মার্শেইকে হারিয়ে পয়েন্ট টেবিলের ছয়ে অবস্থান করছে পিএসজি

ইউরোপিয়ান ক্লাব পিএসজি
ইউরোপিয়ান ক্লাব পিএসজি | ছবি: সংগৃহীত
0

রুদ্ধশ্বাস লা ক্লাসিকে লিগ ওয়ানে চিরপ্রতিদ্বন্দ্বী মার্শেইকে ২-১ গোলে হারিয়েছে পিএসজি। তাতে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয়ে আসে প্যারিসের দলটি।পাঁচ ম্যাচ শেষে পিএসজি এখন লিগের ষষ্ঠ স্থানে। শীর্ষে থাকা মোনাকোর চেয়ে তারা পাঁচ পয়েন্ট পিছিয়ে আছে।

প্রথমার্ধে লড়াই করে কোনো দলই ব্যবধান গড়তে পারেনি। বিরতি থেকে ফিরে গোলের খোজে থাকা পিএসজি ফেরান তোরেসকে মাঠে নামিয়ে সাফল্য পান। তিনি নেমেছেন খভিচা কাভারাটস্খেলিয়ার বদলি হিসেবে। ৬৬ মিনিটে হেড থেকে গোল করে দলকে এগিয়ে দনে ফেরান। তবে ৬ মিনিটের ব্যবধানে মার্সেইকে সমতায় ফেরান অ্যাঞ্জেল গোমেজ। মাত্র দুই মিনিট পরই পিএসজি অধিনায়ক মারকুইনহোস গোল করে আবার দলকে এগিয়ে দেন।

এরপর যুক্তরাষ্ট্রের তারকা তিমোথি উইয়া দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচের শেষটা ১০ জন নিয়ে খেলতে হয় মার্শেইকে। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

ইএ