টানা চার ম্যাচে জয়হীন লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি

ইউরোপিয়ান ক্লাব পিএসজি
ইউরোপিয়ান ক্লাব পিএসজি | ছবি: সংগৃহীত
0

এস মোনাকোর বিপক্ষে ২-১ গোলে হেরেছে ফরাসি লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। লিগের প্রথম দুই ম্যাচে ড্রয়ের পর এই হারে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচে জয়হীন প্যারিসের ক্লাবটি।

ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে দাপট দেখিয়ে প্রথমার্ধে গোল করে এগিয়ে যায় ফরাসিরা। গোলটি করেন মার্কিনিয়োস। তবে দ্বিতীয়ার্ধে খেই হারিয়ে ফেলে স্বাগতিক দল। ৫৮ মিনিটে ফ্লাভিও নাজিনিয়ো এবং ৭২ মিনিটে স্ট্যানিস ইদুম্বোর গোলে সমতা পেরিয়ে জয় আদায় করে নেয় মোনাকো। বাকি সময়ে চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি পিএসজি। ফলে ২-১ ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

বিপরীতে তিন ম্যাচেই জয় তুলে নিয়ে পূর্ণ ৯ পয়েন্টে শীর্ষস্থান আরও শক্ত করেছে মোনাকো। আর এই হারে পয়েন্ট টেবিলের ১২ নম্বরে নেমে গেছে প্যারিসের ক্লাবটি।

ইএ