নাটকীয়ভাবে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়লো পিএসজি

লিলির বিপক্ষে পিএসজির ম্যাচ
লিলির বিপক্ষে পিএসজির ম্যাচ | ছবি : সংগৃহীত
0

লিগ ওয়ানের আবারও পিছিয়ে পড়ে নাটকীয়ভাবে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়লো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি। লিলির বিপক্ষে ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে লুই এনরিকের দল।

ম্যানেজার ডেভিড আনচেলত্তির অধীনে লিল যখন টানা দ্বিতীয় জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই ইনজুরি টাইমে সব হিসেব পাল্টে দেয় পিএসজি। ৩৯ বছর বয়সী অলিভিয়ের জিরুর সহায়তায় হাকন হারাল্ডসন ২০ গজ দূর থেকে গোল করে এগিয়ে দেন লিলকে।

আরও পড়ুন:

৮৪ মিনিটে নটিংহ্যাম ফরেস্ট থেকে ধারে আসা দিলানে বাকওয়া চমৎকার কার্লিং শটে ব্যবধান করেন ২-০। তবে ম্যাচের ৯১ মিনিটে দুর্দান্ত স্ট্রাইকে ব্যবধান কমান ভিতিনহা।

আর ৯৫ মিনিটে ভিতিনহার ক্রস থেকে হেডে গোল করে দলকে সমতায় ফেরান অধিনায়ক মারকুইনহোস। গত সপ্তাহের মতো এবারও শেষ মুহূর্তের জাদুতে ২-২ ড্র নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

এফএস