
ইতালিতে তিন বাংলাদেশি হত্যা: নোয়াখালীর বাড়িতে শোকের মাতম
ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিনজন বাংলাদেশি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্ত্রী-সন্তানসহ নিহত কামাল উদ্দিনের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জে। বর্তমানে নিহতের বাড়িতে চলছে শোকের মাতম।

পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ; তদন্তে তিন সদস্যের কমিটি গঠন
নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমের বিরুদ্ধে এক কিশোরীকে (১২) একাধিকবার ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে জেলা পুলিশ।

পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ঘরছাড়া পরিবার
নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) পুলিশ পরিদর্শক খোরশেদ আলমের বিরুদ্ধে এক কিশোরীকে (১২) একাধিকবার ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত কয়েকমাস আগে এই ঘটনা ঘটলেও ভুক্তভোগী কিশোরী ও তার পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে লিখিত অভিযোগ করে এর কোনো প্রতিকার পাননি বলে জানান তারা। এতে ভুক্তভোগীর পরিবার প্রায় চার মাস হলে নিজেদের বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে রয়েছেন বলে জানিয়েছেন কিশোরীর মা।

নোয়াখালীর মাদক সেবনে বাধা দেয়ায় যুবককে হত্যার অভিযোগ, প্রধান আসামি গ্রেপ্তার
নোয়াখালীর সেনবাগে মাদক সেবনে বাধা দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আরাফাত হোসেন ফাহিম (১৭) নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। সংঘর্ষে আহত হয়েছেন আরও অন্তত ৩ জন। ঘটনার পর অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হত্যাকাণ্ডের মূল আসামি হারুন মিয়াকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

নোয়াখালীর বেগমগঞ্জে ৩ পিস্তলসহ যুবক আটক
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে পুলিশের চেকপোস্টে মো. রাহিম (২১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার শরীরে তল্লাশি চালিয়ে ৩টি বিদেশি পিস্তল জব্দ করা হয়।

মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে রাজাকারদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক
মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হলে প্রয়োজনে রাজাকারদের বিরুদ্ধে আরেকটি গণঅভ্যুত্থান হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, একটি দল চব্বিশের জনগণের রক্তাক্ত অভ্যুত্থানকে নিজেদের পকেটে ঢুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে। কেউ যদি মুক্তিযোদ্ধাদের অসম্মান করে, তাহলে প্রয়োজনে আরেকটি গণঅভ্যুত্থান হবে একাত্তরের রাজাকারদের বিরুদ্ধে। গণঅভ্যুত্থান করে তাদের পাকিস্তানে পাঠিয়ে দেয়া হবে।

নোয়াখালী জেলায় খেলাধুলাকে এগিয়ে নিতে এমপির সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস
নোয়াখালী সুপার কাপ-২০২৬ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, জেলা ক্রীড়া সংস্থা ও ক্রীড়াবিদদের উদ্যোগে একটি ক্রীড়া ক্যালেন্ডার তৈরি করা হবে, যেন ৩৬৫ দিনই মাঠে খেলা থাকে। নোয়াখালী জেলায় খেলাধুলাকে এগিয়ে নিতে আমাদের সবসময় সর্বোচ্চ সহযোগিতা থাকবে।

নোয়াখালীতে যুবককে পিটিয়ে হত্যা; সন্দেহভাজনদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামে জুবায়ের হোসেন রাকিব (২৫) নামের এক যবককে পিটিয়ে হত্যার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদে আজ (রোববার, ৩১ মে) বেলা সাড়ে ১০টা থেকে সন্দেহভাজন হামলাকারীদের পাঁচটি ঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

নোয়াখালীর বেগমগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জায়গা-জমির দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রাকিব হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

নোয়াখালীতে হামের উপসর্গ নিয়ে প্রথম শিশুর মৃত্যু
২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মো. সামিত (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল (রোববার, ২৪ মে) ভোর সোয়া ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশু ওয়ার্ডে তার মৃত্যু হয়।

নোয়াখালীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’- প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬। আজ (বুধবার, ২০ মে) নোয়াখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইয়াছিন।

নোয়াখালীতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু
‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ -প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬। আজ (মঙ্গলবার, ১৯ মে) সকাল ১০টায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায়, জেলা প্রশাসন ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আয়োজনে মেলার উদ্বোধন করেন নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত।