থেকে ফ্রান্সের ফুটবলে বদলেছে ভাগ্য
প্যারিসে নতুন সূর্য, একজন কোচের কারণে বদলেছে ভাগ্য, ধরা দিয়েছে অধরা সাফল্য, নামটা লুইস এনরিকে স্পেন থেকে ফ্রান্স দেখিয়েছেন তার মাস্টার ক্লাস, ফুটবলে একটা দলে একজন কোচের বুদ্ধি আর পরিকল্পনা যে কতোটা গুরুত্বপূর্ণ সেটা খুব ভালোভাবে বুঝিয়েছেন এনরিকে।

টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে পিএসজির বিপক্ষে কামব্যাক হলো না বায়ার্ন মিউনিখের, ড্র করে শেষ হলো তাদের এবারের আসরের যাত্রা। গতকাল ( বুধবার, ৬ মে) দিবাগত রাতে মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্নের বিপক্ষে ১-১ গোলের ব্যবধানে ম্যাচ শেষ করে লুইস এনরিকের শিষ্যরা। দুই লেগ মিলিয়ে ব্যবধান দাঁড়ায় ৬-৫, আর এতেই টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

সেমিফাইনালের ফিরতি লেগের আগে হাকিমির ইঞ্জুরি, পিএসজি শিবিরে অস্বস্তি
চ্যাম্পিয়ন্স লিগ
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ফিরতি লেগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হওয়ার আগে বড় দুঃসংবাদ পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। ইনজুরির কারণে ছিটকে গেছেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য আশরাফ হাকিমি।

চ্যাম্পিয়ন্স লিগ: বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে জয় পিএসজির
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ৫-৪ গোলের জয় পেয়েছে পিএসজি। গতকাল (মঙ্গলবার, ২৮ এপ্রিল) রাতে প্যারিসে সেমি-ফাইনালের প্রথম লেগে ৯ গোলের পাগলাটে লড়াইয়ে ৫-৪ ব্যবধানে জিতেছে পিএসজি।

চ্যাম্পিয়ন্স লিগের ভিন্ন ম্যাচে ‘ডু অর ডাই’ সমীকরণে বার্সা-লিভারপুল
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা। দলের তারকা লামিনে ইয়ামাল জানালেন, পিছিয়ে থাকলেও এ ম্যাচে শুরু থেকেই নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়তে চান তিনি। অপরদিকে অ্যাতলেটিকোর মিডফিল্ডার কোকের চোখে এ ম্যাচ যুদ্ধের সমান। একই রাতে আরে অ্যানফিল্ডে লড়বে পিএসজি-লিভারপুল।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগ আজ
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগ আজ (মঙ্গলবার, ১৭ মার্চ)। কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে রাত ২টায় মাঠে নামবে আর্সেনাল, চেলসি, পিএসজি, ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের মতো হট ফেভারিট দলগুলো।

বার্নাব্যুতে ‘ভালভার্দে শো’; প্যারিসে বিধ্বংসী পিএসজি
চ্যাম্পিয়ন্স লিগ
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (ইউসিএল) শেষ ষোলোর প্রথম লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দাপুটে জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল জয় পেয়েছে ৩-০ গোলে। আরেক ম্যাচে প্যারিসে ইংলিশ ক্লাব চেলসিকে ৫-২ গোলে বিধ্বস্ত করেছে লুইস এনরিকের পিএসজি।

ইউসিএল: রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে মুখোমুখি জায়ান্টরা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (ইউসিএল) রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে আজ (বুধবার, ১১ মার্চ) রয়েছে চারটি ম্যাচ। মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি, চেলসি, রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির মতো বড় দলগুলো। তাইতো আজ হয়তো ফুটবল ভক্তদের একটি নির্ঘুম রাতই কাটতে চলেছে।